24/09/2026
🎉 অফিসিয়ালি সম্পন্ন হলো সহজ বাজারের ২য় ব্রাঞ্চের চুক্তি!
বহুল প্রতীক্ষিত সহজ বাজারের ২য় ব্রাঞ্চ নিয়ে আজ সম্পন্ন হলো একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা।
🤝 সহজ বাজার ও নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -
* সহজ বাজারের পরিচালক জনাব মহিউদ্দীন আহমেদ
* কোর সদস্য জনাব লতিফুর রহমান
* ম্যানেজার জনাব রাশেদুল ইসলাম
* কোর সদস্য ও ফ্রাঞ্জাইজি মালিক জনাব আক্তার হোসেন
* ১ম স্তর সদস্য জনাব জাকির হোসেন
* সহ. ম্যানেজার জনাব আরমান
* ২য় স্তর সদস্য জনাব সাদ্দাম হোসেন সৈকত
* সহজ বাজারের স্টাফবৃন্দ
📍নতুন ব্রাঞ্চের ঠিকানা: হাসপাতাল মসজিদের পূর্ব পাশে, ডামুড্যা হাসপাতাল রোড।
এই ব্রাঞ্চের উদ্বোধনের খবর আমরা ইতোমধ্যেই জানিয়েছি। এখন উদ্বোধনের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে—ইনশাআল্লাহ খুব শিগগিরই নতুন ঠিকানায় শুরু হবে সহজ বাজারের কার্যক্রম।
এটি সহজ বাজারের সম্প্রসারণযাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সামনে আরও নতুন এলাকায় ফ্র্যাঞ্চাইজি ব্রাঞ্চের মাধ্যমে সহজ বাজারকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
🛒 আরও কাছে, আরও সহজে—আপনার নিত্যপ্রয়োজনীয় বাজার।
সহজ বাজার
জীবনকে করবে আরো সহজ 🌿
#সহজবাজার #২য়ব্রাঞ্চ #ডামুড্যা #জীবনকে_করবে_আরো_সহজ