আত্ম পক্ষ

  • Home
  • আত্ম পক্ষ

আত্ম পক্ষ সমাজ এবং তার নিয়ম একটি আপেক্ষিক বিষয়, সময় এবং পরিস্থিতির নিরিখে এটি পরিবর্তিত হয়।

09/11/2025

অথচ তুমি চোখ তুলে তাকালেই জমে থাকা কথা'রা প্রাণ ফিরে পেত। নীরবতা ভেঙে আমিও বলতাম, “ কতদিন বলা হয়নি, তোমাকে ছাড়া আমি ভালো নেই! ”

জমে থাকা কথা আজ বুকের ভেতর এক বিশাল পাথর! বুকটা ভারী লাগে ভীষণ। তুমি মুখে তাকালেই আমি বুঝে যেতাম, অন্ধকার বড্ড ভয়ানক! আলোতে আসাটা জরুরী।

তুমিও ভালোবাসো জানলে, আমি কী নিজেকে এত কষ্ট দিতাম? বলো...

ভালোবাসাহীন জীবনে ভালোবাসা ছাড়া কিছু চাইনি কোনোদিন। অথচ তুমি আমায় নিয়েও ভালো নেই! পৃথিবীতে ভালোবাসার ছায়াতলে থেকেও মানুষ ভালো থাকতে পারে না কেন, জানো? কারণ মানুষ যাকে ভালোবাসে, ঠিক তার ভালোবাসাই সে কামনা করে।

আমায় না তুমি ভালোবাসো? তুমি তো বলো...
তবে কেন ভালোবেসে ভালো থাকা যায় না?

অথচ তুমি মুখ খুললেই আমিও সব ভুলে হতে পারি শ্রোতা। গভীর মনোযোগে শুনতে পারি তোমার সব কথা। তোমার চোখে তাকিয়ে আমি ভুলে যেতে পারি বিভৎস যন্ত্রণা।

কি নিদারুণ ভারী পাথর বুকে নিয়ে আমি রোজ একটু একটু করে ফুরিয়ে যাই, হাঁপিয়ে উঠি! জমে থাকা কথা'রাও আজ হাফ ছেড়ে বাঁচতে চায়। অথচ তুমি তাকালেই আমি এমন সহস্র রাত তোমার চোখে তাকিয়ে অনায়াসে পাড় করে দিতাম।

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

ডিভোর্স কি সবসময় নারীর সাহসিকতা?ডিভোর্স মানেই যে পুরুষটি অত্যাচারী বা খারাপ ছিল, এমন নাও হতে পারে। কখনো কখনো ডিভোর্সের ক...
20/10/2025

ডিভোর্স কি সবসময় নারীর সাহসিকতা?
ডিভোর্স মানেই যে পুরুষটি অত্যাচারী বা খারাপ ছিল, এমন নাও হতে পারে। কখনো কখনো ডিভোর্সের কারণ হতে পারে:
* স্বামীর স্বল্প আয়ে ফুর্তি বা বিলাসিতা করতে না পারা।
* পরকীয়ায় বৈধতা না পাওয়া।
* আইনের সুবিধা নিয়ে সহজে 'সিকিউরিটি মানি' বা উচ্চ কাবিন-খোরপোষের সুযোগ নেওয়া।
আইন যদি লিঙ্গ-নিরপেক্ষ হয় এবং খোরপোষ/কাবিনের 'ভিক্ষা' পাওয়ার উৎস বন্ধ হয়, তবে ডিভোর্সের সংখ্যা অনেক কমে যেতে পারে। সমাজের স্বার্থে, আইনের লিঙ্গ-নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি।

সম্প্রতি একটি বিবাহবিচ্ছেদ (তালাক) নিয়ে একটি জরিপ এবং পর্যবেক্ষণ এ দেখে গিয়েছে।বিচ্ছেদের মূল কারণগুলো :
* ভুল বোঝাবুঝি ও অসম্মান (৭২%): স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং একে অপরের প্রতি শ্রদ্ধার অভাবই অধিকাংশ তালাকের মূল কারণ।
* পরকীয়া (১৮%): বিশ্বস্ততার অভাব সম্পর্কের ভিতকে নড়বড়ে করে দেয়।
* স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষা ও বিলাসিতা (১০%): জীবনযাত্রার মান নিয়ে অতিরিক্ত প্রত্যাশা বা স্বামীর সামর্থ্যের বাইরে চাওয়া-পাওয়াও বিচ্ছেদের কারণ হতে পারে।
দায় কার? - একটি বিতর্কিত পরিসংখ্যান
আমার জরিপ অনুসারে:
* প্রায় ৭৮% তালাক হয়েছে স্ত্রীর কারণে এবং ২২% ক্ষেত্রে পুরুষের দোষ পাওয়া গেছে।

