Divine Day With Faiza

Divine Day With Faiza Hy! I am Faiza. I love to share my daily day and cooking story with you.

22/05/2026

পটল দিয়ে শিং মাছের ঝোল

11/05/2026

বিরন

06/05/2026

কাচকলা দিয়ে রুই মাছ

06/05/2026

চিংড়ি মাছের টক ঝাল কারি

উপকরণ
চিংড়ি মাছ - ১ কেজি
রসুন বাটা - ১ টেবিল চামচ
পেঁয়াজ বাটা - ২ টেবিল চামচ
হলুদের গুঁড়া - ১ চা চামচ
মরিচের গুঁড়া - ২ চা চামচ
ধনিয়ার গুড়া - ১ চা চামচ
জিরার গুড়া - ১.২ চা চামচ
সয়া সস - ১.২ চা চামচ
টক দই - ১ চা চামচ
টমেটো সস - ১ চা চামচ
লবণ - স্বাদমতো
কাঁচা মরিচ - ২/৩ টা
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি প্যানে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এরপর আরেকটি কড়াইয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনে গুড়া এবং লবণ দিয়ে মসলাটিকে ভালোভাবে কষাতে হবে। মসলা বসে আসলে চিংড়ি মাছ গুলো ছেড়ে দিতে হবে এরপর টক দই, সয়া সস, টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ঝোল শুকিয়ে আসলে হালকা পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মাখো মাখো অবস্থায় চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে তুলে ফেলতে হবে।

03/05/2026

Fried rice 🥘

29/04/2026

ভুনা খিচুড়ি

উপকরণ
পোলার চাল - ৩ কাপ
মসুরের ডাল - ১ কাপ
মুগ ডাল - ১ কাপ
আদা বাটা - ১ চা চামচ
পেঁয়াজ কুচি - ২ কাপ
হলুদের গুঁড়ো - ১ চা চামচ
মরিচের গুঁড়ো - হাফ চা চামচ
ধনিয়ার গুঁড়ো - হাফ চা চামচ
লবণ - স্বাদমত

প্রস্তুত প্রণালী
প্রথমে একটি সসপ্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে এবং অপর একটি প্যানে মুগ ডাল ভেজে বাকি চাল ডালের সাথে ভিজিয়ে রাখতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে ভেজানো চাল ডাল দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে এবার উপর থেকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।
ভালো করে নাড়া হয়ে গেলে গরম পানি ছেড়ে দিতে হবে যেত তিন কাপ চাল আছে তাই তার দ্বিগুণ পানি দিতে হবে।
এবার ভালোভাবে এনে নাড়াচাড়া করে ঢাকনা ঢেকে দিতে হবে এবং চাল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন হালকা চাল ফুটে আসবে তখন ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে, খিচুড়ি হয়ে আসলে উপর থেকে হালকা ঘি এবং কাঁচা মরিচ ছেড়ে গরম গরম পরিবেশন করুন ভুনা খিচুড়ি।

27/04/2026

মিষ্টি কুমড়া দিয়ে লটেমাছের শুটকি

উপকরণ
মিষ্টি কুমড়া - অর্ধেকটা
লোটে মাছের শুটকি - ৪ টি
রসুন বাটা -২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা - ২ টেবিল চামচ ও
হলুদের গুড়া - ১ চা চামচ
মরিচের গুঁড়া - ২ চা চামচ
লবণ - স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পাতিলে তেল নিয়ে তাতে রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। পরবর্তীতে হলুদের গুঁড়া ও মরিচের গুড়া ও লবণ দিয়ে মসলা কষাতে হবে।
অপরদিকে একটি বাটিতে শুটকি গুলো ছোট ছোট টুকরা কেটে তা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। মসলা কষে আসলে ভিজিয়ে রাখা শুটকি গুলো পানি ছড়িয়ে মসলায় ছেড়ে দিতে হবে। এরপর মসলার সাথে ভালোভাবে শুটকি গুলোকে মেরে ছেড়ে নিতে হবে যতক্ষণ না তেল উঠে আসছে, এরপর মিষ্টি কুমড়ো ছেড়ে দিতে হবে মিষ্টি কুমড়ো মশলার সাথে কিছুক্ষণ ভালোমতো নাড়াচাড়ার পর গরম পানি দিয়ে দিতে হবে। পানি কিছু শুকিয়ে আসলে এবং মিষ্টি কুমড়ো গুলো সিদ্ধ হয়ে গেলে, পরিবেশন করে ফেলুন মিষ্টি কুমড়া দিয়ে লোটে মাছের শুটকি।

