19/08/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, ALWAN এর কার্যক্রম পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। 💔
অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে এই পেইজটা ইউকে থেকে চালানো হয়, চায়না থেকে প্রোডাক্ট দেশে যায় আর দেশ থেকে প্রোডাক্ট আপনাদের কাছে যায়। প্রায় দুই বছর এভাবেই চেষ্টা করেছি টিকিয়ে রাখতে। কিন্তু, অওনার হয়ে আমি নিজের চোখে প্রোডাক্ট দেখতে পারছি না, প্রোডাক্টের ফটোগ্রাফী আর ভিডিও ও করতে পারছি না, লাইভও করতে পারছি না। যারা পেইজ রান করেন একমাত্র তাঁরাই জানের এইগুলার গুরুত্ব। ঠিকমতো চালাইতে না পারলে রেখেও লাভ নেই। শুধু ভালো প্রোডাক্ট আর ব্যবহার ভালো হলেই পেইজ চলে না। প্রতিনিয়ত কাস্টমার বুঝে রীলস তৈরি, সাথে লাইভও করা লাগে মাঝেমধ্যে। যার কোনোটাই আমার পক্ষে এতদূর থেকে করা সম্ভব নয়।
জানি আমার কাস্টমারদের খারাপ লাগবে। আমারও খারাপ লাগছে। দেশে থাকলে হয়তো পেইজটা বন্ধ করতে হতো না। কিন্তু, কিচ্ছু করার নেই। পেইজ বন্ধ হলে এক চিন্তা দূর হবে।
পেইজটা বিক্রি করছি না। কারণ, ভবিষ্যতে কাজে লাগতে পারে। অনেক কষ্ট করে অর্গানিক ফলোয়ার এনেছি। হাতছাড়া করতে চাইছি না। তবে, স্টোকে অনেক জিনিস আছে যা বিক্রি করে শেষ করতে হবে। (আমি বেশি দাম দিয়ে কিনে ফেলেছি। তাই আপনাদের কাছে বিক্রি করলে বর্তমান কেনাধর ধরেই দিয়ে দিবো। আমার কেনা দাম ধরবো না।)
কেউ যদি নিতে চান তো পেইজেই নক দিতে পারেন। অথবা আমার আইডি Mohsina Tamanna তে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আইডির যেকোনো একটা কমেন্ট বলবেন যে ALWAN এর কিছু জিনিস নিতে চাচ্ছেন। আমি নিজেই আপনাকে নক করবো। অবশ্যই একসাথে কমপক্ষে ২/৩ হাজারের জিনিস নিতে হবে। আরো বেশি নিলে আরো ভালো। তাহলে তাড়াতাড়ি স্টোক শেষ করতে পারবো।
সবশেষে ধন্যবাদ এতো দিন পাশে থাকার জন্য। স্পেশাল থ্যাংকস টু Sadiya Islam Sanjida আপু। আমাকে অনেক সহযোগিতা করেছেন এতদূর থেকে পেইজটা চালাতে। ঊনার থেকে অনেক টিপস নিয়েছি যেটা পেইজটা চালাতে কাজে লেগেছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ হাফিজ। দোয়ায় রাখবেন।