27/02/2026
https://sl.bing.net/eZruPFmScUu
কাল দেখলামপ্রিয়াঙ্কা চোপড়ার একশন থ্রিলার The Bluff. প্রিয়াঙ্কা নিজেও একজন প্রোডিউসার এই ফিল্মের। স্টেট স্পন্সরড জলদস্যুদের অস্তিত্ব যখন 1850 নাগাদ শেষ হয়ে যাবার মুখে, সেই সময়কার পটভূমিতে এই ফিল্ম। ছোট্ট এক দ্বীপের মৎস্যজীবী স্বামীর ঘরোয়া স্ত্রী থেকে প্রিয়াঙ্কার ওই হিংস্র ব্লাডি মারি হয়ে যাওয়া এক ভয়ঙ্কর ট্রান্সফরমেশন। কোনো হিন্দি বা দক্ষিণী ফিল্মের নায়িকার পক্ষে এই রোল করা সম্ভব বলে আমি মনে করিনা। সাবাশ, প্রিয়াঙ্কা, এক অসম্ভব চরিত্রকে এত সহজে বাস্তব করে তোলার জন্যে। এই টালেন্টের জুরি হলিউডে দুই জন নায়িকার সাথে প্রধান সারিতে বসানো যায়। 1. এঞ্জেলিনা জোলি - Salt আর 2. উমা থার্মান - Kill Bill.