সবচেয়ে মর্মান্তিক তথ্য হলো:
* ৯২% তালাকপ্রাপ্ত নারী-পুরুষ পরবর্তীতে অনুতপ্ত হয়েছেন এবং স্বীকার করেছেন যে তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্তটি ভুল ছিল।
* তালাকের পরে জীবন: জরিপ বলছে, ৮৯% তালাকপ্রাপ্ত মেয়ের পুনরায় বিবাহ হচ্ছে না এবং ৮৯% মেয়ে দ্বিতীয় সংসারেও অসুখী। অন্যদিকে, ৮৫% তালাকপ্রাপ্ত পুরুষ পুনরায় বিয়ে করে সংসার করছেন।

তবে মনে রাখতে হবে, সম্পর্ক ভাঙার দায় কখনোই এককভাবে একজনের হয় না, কিন্তু এই পরিসংখ্যানগুলি গভীর আলোচনার দাবি রাখে।ডিভোর্সের আগে ভাবুন, থামুন! ছোটখাটো সমস্যা, ভুল বোঝাবুঝি বা আর্থিক অসচ্ছলতা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণ হতে পারে না। একবার সম্পর্ক ভেঙে গেলে অনুশোচনা এবং কঠিন ভবিষ্যতের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

#তালাক #বিবাহবিচ্ছেদ #সম্পর্ক #দাম্পত্যজীবন #পারিবারিকবন্ধন #বিবাহ #সামাজিকচিন্তাForever AloneTum Bin

এই যে তুমি বলো,আমি তোমাকে তোমার শরীরের জন্যই ভালোবাসি!আমিও তা অস্বীকার করিনা কখনো!শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি! ভালোবাসার...
08/02/2025

এই যে তুমি বলো,
আমি তোমাকে তোমার শরীরের জন্যই ভালোবাসি!
আমিও তা অস্বীকার করিনা কখনো!
শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি! ভালোবাসার জন্য একটা অবয়ব দরকার হয়!
শুধু ঈশ্বরকে ভালোবাসতে অবয়ব লাগেনা!
তুমি যেহেতু ঈশ্বর নও, সেহেতু তোমাকে ভালোবাসতে আমার শরীর প্রয়োজন হয়!
তবে আমি শরীরের জন্য ভালোবাসিনা, ভালোবাসি বলেই শরীর চাই!
শুধু একটা কোমল দেহ, প্রস্ফুটিত স্তন, গভীর যোনি কিংবা একটা সমস্ত নারীকে প্রয়োজন হলে,
তোমাকেই কেন লাগবে?
এই একই জিনিস আমি বেশ্যার ঘরেও পাই!
বেশ্যারও তোমার মতো দুটো স্তন আছে, কোমল শরীর আছে, গভীর যোনি আছে!
তবুও তোমাকেই কেন চাই আমার?
তোমাকে চাই, তোমার শরীরকে চাই, কারন তোমাকে ভালোবাসি!
তোমার পা থেকে মাথা অব্দি চুমু খাই! তোমার নুনের সমুদ্রের মদ পান করে নেশাগ্রস্থ হই!
বেশ্যার পায়ে ও কি কেউ চুমু খায়?
হয়তো তুমি আমার সাথে থাকবেনা! অন্যকেউ আসবে একদিন!
প্রচন্ড ভালোবাসা নিয়ে তোমার বুকের ভেতর বসে যাবে!
তোমার ঘুম হবেনা! তুমি খেতে পারবেনা!
তোমার অস্থিরতা বেড়ে চলবে দ্রুত গতিতে!
প্রেমিকের হাতের আঙুল ধরে কয়েক জীবন কাটিয়ে দিতে ইচ্ছে হবে!
তারপর দিন বাড়বে! সম্পর্ক পুরাতন হবে!
পবিত্র প্রেমিক হাতের আঙুল ছেড়ে দিয়ে শরীর ছুতে চাইবে!
সুযোগ পেলে স্তন চেপে ধরবে!
কপালে চুমু খেতে খেতে নিচে নেমে আসবে!
তুমি টের পাবে,
অত'টা পবিত্র আসলে হওয়া যায়না!
তুমি খুব করে বুঝবে, পৃথিবীর সমস্ত প্রেমিক শরীর চায়!
তুমি হয়তো প্রেমিক পাল্টাবে!
আবার নতুন প্রেমিক হবে!
তার পবিত্রতার ঘোর ও একদিন কেটে যাবে!
তুমি শরীর দিতে বাধ্য হবে!
সে তোমাকে চুমু খাবে, আলিঙ্গন করবে! আদর করে হাত বুলিয়ে দিবে!
তোমার সমস্ত লোম শিহরিত হবে!
তোমার সমুদ্রেও উত্তাল ঢেউ উঠবে! তুমি কান্না করবে এক ফোটা জলের জন্য!
জলটুকু পেয়ে গেলেই, তুমি শান্ত নদীর মতো নুয়ে পরবে!
তারপর টের পাবে,
যতটুকু ভালোবাসা মনে থাকে, তারচেয়ে বেশি থাকে শরীরে!
তুমিও একদিন ভালোবাসা পেয়ে শান্ত হবেনা! ভালোবাসার পাশাপাশি তোমার শরীর প্রয়োজন।

