07/04/2026
আজ দিনটা বেশ ভালো যাচ্ছে, সকাল থেকেই বৃষ্টি যা আমার খুব পছন্দের। পূর্ব নির্ধারিত সময়ে বছর তিরিশের একটি মেয়ে এলো , খুব পরিপাটি কাজ ও করলো। আমি আজ গুছিয়ে রান্নাও করলাম। এদের সঙ্গে অল্প স্বল্প গল্প করতে আমার ভালো লাগে ,কথায় কথায় জানলাম মেয়েটি উত্তর প্রদেশ থেকে হরিয়ানা এসে কাজ শিখে, নিজের জীবিকা নির্বাহ করছে। বাড়িতে নিজের মায়ের কাছে তার ৮ আর ১০ বছরের দুই বাচ্চা কে রেখে এসেছে ,স্বামী আলাদা থাকে। সে কোম্পানির এই কাজ খুব বেশী দিন করবে না,কিছু দিন পর সে নিজের মতো করে কাজ করবে। সাময়িক আমার মন টা বেশ খারাপ হয়ে গেল, তাকে আমার সাধ্যমতো কিছু টা কা দিলাম ,বললাম বাচ্চাদের জন্য চকোলেট কিনিস।
ঘরে ঘরে কত এর মতো কতো মেয়ে আছে , সবার ই ভালো হোক।
ঝিংগে পোস্ত।