নীরবে নিভৃতে

নীরবে নিভৃতে 🔷মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়?
নাকি একটা অভিমানের পর্দা টেনে বাকি জীবনটা কাটিয়ে দেয়!!🔶🥀

16/05/2026

অথচ দেখো আমরা কখনো এতোটা দূরে যেতে চাইনি,
যতটা দূরে গেলে কথা বলার অধিকার হারিয়ে যায়।
বিশেষ কেউ থেকে আমরা হয়ে যাই একদমই অচেনা কেউ।
শুধু কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে দু ফোঁটা জল তবুও সময়ের আঘাত মনের জমিনে যত্ন করে দেই, অন্ধকারের তীব্র শূন্যতা বুকের ভেতরটাকে চুরমার করে দেয় তবু কেউ কাউকে জানান দেই না "খুব কাছে ছিলাম একদিন!

#নীরবে_নিভৃতে

17/04/2026

তোমার বদলে যাওয়াতে দুঃখ লাগেনা জানো!
তবে নিজের বিশ্বাসকে ভুল প্রমাণিত হতে দেখে
ভীষণ লজ্জা লাগে…💔

#নীরবে_নিভৃতে

31/03/2026

একদিন সময়ই তোমাকে থামিয়ে দেবে।
নিঃশব্দ রাতে হঠাৎ চোখ ভিজে উঠবে।
তখন আফসোসে ভরা কণ্ঠে নিজেকেই বলবে-
যার হৃদয় ভেঙেছিলাম, সে-ই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত।...💔💔

#নীরবে_নিভৃতে

30/03/2026

প্রিয় বনাম অপ্রিয়!

সেদিন যখন তোমার অন্য কারও সাথে করা মেসেজগুলো দেখলাম, মনে হলো পুরো পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। যে শব্দগুলোকে আমি নিজের ভাবতাম, যে পাগলামিগুলোকে শুধু আমার জন্য মনে করতাম!
সবকিছু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল।

আমি অবাক হতাম জানো! তুমি এত সুন্দর করে অন্য কারও সাথেও কথা বলতে পারো!!?
আমি তো ভেবেছিলাম আমি তোমার বিশেষ কেউ। অথচ সেদিন বুঝলাম আমি ছিলাম শুধু একটা অপশন। সেই দিন থেকে আমি আর আগের মতো থাকতে পারিনি।২১ বছর ধরে লালিত আমার স্বত্ত্বাটাকে মাত্র ৩/৪ বছরের ব্যবধানে হারিয়ে ফেলেছিলাম।
আসলে বিশ্বাসটা ভাঙলে শুধু সম্পর্কই ভাঙে না, মানুষটাও ভেঙে যায় ভেতর থেকে।
আজও কষ্ট পাই, কিন্তু ইদানিং প্রাউড ফিলও হয়।কারণ আমি অভিনয় করিনি- আমি সত্য ও লয়াল ছিলাম।

#নীরবে_নিভৃতে

27/03/2026

ভরসার নামে যে হাতটা ধরেছিলাম,
শেষমেশ সেই হাতটাই শিখিয়ে গেল—
শূন্যতাও একটা অভ্যাস..!

— গালিব

#নীরবে_নিভৃতে

23/03/2026

শায়েদ ওহ মুঝে মিল গায়ে হো,
জো হামে তালাশ থা...
ওর শায়েদ ম্যায় ভি উসে মিল গায়া,
জিসনে কভি হামে চাহা হি না থা।

হয়তো এটা কোনো কাকতালীয় না,
কোনো অদৃশ্য হিসেব ছিল—
দু’জন অচেনা মানুষ,
একই গল্পের দুইটা ভিন্ন দিক।

ফির ভি মিল গায়ে হাম,
কিসি খামোশ দোয়া কে সাহারে...

