24/10/2024
"আদুরী"—শাড়ির প্রতিটি ভাঁজে হৃদয়ের গল্প বলে '
শাড়ি কি তোমার কাছে শুধুই একটা কাপড়ের টুকরো? না, শাড়ি তো সেই প্রথম স্পর্শ, যেখানে মায়ের ভালোবাসা আর ঠাকুমার মমতা মিশে আছে। "আদুরী" আজ সবার জন্য নিয়ে এসেছে দক্ষিণী কটন আর সুগুড়ি কটনের নতুন সম্ভার—এই শাড়ি শুধু তোমাকে সাজাবে না, তোমার জীবনকেও করবে উজ্জ্বল। দক্ষিণী কটন শাড়ির প্রতিটি বুনন তোমায় ফিরিয়ে নিয়ে যাবে ছেলেবেলাতে, যখন মায়ের আঁচলে মুখ লুকিয়ে সব ব্যাথা ভুলে যেতে। এই কটন শাড়ি ঠিক তেমনই—একদিকে নরম আরাম, আরেকদিকে হালকা, যা প্রতিদিনের জীবনের সঙ্গে মানানসই। ভাবো তো, দিনের শেষে যখন ক্লান্ত শরীরটা আরাম খুঁজবে তখন এই শাড়ির পরশেই তোমার মনের ক্লান্তি দূর হবে। আর সুগুড়ি কটন? এই শাড়ি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরানো দিনে, যখন ঠাকুমার শাড়ির ভাঁজেই তুমি পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পেতে। এর নরম বুনন, হালকা ওজনের শাড়ির প্রতিটি পাড় তোমাকে জড়িয়ে ধরবে ভালোবাসার মোড়কে। বছরের যে কোনো সময়, এই শাড়ি তোমাকে আরাম দেবে, তোমাকে সাজাবে যত্নে, ঠিক যেমন মনের কোণে লুকিয়ে থাকা আপনজনের মায়া। আদুরী'র এই নতুন সম্ভার শুধুই কয়েক মিটারের কাপড় নয়, এই শাড়ি তোমাকে ভুলতে দেবেনা তোমার শিকড়ের মায়া। ভালো মন্দ সবেতেই জুড়ে থাকবে তোমার গল্পের সঙ্গে, তোমার পুরানো তুমিকে করবে প্রানবন্ত, স্নিগ্ধ।
এমন শাড়ি কে না চাই নিতে, যা তোমাকে শুধু সাজাবেই না সাথে তোমার মনকেও ছুঁয়ে যাবে? আদুরী'র এই শাড়িগুলোই তোমার খোঁজের শেষ ঠিকানা—এখনই বেছে নাও তোমার শাড়ি, তোমার গল্প। যোগাযোগ করো 9971825506 নম্বরে।