যামিনী

  • Home
  • যামিনী

যামিনী A Hookful of Happiness 🧶🪡

Crochet Butterfly & Bell Flower Bunch 🦋🌸আমার বান্ধবী Tasmim Tabassum সেমিস্টারের শুরুতে তার নতুন ব্যাগের জন্য একটা ব্যাগ...
06/09/2026

Crochet Butterfly & Bell Flower Bunch 🦋🌸

আমার বান্ধবী Tasmim Tabassum সেমিস্টারের শুরুতে তার নতুন ব্যাগের জন্য একটা ব্যাগ চার্ম বানিয়ে দিতে বলেছিল। সে বলেছিল অনেকগুলো ব্যাগচার্মের একটা থোকা বানাতে, বাকিটা যেন আমি রিসার্চ করে বানাই। এদিকে আমার মাথায় আর ধরে না ও কি বললো। এদিকে যেটাই বানাতে চাই মনে হয় ওর ব্যাগে মানাবে না। ততদিনে ও ঢাকা ঘুরতে গিয়ে ব্যাগ চার্ম কিনে ফেলেছে। মনে মনে খানিকটা শান্তিই পেয়েছিলাম। কিন্তু কোথাও একটা খচখচ করছিলো। হঠাৎ ই একদিন এই ব্যাগ চার্মের টিউটোরিয়াল টা সামনে আসে, দেখে মনে হয় যে এটা ওর ব্যাগের সাথে দারুণ মানাবে।

তখন বানানোর এনার্জি ছিলো না, অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। অবশেষে ব্যস্ততা খানিকটা শেষ হলো, একদিন রাতে ঘুম ভেঙে মনে হলো বানাই তোহ এটা। কালার কম্বিনেশন নিয়ে নাকানিচুবানি খাওয়ার পর এই তিনটা কালার সিলেক্ট করলাম। এরপর শুরু হলো বেজায় ভুল। তিনবার ভুল করলাম, রাগ করে রেখেই দিলাম যে আর বানাবোই না এটা। রেখে আবার ঘুমিয়ে গেলাম, স্বপ্নে দেখলাম ঠিক করে আবার বানাচ্ছি। ঘুম থেকে উঠে স্বপ্নে যেভাবে ঠিক করেছিলাম সেভাবেই আবার ঠিক করলাম। একটা ছোট্ট কাজের পিছনে কত হ্যাঁপা গেলো!

এরপরও যদি বান্ধবীর পছন্দ না হয় তাহলে পিটনা দেওয়া হবে 🧙‍♀️

06/09/2026

Crochet Butterfly and Bell Flower Bunch 🦋🌸

Send a message to learn more

আঞ্জু আপুর পার্সেল........Finally ready to dispatch 🦅আঞ্জুমান আরা আপু হচ্ছে আমার আপুর ভার্সিটির বান্ধবী। সেই হিসেবে একটু...
05/09/2026

আঞ্জু আপুর পার্সেল........Finally ready to dispatch 🦅

আঞ্জুমান আরা আপু হচ্ছে আমার আপুর ভার্সিটির বান্ধবী। সেই হিসেবে একটু স্পেশাল ট্রিটমেন্ট পাবে এটাই স্বাভাবিক। শুরু থেকেই আপু কিছু মারাত্মক কঠিন কাজ দিয়ে যাচ্ছিলো, আপুর ফ্লাওয়ার ক্রাউন করতে গিয়ে জীবন ত্যানা হয়ে যাওয়ার যোগাড়। কাজটা যে মাত্রাতিরিক্ত কঠিন সেটা সুতা কেনার পর বুঝতে পারি। তখন আমার অবস্থা শাঁখের করাতের মতো। তাও এক বুক সাহস নিয়ে এক মাসের বেশি সময় লাগিয়ে বানাই সেটা।

যখন ভাবলাম অবশেষে কাজ শেষ ঠিক তখনই আপু আরও কিছু জীবন বিধ্বংসী অর্ডার নিয়ে হাজির। কয়েকবার ট্রাই করে আপুর হাতে পায়ে ধরে মুলতুবি রেখেছি। আমি আবার নিজের পরিবার, আমার বান্ধবী, আপুর বান্ধবী –এদের নিজের হাতে বানানো উপহার দিতে খুব পছন্দ করি। আপুর সাথে কথা বলে মনে হয়েছে তিনি প্রজাপতি বেশ পছন্দ করেন। তাই পার্সেল প্যাক করার আগে একটা প্রজাপতি ব্যাগচার্ম বানিয়েছি যেটা আমার উইশলিস্টেই ছিলো।

