05/10/2026
💚🌸😍ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ৮টি ভর্তার রেসিপি!
---------
🔸🔸 চিকেন ভর্তা 🔸🔸
✍️উপকরণঃ
------------
▪️ সেদ্ধ মুরগির মাংস ১ কাপ
▪️ পেঁয়াজ কুচি ১ কাপ
▪️ রসুন ৪ কোয়া
▪️ শুকনো মরিচ ২–৩টা
▪️ কাঁচা মরিচ ২টা
▪️ লবণ স্বাদমতো
▪️ সরষের তেল ৩ টেবিল চামচ
------
👩🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
▪️মুরগির মাংস সেদ্ধ করে হাড় ছাড়িয়ে নিতে হবে। শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে পাটায় বা বাটিতে ভর্তা করতে হবে। শেষে লবণ, কাঁচা মরিচ ও সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।
🍽️ পরিবেশন:
▪️গরম ভাত, ডাল ও কাঁচা মরিচের সাথে পরিবেশন করুন। পাশে লেবু থাকলে স্বাদ আরও বাড়বে
⸻
🔸🔸শালগমের ভর্তা 🔸🔸
✍️উপকরণঃ
-------------
▪️ শালগম ২টা
▪️ শুকনো মরিচ ২টা
▪️ পেঁয়াজ কুচি ½ কাপ
▪️ রসুন ২ কোয়া
▪️ লবণ স্বাদমতো
▪️ সরষের তেল ২ টেবিল চামচ
-----
👩🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
▪️শালগম খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে সিদ্ধ করতে হবে। পানি ঝরিয়ে গরম অবস্থায় ভর্তা করতে হবে। শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন হালকা ভেজে শালগমের সঙ্গে মিশিয়ে লবণ ও তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।
🍽️ পরিবেশন:
▪️গরম ভাত ও সরষে তেলের ফোঁটার সাথে পরিবেশন করুন। শীতের দিনে দারুণ লাগে
⸻
🔸🔸 মুলার ভর্তা রেসিপি🔸🔸
✍️উপকরণঃ
------------
▪️ মুলা ২টা
▪️ কাঁচা মরিচ ২টা
▪️ পেঁয়াজ কুচি ½ কাপ
▪️ রসুন ২ কোয়া
▪️ লবণ স্বাদমতো
▪️ সরষের তেল ২ টেবিল চামচ
-------
👩🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
▪️মুলা ধুয়ে খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে হবে। পানি ঝরিয়ে গরম অবস্থায় ভর্তা করতে হবে। এরপর পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ মিশিয়ে লবণ ও সরষের তেল দিয়ে মেখে নিতে হবে।
🍽️ পরিবেশন:
▪️গরম ভাত, ভাজা মাছ বা ডালের সাথে পরিবেশন করুন। চাইলে উপর থেকে সামান্য সরষের তেল দিতে পারেন।
⸻
🔸🔸 তেলাপিয়া মাছের ভর্তা 🔸🔸
✍️উপকরণঃ
------------
▪️ তেলাপিয়া মাছ ১টা
▪️ পেঁয়াজ কুচি ½ কাপ
▪️ রসুন ৩ কোয়া
▪️ শুকনো মরিচ ২টা
▪️ কাঁচা মরিচ ২টা
▪️ লবণ স্বাদমতো
▪️ সরষের তেল ৩ টেবিল চামচ
-----
👩🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
▪️মাছ পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ বা ভাজা করতে হবে। কাঁটা ছাড়িয়ে নিতে হবে। শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন ভেজে মাছের সঙ্গে ভর্তা করতে হবে। শেষে কাঁচা মরিচ ও সরষের তেল দিয়ে মেখে নিতে হবে।