Sk Abid HassanForever AloneTum Bin

তবে কি সত্যিকারের প্রেমে শরীরের গুরুত্ব একেবারেই নেই? হ্যাঁ গুরুত্ব আছে। প্রেমে মান অভিমান কমাতে ঠোঁটের স্পর্শর গুরুত্ব ...
22/01/2025

তবে কি সত্যিকারের প্রেমে শরীরের গুরুত্ব একেবারেই নেই?
হ্যাঁ গুরুত্ব আছে।
প্রেমে মান অভিমান কমাতে ঠোঁটের স্পর্শর গুরুত্ব আছে। অস্থির মনকে শীতল করার জন্য শরীরের উষ্ণতারও গুরুত্ব আছে।
সত্যি বলতে প্রেমে পড়লে শরীরকেও ভালোবাসতে হয়, নাহলে সম্পূর্ণ মন পাওয়া হয় না।
মনের যত্ন নিয়ে ঠোঁটের স্পর্শ যেখানে আয়ু বাড়ায়, সেখানে শরীরের স্পর্শ অনেকখানি অবসাদ তাড়ায়।

Sk Abid HassanTum BinForever AloneSk Abid HassanTum BinForever Alone

এই যে তুমি আমায় মন চাইলেই ছেড়ে যাও, অবহেলা করো, ঠিকঠাক সময় দাওনা, ভুল করেও ভালোবাসো না, তাতে আমার কষ্ট হয় না–যন্ত্রণা হয়...
18/01/2025

এই যে তুমি আমায় মন চাইলেই ছেড়ে যাও, অবহেলা করো, ঠিকঠাক সময় দাওনা, ভুল করেও ভালোবাসো না, তাতে আমার কষ্ট হয় না–যন্ত্রণা হয় না, জানো তো?

আমি তো মানুষ নই।
মানুষ হলে এমন অবহেলা–অনাদরে ফেলে রাখতে না। এই যে তুমি আমায় ভুলে থাকো, কেমন করে দূরে থাকো, আমি ছাড়া পৃথিবীর অন্যসব কিছুতেই তুমি সুখ খুঁজে পাও, তাতে আমার দুঃখ নেই, জানো তো?

অথচ দেখো,
তুমি ছাড়া আমার নিদারুণ এই নিঃসঙ্গতা আর কে দূর করে? আর কিসে মন ভরে তোমার একটুখানি সঙ্গ ছাড়া? এই যে এতশত জনস্রোতে আমার নিজেকে একা লাগে, হুটহাট মন খারাপ, বিষন্নতা, মাইগ্রেন পেয়ে বসে, তোমায় ছাড়া সুখ কোথায়?

তোমার সবকিছু চলে নিয়মে, নিয়মমাফিক।
অথচ কত রাত অনিদ্রায় লোমহর্ষক নিঃসঙ্গতায় কেটেছে! কোনো নিয়মের তোয়াক্কা না করেই আমি ঘুমের মাথা খেয়েছি। খুদা মন্দা, কোনোকিছু ভালো না লাগা, সবকিছুর কেমন অনিয়ম চলছে জীবনে!

এই যে তুমি মন চাইলেই ছেড়ে যাও, অবহেলা করো, সময় দাওনা, দেখা দাওনা, দুঃখের দিনে পাশে থাকো না, “ ভালোবাসি ” বলেও ভালোবাসো না, তাতে আমার কোনো কষ্ট হয় না। আমি তো মানুষ নই, মানুষ হলে কেউ এমন করে নিঃশেষ হতে হতে ফুরিয়ে যায়?