চোখের চাহনীতে তাকে রেখেছিলাম
আর মনে হয়েছিলো—এই তো, খুঁজে পেলাম।
কিন্তু গল্পগুলো সব সময়
মিলনের জন্য লেখা হয় না,
কিছু গল্প শুধু শেখানোর জন্য আসে—
কিভাবে হারাতে হয়,
কিভাবে ছেড়ে দিতে হয়।

ওর মিলনে কে বাদ,
জুদা তো হোনা হি থা...
কিউঁকি কুছ লোগ,
সির্ফ এক লমহে কে লিয়ে হোতে হ্যায়—
পুরি জিন্দেগি কে লিয়ে নেহি।

তবুও আজও মনে হয়—
যদি একটু আগে দেখা হতো,
বা একটু পরে…
হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো।
কিন্তু না!

মুকদ্দর কা লিক্ষা বদলতা নেহি—
বাস মানুষ বদলে যায়,
আর স্মৃতিগুলো রয়ে যায় চুপচাপ হৃদয় কোনে

মনে পরলো গানের সেই লাইনটুকু!
জিন্দেগী মে কোই কাভি আয়েনা রাব্বা......
আয়েগি তো ফির কোই যায়েনা রাব্বা!
দেনেহো ফির মুঝে বাদ মে আসু.....
তো পেহলে কোই হাসায়ে না রাব্বা.....

সব আঘাতের ক্ষমা হয়না.......কিছু আঘাত মনে নয় আত্নায় লাগে।সেগুলো রক্ত ঝড়ায় না, তবে বিশ্বাস ভেঙে দেয়।যাকে আপন ভেবে ভরসা করা...
21/03/2026

সব আঘাতের ক্ষমা হয়না.......
কিছু আঘাত মনে নয় আত্নায় লাগে।
সেগুলো রক্ত ঝড়ায় না, তবে বিশ্বাস ভেঙে দেয়।

যাকে আপন ভেবে ভরসা করা হয়, তার বিশ্বাসঘাতকতার ছুরির আঘাত সবচেয়ে গভীর হয়।

সময় অনেক ক্ষত ঢেকে দেয়, কিন্তু কিছু স্মৃতি চুপচাপ বেচে থাকে। নীরবে যন্ত্রণা দেয়।

জানিতো.......!
ক্ষমাই হলো মহৎ গুন❤️
কিন্তু ক্ষমা মানেই, সব ভুলে যাওয়া নয়💔

সবাইকে আমার ঘুমন্তময় ঈদ মোবারক🌙

#নীরবে_নিভৃতে✍️

08/03/2026

এক আপুর লিখা কথাগুলোকে নিজের মতো একটু ঘষামাজা করে নিলাম💔👇

"যতবার এই Cheating ইস্যুতে কোনো নিউজ সামনে আসে, ততবার আমার নিজের ট্রমা ট্রিগার হয়।কেমন হাসফাস লাগে!
আপনারা যারা জীবনে কখনো Cheated হন নাই, জেনে রাখেন, আপনারা একটা ভয়াবহ যন্ত্রণা থেকে বেঁচে গেছেন।

এই পৃথিবীতে সবার সহ্য ক্ষমতা সমান হয় না। বিশ্বাস ভেঙ্গে যাওয়ার এই কষ্টের ভার কেউ নিতে পারে, কেউ নিতে পারে না। গিভ আপ করাকে আমি গ্লোরিফাই করি না কখনো। কিন্তু এই ট্রমা নিয়ে যারা বেঁচে থাকে, তাদের জীবনটা আর আগের মতো থাকে না।

আমি কখনো নিজের কাছের মানুষদেরকেও ব্যাক্তিগত জীবনের কষ্টের কথা বলিনি।সোশ্যাল মিডিয়াতে আরো দূরের কথা!
ইদানীং মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়।তাও সেই নির্দিষ্ট ব্যক্তিকে ঘিরেই। পরক্ষণেই মনে হয়, কার জন্য লিখবো!এত বছর পাশে থেকেও যাকে অনুভূতির ধোয়া টুকুও স্পর্শ করতে পারেনি। সব শেষ হওয়ার পর আর কিইবা হবে?
সোশ্যালের জায়গাটা আমার জন্য শুধুমাত্রই ফ্রি বই পড়া আর বিভিন্ন খবরাখবর সংগ্রহের, শখের, টুকটাক লেখালেখি কিংবা মিম শেয়ার করার জায়গা। এই প্ল্যাটফর্মে কাউকে কাঠগড়ায় দাঁড় করানোর কিংবা নিজের সিমপ্যাথি পাওয়ার কোন চিন্তাই আমার নেই।

