স্বাদে আহ্লাদে ষোলো আনা Swad Ahlade Solo Ana

  • Home
  • India
  • Burdwan
  • স্বাদে আহ্লাদে ষোলো আনা Swad Ahlade Solo Ana

স্বাদে আহ্লাদে ষোলো আনা Swad Ahlade Solo Ana স্বাদে আহ্লাদে ষোলো আনা তে আপনাকে স্বাগত

খুব সহজেই হোটেলের স্বাদের পটল চিংড়ি বানিয়ে নিন বাড়িতেই✅উপকরণ✅⏬বড়ো সাইজের আলু ৩টে ⏬পটল ১২-১৫ টা⏬২৫০ গ্রাম চিংড়ি মাছ ...
15/03/2025

খুব সহজেই হোটেলের স্বাদের পটল চিংড়ি বানিয়ে নিন বাড়িতেই

✅উপকরণ✅

⏬বড়ো সাইজের আলু ৩টে
⏬পটল ১২-১৫ টা
⏬২৫০ গ্রাম চিংড়ি মাছ
⏬৩/৪ টেবিল চামচ আদা - রসুন ,পেঁয়াজ,টমেটো ,কাঁচা লঙ্কা/শুকনো লঙ্কা বাটা
⏬১চা চামচ জিরে গুঁড়ো
⏬১চা চামচ হলুদ গুঁড়ো
⏬১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
⏬নুন স্বাদ মতো
⏬৩.৫ টেবিল চামচ সরষের তেল/সাদা তেল
⏬২ টো তেজপাতা
⏬২টো শুকনো লঙ্কা
গোটা জিরে ১চা চামচ
⏬১চা চামচ গরম মশলা গুঁড়ো
⏬১চা চামচ ধনে গুঁড়ো

🧑‍🍳রান্নার পদ্ধতি👨‍🍳

💦🔪প্রথমে আলু এবং পটল গুলি ভালোভাবে ধুয়ে কেটে নিন

💦🍤চিংড়ি মাছগুলি ভালোভাবে ধুয়ে নিন এবং হলুদ মাখিয়ে রাখুন

🫕 পটল, আলু এবং চিংড়ি মাছগুলি ভেজে নিন

🍂করাইতে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে দিয়ে ফোড়ন তৈরি করে রাখুন

🥘 বাটা মশলা দিয়ে ভালভাবে কষিয়ে স্বাদ মতো নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন

🍳 কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তুলে রাখা ভাজা পটল ও আলু দিয়ে নাড়াচাড়া করুন

🍤 এবার ভাজা চিংড়িগুলি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন

💦ঝোল রাখবেন নাকি মাখা মাখা খাবেন,সেই অনুযায়ী জল জল মিশিয়ে ৫ মিনিট রান্না করুন,নামানোর আগে বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন





#পটল

লুচি এবং জ্যোতি আলুর দম(টক,ঝাল,মিষ্টি)।recipe coming soon.
14/03/2025

লুচি এবং জ্যোতি আলুর দম(টক,ঝাল,মিষ্টি)।
recipe coming soon.

গরমের দিনে উপকারী ঠান্ডা পানীয়🌞আম পোড়া শরবত🌞আম পোড়া শরবত,যা অনেক জায়গায় আম পান্না নামে পরিচিত।এটি গরমের দিনে মন ভরা...
14/03/2025

গরমের দিনে উপকারী ঠান্ডা পানীয়

🌞আম পোড়া শরবত🌞

আম পোড়া শরবত,যা অনেক জায়গায় আম পান্না নামে পরিচিত।এটি গরমের দিনে মন ভরানো লোভনীয় ঠান্ডা পানীয়।
যা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সামান্য কিছু উপকরণ দিয়ে

🧋উপকরণ:

⏬ঠান্ডা জল : ১ লিটার
⏬কাঁচা আম : ৪/৫ টি
⏬পুদিনা পাতা : ৫/৭ টি
⏬পোড়া আমের নরম অংশ : ১৫০ গ্রাম
⏬চিনি : ১০০ গ্রাম
⏬চেরা কাঁচা লঙ্কা : ৫/৬ টি
⏬বিট নুন : ১৫ গ্রাম
⏬লেবু : ১ টি

🧑‍🍳পদ্ধতি👨‍🍳

⏬আম গুলোকে গ্যাস,কয়লা বা কাঠের আগুনে ভালোভাবে পুড়িয়ে নিন, কালো এবং নরম না হওয়া অবধি

⏬এবার আম গুলি ঠান্ডা করে ভালোভাবে খোসা বা ছাল ছাড়িয়ে নরক অংশটি আলাদা করে নিন বীজ বাদ দিয়ে

⏬নরম অংশগুলি একটু সামান্য চটকে/স্ম্যাশ করে নিন

⏬এবার আপনার জোগাড় করা উপকরণ গুলি সব একসাথে ভালো ভাবে মিশিয়ে নিন(লঙ্কা,লেবু এবং পুদিনা পাতা বাদে)

⏬একটি বোতলে আগে থেকে রাখা চেরা লঙ্কা গুলির সাথে এই মিশ্রণটি ঢালুন

🧋শরবত তৈরি🧋

বাড়িতে আসা অতিথিদের আইস কিউব বা বরফের টুকরো মিশিয়ে পরিবেশন করুন

পরিবেশনের সময় স্বাদ মতো লেবুর রস এবং পুদিনা পাতা কুচি যোগ করে দেবেন









#আমপোড়া #শরবত

Address

Burdwan

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাদে আহ্লাদে ষোলো আনা Swad Ahlade Solo Ana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share