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
Sk Abid HassanTum BinForever Alone

পৃথিবীতে যারা কোমল হৃদয়ের মানুষ, যারা ভালোবাসাকে সবচাইতে প্রাধান্য দেয়, যারা কথা বেশি বলে, আবেগপ্রবণ, সরল, তারা কখনোই নি...
18/01/2025

পৃথিবীতে যারা কোমল হৃদয়ের মানুষ, যারা ভালোবাসাকে সবচাইতে প্রাধান্য দেয়, যারা কথা বেশি বলে, আবেগপ্রবণ, সরল, তারা কখনোই নিজের আত্মসম্মানের কথা ভাবে না। তারা সবার কাছেই ব্যক্তিত্বহীন হয়ে যায়!

নিজের আত্মসম্মান নিয়ে তারা কখনোই ভাবে না। তারা ভাবে সম্পর্কের কথা, সম্পর্কের মানুষগুলোর কথা। তাদের গুরুত্ব দেয়, তাদের ভালো রাখতে চায়। নিজে ছোট হয়ে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখে না।

যারা খুব সহজেই মানুষকে আপন ভাবে, বিশ্বাস করে, অতি মিশুক মনোভাব নিয়ে নিজে একটু ভালো থাকতে চায়, মানুষ তাদের ব্যক্তিত্বহীন ভেবে দূরে ঠেলে দেয়! তাদের আবেগ-অনুভূতির মূল্য দেয়া তো দূরের কথা, সবচাইতে বেশি অবজ্ঞা করা হয় তাদের!

পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনেম কিংবা প্রিয় মানুষটার কাছেই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় তারা! সম্পর্ক বাঁচাতে, ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তাদের এই নিঃসংকোচে নিজের আত্মসম্মান বিসর্জন দেয়াটা সবাই দেখে, শুধু তাদের হৃদয়ে ধারণ করা সরল মনটা কেউ দেখে না-দেখার চেষ্টাও করে না কখনো।

অতিরিক্ত সরল, কথা বেশি বলা, এবং আবেগপ্রবণ মানুষকে কেউ পছন্দ করে না! তারা কখনোই কারো সত্যিকার ভালোবাসা পায় না পৃথিবীতে!

পৃথিবীতে যারা কোমল হৃদয়ের মানুষ, তাদের যন্ত্রণাও বেশি! তারা কখনোই কারো আপন হতে পারে না। মানুষের আপন হতে গিয়ে হয় তারা প্রতারিত হয়, আর নয়তো দোষী হয়!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
Sk Abid HassanTum BinForever AloneSk Abid HassanTum BinForever Alone

Before superseding something you need to check that thigs."The son didn’t marry his motherThe son married off his mother...
03/01/2025

Before superseding something you need to check that thigs.

"The son didn’t marry his mother
The son married off his mother"

"সে তার বিধবা মা কে বিয়ে দিয়ে দিয়েছে আরেক পুরুষের সঙ্গে, তার মা এর একাকিত্ব দূরীকরণের জন্য, married off মানে বিয়ে দেওয়া, বিয়ে করা নয়।"

https://newschecker.in/fact-check/viral-story-of-pakistani-man-arranging-his-mothers-marriage-shared-with-false-claim/

Sk Abid Hassan

20/12/2024

কঠিন আর সবথেকে আক্ষেপের প্রশ্ন, যার "না" উত্তরে কষ্ট দেয় প্রবল ,আর "হা" উত্তরে অভর্সা আর আক্ষেপ নিয়ে আসে।

Sk Abid HassanTum BinForever Alone

06/12/2024

ছোট্ট একটা জীবন। তাও কত না পাওয়ার আ'ক্ষেপ। মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর আবার মাঝে মধ্যে মনে হয় 'এমন জীবন কেনো দিলো সৃষ্টিকর্তা? তারপরেও মানুষ আশায় বাঁ'চে আমিও মানুষ। জীবন অদ্ভুত সুন্দর!😴🌸🖤 Sk Abid Hassan Tum Bin Forever Alone

ইদানীং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে। সহজ থেকে কঠিন হচ্ছে, আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে, কষ্ট পাচ্ছ...
05/12/2024

ইদানীং মানুষ আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে। সহজ থেকে কঠিন হচ্ছে, আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে, কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না। গুরুত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে, স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে, স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবি করছে। কিন্তু সবাই কেনো জানি “মানুষ” হতে ভুলে যাচ্ছে! 🥹

Sk Abid HassanTum BinForever Alone

02/12/2024

অসংখ্য ধন্যবাদ😭
Sk Abid HassanTum BinForever Alone

কিছু মানুষের অভাব কখনোই পূরণ হওয়া না।💔🥺Sk Abid HassanTum BinForever Alone
29/11/2024

কিছু মানুষের অভাব কখনোই পূরণ হওয়া না।💔🥺
Sk Abid HassanTum BinForever Alone

Address

Barasat

700126

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত্ম পক্ষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Interior Service?

Share