তবুও যারা মাঝে মাঝেই না জেনে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন, তাদের জন্য শুধু এইটুকু বলি, আমাকে যারা জানেন তারা বলতে পারবেন,আমি খুব আবেগপ্রবণ একজন। কারো সাথে মিল থাকলে কলিজা দিয়ে দেই।আর কেউ বিনা দোষে চাপে ফেললে রিয়েক্ট করে ফেলি। প্রায় শেষ দুই বছর আমি অসহনীয় ট্রমার ভেতর দিয়ে গিয়েছি। কাউকে বুঝতে দিই নাই। এমনও দিন গেছে মনে হতো যেন আমি পৃথিবীর কোন বাসিন্দা নই।যদি পারতাম সবার অগোচরে পৃথিবীর বাহিরে কোথাও লুকিয়ে থাকতে পারতাম! মৃত্যুও চাইতাম।তবুও আত্ন*হননের চিন্তা করিনি।

আসলে বাইরে থেকে কখনো বুঝা যায় না, একটা মানুষের জীবন সত্যি সত্যি কেমন। কেউ জানে না, আপনার আশেপাশের খুব হাসিখুশি মানুষটার প্রায়ই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কেউ জানে না, প্রচণ্ড সাহসী আত্মবিশ্বাসী মানুষটাও আজকাল বিশ্বাস ভাঙ্গার ভয়ে কুকড়ে যায়।

দিনশেষে মানুষ তার নিজের কষ্টের গল্প কাউকে বলতে চায় না। কারণ সে জানে, পৃথিবীটা বরাবরই নিষ্ঠুর। এখানে মানুষ মানুষকে একটুও বুঝে না, কিন্তু তাকে জাজ করতে এক বিন্দু দ্বিধাবোধ করে না।

সবশেষে একটাই অনুরোধ, Cheating কে নরমালাইজ কইরেন না কখনো। হাসিঠাট্টার ছলে এই ভয়াবহ অন্যায়কে হালকা করে ফেইলেন না। যারা দ্বীন বুঝেন তারা অন্তত শরীয়ত অনুযায়ী মাহরাম/ ননমাহরাম মেনে চলেন।অপরকে চালান।
cheating এর মতো এই অপরাধকে জাস্টিফাই কইরেন না।যেই অন্যায় মানুষকে নিঃশেষ করে দেয়, সেই অন্যায়ের কোনো সাফাই অন্তত হয় না।"

কাউকে ভালোবাসায় জড়ানোর আগে তাকে বলে নিবেন, আপনি তাকে ঠিক কতদিনের জন্য ভালোবাসবেন।কয়েক মাস, কয়েক বছর নাকি অন্য কাউকে ভা...
03/03/2026

কাউকে ভালোবাসায় জড়ানোর আগে তাকে বলে নিবেন, আপনি তাকে ঠিক কতদিনের জন্য ভালোবাসবেন।
কয়েক মাস, কয়েক বছর নাকি অন্য কাউকে ভালোলাগার আগ পর্যন্ত।
কেননা ​পৃথিবীতে কেউ কেউ এমন আছে!যারা বারবার মুভ অন করে অন্যকে ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায় না।

#নীরবে_নিভৃতে

মাবুদ গো......মনের মাঝে কথা দিয়েছো, প্রকাশ করার মাধ্যমও দিয়েছো, তবে সেই বিশ্বস্ত ঘাটি তো দিলানা? যাতে কথা গুলো সযত্নে সা...
01/03/2026

মাবুদ গো......
মনের মাঝে কথা দিয়েছো, প্রকাশ করার মাধ্যমও দিয়েছো,
তবে সেই বিশ্বস্ত ঘাটি তো দিলানা? যাতে কথা গুলো সযত্নে সাজিয়ে রাখবো!!💔💔💔💔

#নীরবে_নিভৃতে

28/02/2026

বলোতো কে মরে যায় প্রত্যাখ্যানে???
বহুজন তো মরেছে অপেক্ষায়, অভিমানে!!!!💔

#নীরবে_নিভৃতে

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when নীরবে নিভৃতে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share