26/04/2026

মুলা দিয়ে লাল মুরগি

উপকরণ
লাল মুরগি - হাফ কেজি থেকেও কম
মুলা - ১ কেজি
রসুন বাটা - আধা চা চামচ
আদা বাটা - আধা চা চামচ
পেঁয়াজ বাটা - ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া - ১ চা চামচ
মরিচের গুঁড়া - ২ চা চামচ
ধনিয়ার গুড়া - ১ চা চামচ
জিরার গুড়া - ১ চা চামচ
লবণ - স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে একটি পাতিলে তেল নিতে হবে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ধনিয়ার গুড়া, জিরার গুড়া দিয়ে ভালোমতো মসলা কষাতে হবে, তাতে লাল মুরগি দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। লালমুরগি হাফ কষানো হয়ে গেলে তাতে মূলা ছেড়ে দিতে হবে। এবার কিছুক্ষণ মুলার সাথে মুরগি কষাতে দিতে হবে,এবার আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে ফুটে আসা আজ পর্যন্ত এবং ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পানি শুকিয়ে আসলে একটু মাখো মাখো অবস্থায় ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে মজাদার মুলা দিয়ে লাল মুরগি।

25/04/2026

আলু ঘাটা বা আলু তরকারির নিরামিষ 🥔
উপকরণ -
আলু - হাফ কেজি
পেঁয়াজ বাটা - ৩ টেবিল চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া - ১ চা চামচ
মরিচের গুড়া - ৩ চা চামচ
ধনীয়ার গুড়া - ১ চা চামচ
লবন - স্বাদমতো

প্রস্তুত প্রণালী -
প্রথমে আলু লম্বা লম্বা টুকরোই কেটে নিতে হবে। এরপর একটি পাতিলে সামান্য তেল দিয়ে রসুন বাটা, পেঁয়াজ বাটা ভালো করে কষাতে হবে এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুড়া, লবণ দিয়ে মসলা তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল উঠে আসলে তাতে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিতে হবে এরপর কিছুক্ষণ আলু গুলো কষাতে হবে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে তাতে গরম পানি ছেড়ে দিতে হবে। আলু যখন প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে এখন কিছু আলু তুলে সেগুলো ম্যাস করে নিতে হবে। এবার ম্যাস করা আলো গুলো আলুর ঝোলে ছেড়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে উপর থেকে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে তুলে ফেল তে হবে।

22/04/2026

মুখি কচু দিয়ে রুই মাছ।
মুখি কচু বা(Taro Root) একটি অত্যন্ত পুষ্টিকর সবজি, যা হজমশক্তি বাড়াতে, রক্তশূন্যতা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ কার্যকর।

উপকরণ -
রুই মাছ
তেল - ২ টেবিল চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
পেঁয়াজ বাটা - ৩ টেবিল চামচ
হলুদের গুড়া - ১ চা চামচ
মরিচের গুঁড়া - ৩ চা চামচ
ধনিয়ার গুড়া - ১ চা চামচ

প্রস্তুত প্রণালী -
প্রথমে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। অপর পাশে একটি পাতিলে মুখি কচুগুলোকে সিদ্ধ দিয়ে নিতে হবে।
এরপর একটি পাতিলে তেল গরম করতে হবে এরপর রসুন বাটা, পেঁয়াজ বাটা হালকা ভেজে নিতে হবে। এরপর হলুদের গুড়া, মরিচের গুড়া এবং ধনিয়ার গুড়া দিয়ে দিতে হবে। মসলাক কষে আসা পর্যন্ত আস্তে আস্তে নাড়তে হবে, মসলা কষে আসলে মুখি কচুগুলো ছেড়ে দিতে হবে। এবার মুখে কচুগুলো মসলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এক কাপ এর অর্ধেক পানি দিয়ে কিছুক্ষণ মসলার সাথে মুখি কচুগুলো নাড়তে হবে। এরপর গরম পানি দিয়ে একটি বলক উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিফুটে আসলে আগে থেকে ভেজে রাখা রুই মাছ দিতে হবে।

Address

Sylhet City
Sylhet
3100

Website

https://www.instagram.com/rahman_faiza_mehnaz?igsh=bDJnODBrbHJ4c3Ex

Alerts

Be the first to know and let us send you an email when Divine Day With Faiza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share