ভাবছিলাম আপুর পছন্দ হবে কিনা। প্রজাপতি ব্যাগচার্মের রিল পোস্ট করার পর আপু তোহ প্রায় পাগল হয়ে গেছে যেন এটা ছাড়া তার জীবন লবণ ছাড়া তরকারির মতো। আপু ইনবক্সে এসে ইচ্ছা প্রকাশ করলো এটা নেওয়ার। আমিও সুযোগ লুফে নিয়ে আপুকে হতাশার চরম পর্যায়ে ঠেলে দিয়ে আপুকে ভুগিচুগি বুঝিয়ে দিলাম (এক্সকিউজ খুঁজতেও বেশ মাথা খাটাতে হয়েছে)। শেষে আপুকে ভরসা দিলাম যে পরবর্তী পার্সেলে আপুর প্রজাপতি পাঠাবো, এবার আর সম্ভব নয়। এদিকে আপু তোহ জানেই না এটা যে আমি তার জন্যই বানিয়েছি 🤭।

আপুকে চিনি প্রায় ১০ বছর। জীবনে তিনবার ময়মনসিংহ গিয়েও আপুর দেখা পাইনি। আমার আপুর কাছে শুনেছি আপু নাকি আমার মতোই আনমনা হয়ে জীবন উপভোগ করতে ভালোবাসে। যাইহোক, আপুকে ঝুলিয়ে রেখে বেশ মজা পেয়েছি। এবার আপু আমাকে না কুটলেই হয়েছে 😷। প্রজাপতি টা হাতে পাওয়ার পর চেহারা টা দেখার মতো হবে 🥰

05/09/2026

Let's pack a parcel with me 🌸

Crochet Mini Flower Bouquet 💐অনেকদিন পর তাড়াহুড়ো করে কিছু বানালাম যেটা নষ্ট হয়নি বরং দারুণ লেভেলের সুন্দর হয়েছে। গতবছর আ...
04/09/2026

Crochet Mini Flower Bouquet 💐

অনেকদিন পর তাড়াহুড়ো করে কিছু বানালাম যেটা নষ্ট হয়নি বরং দারুণ লেভেলের সুন্দর হয়েছে। গতবছর আমার কাজিন জান্নাতি এটা বানাতে বলেছিলো। তখন মনে হয়েছিল কাজটা ভীষণ কঠিন তাই আর হাত দেয়া হয়নি। হঠাৎ এবছর মনে হলো টিউটোরিয়াল টা দেখা যাক কত কঠিন। দেখার পর মনে হলো এটা তোহ দুধভাত 🤌

ভাবলাম জানুর (পড়ুন জান্নাতি) জন্মদিনেই বানানো যাক। কিন্তু ব্যস্ততার কারণে দেরী হয়ে গেলো। হাতে দুই দিন ছিলো, ক্লান্তি উপেক্ষা করে বানিয়ে ফেললাম এই কুটু জিনিটা। কিন্তু অদৃষ্টের পরিহাস, উপহার হাতবদল করতে জন্মদিন পেরিয়ে আরও দুইদিন চলে গেলো। যাইহোক অবশেষে দিতে পেরেছি 🎉

03/09/2026

Butterfly Bag Charm 🦋

Send a message to learn more

Good morning everyone ✨আজকের রোদ কেমন লাগছে? 🫠
30/08/2026

Good morning everyone ✨

আজকের রোদ কেমন লাগছে? 🫠

All my Crochet Hijab Pins ✨আমি শুধু মাইক্রো ইকোনমিক্স না, মাইক্রো ক্রোশেটেও অনেক কাঁচা। তাই সচরাচর এসব কাজে হাত দেওয়ার স...
28/08/2026

All my Crochet Hijab Pins ✨

আমি শুধু মাইক্রো ইকোনমিক্স না, মাইক্রো ক্রোশেটেও অনেক কাঁচা। তাই সচরাচর এসব কাজে হাত দেওয়ার সাহস হয় না।
একবার শখ করে দুইটা হিজাব পিন কিনে রেখে দিয়েছিলাম বানাবো বলে। পরে rag day এর সময় হিজাব পিন গুলো চোখে পড়লে কাপড় আর কুন্দন দিয়ে বানাই যেটা দেখতে অসম্ভব সুন্দর ছিলো।

এরপর অনেকদিন আর খবর ছিলো না। কয়েকদিন আগে মনে হলো মাথায় cherry blossom পড়ে ঘুরে বেড়ালে কেমন লাগবে। যেই ভাবা সেই কাজ, বানিয়ে ফেললাম cherry blossom হিজাব পিন।

আর শেষের টা আপুর বান্ধবীর উছিলায় বানানো হয়ে গেছে। তিনটা হিজাব পিনই আমার কাছে ভীষণ প্রিয় 🥹

এখনো চারটা হিজাব পিন আছে আমার কাছে। আপনাদের কাছে কোনো ডিজাইন থাকলে সাজেস্ট করতে পারেন। যদি পারি তাহলে বানাবো 🌸

28/08/2026

This winter will be the coziest winter ever🌸

Tag your bestie 🧶🪡

Address


1900, 1901, 1902

Website

Alerts

Be the first to know and let us send you an email when যামিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Interior Service?

Share