🍽️ পরিবেশন:
▪️সাদা ভাত, কাঁচা মরিচ ও পেঁয়াজের সাথে পরিবেশন করুন। লেবুর রস দিলে স্বাদ বাড়বে
⸻
🔸🔸 টাকি মাছের ভর্তা 🔸🔸
✍️উপকরণঃ
------------
▪️ টাকি মাছ ২০০ গ্রাম
▪️ পেঁয়াজ কুচি ½ কাপ
▪️ রসুন ৩ কোয়া
▪️ শুকনো মরিচ ২টা
▪️ লবণ স্বাদমতো
▪️ সরষের তেল ৩ টেবিল চামচ
----
👩🍳প্রস্তুত প্রণালীঃ
---------------
▪️টাকি মাছ পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। কাঁটা ছাড়িয়ে নিতে হবে। শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন ভেজে মাছের সঙ্গে ভর্তা করে তেল ও লবণ মিশিয়ে নিতে হবে।
🍽️ পরিবেশন:
▪️গরম ভাত ও ডাল দিয়ে পরিবেশন করুন। সরষের তেলের ঝাঁঝে আলাদা স্বাদ পাওয়া যাবে।
⸻
🔸🔸 কাচকি মাছের ভর্তা 🔸🔸
✍️উপকরণঃ
------------
▪️ কাচকি মাছ ১ কাপ
▪️ পেঁয়াজ কুচি ½ কাপ
▪️ রসুন ২ কোয়া
▪️ কাঁচা মরিচ ২টা
▪️ লবণ স্বাদমতো
▪️ সরষের তেল ২ টেবিল চামচ
----
👩🍳প্রস্তুত প্রণালীঃ
---------------
▪️কাচকি মাছ ভালো করে ধুয়ে অল্প লবণ দিয়ে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ দিয়ে ভর্তা করতে হবে। শেষে সরষের তেল মিশিয়ে নিতে হবে।
🍽️ পরিবেশন:
▪️ভাতের সাথে সরাসরি পরিবেশন করুন। শুঁটকি বা কাঁচা মরিচ থাকলে আরও মজাদার হবে
⸻
🔸🔸 কাঁঠালের বিচি ভর্তা 🔸🔸
✍️উপকরণঃ
-------------
▪️ কাঁঠালের বিচি ১ কাপ
▪️ শুকনো মরিচ ২টা
▪️ পেঁয়াজ কুচি ½ কাপ
▪️ রসুন ২ কোয়া
▪️ লবণ স্বাদমতো
▪️ সরষের তেল ২ টেবিল চামচ
----
👩🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
▪️কাঁঠালের বিচি সিদ্ধ করে খোসা ছাড়াতে হবে। গরম অবস্থায় ভর্তা করতে হবে। শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন ভেজে বিচির সঙ্গে মিশিয়ে লবণ ও তেল দিয়ে মেখে নিতে হবে।
🍽️ পরিবেশন:
▪️গরম ভাত ও কাঁচা মরিচের সাথে পরিবেশন করুন। হালকা সরষের তেল দিলে স্বাদ বাড়ে।
⸻
🔸🔸 কাঁঠালের এঁচোড় ভর্তা 🔸🔸
✍️উপকরণঃ
------------
▪️ কাঁঠালের এঁচোড় ১টা
▪️ শুকনো মরিচ স্বাদমতো
▪️ পেঁয়াজ কুচি ১ কাপ
▪️ রসুন ৩ কোয়া
▪️ লবণ পরিমাণমতো
▪️ সরষের তেল ৩ টেবিল চামচ
----
👩🍳প্রস্তুত প্রণালীঃ
---------------
▪️এঁচোড় পরিষ্কার করে ধুয়ে পানিতে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে এলে নামাতে হবে। গরম অবস্থায় ভর্তা করতে হবে। শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন হালকা ভেজে সব একসঙ্গে লবণ ও তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।
🍽️ পরিবেশন:
▪️গরম ভাত, ডাল ও কাঁচা মরিচের সাথে পরিবেশন করুন। গ্রামবাংলার খাঁটি স্বাদ পাওয়া যাবে।
☘️রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। #ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন।❤️
Cp
#জিভেজলআনারেসিপি