Rinkur Paakshala

Rinkur Paakshala নতুন নতুন রান্না করতে ভাল লাগে

⭕️বাঙালির ভূরিভোজ মাছ ছাড়া অসমাপ্ত। অনুষ্ঠান মানেই হাজারও কাজ, নানা ঝক্কি। অল্প পরিশ্রমে সুস্বাদু এবং অন্যরকম রান্না ক...
05/09/2026

⭕️বাঙালির ভূরিভোজ মাছ ছাড়া অসমাপ্ত। অনুষ্ঠান মানেই হাজারও কাজ, নানা ঝক্কি। অল্প পরিশ্রমে সুস্বাদু এবং অন্যরকম রান্না করতে হলে বানিয়ে ফেলুন মৌরি চিংড়ি। ভাত, পোলাও, ফ্রায়েড রাইস— সব কিছুর সঙ্গেই তা খাওয়া যাবে।♥️👇♥️

উপকরণ♥️👇♥️

৫০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি

১ টেবিলচামচ হলুদ

স্বাদমতো নুন

স্বাদমতো চিনি

১ চা-চামচ ঘি

২ টেবিলচামচ মৌরি

১ টেবিলচামচ গোলমরিচ

১ টেবিলচামচ পেঁয়াজবাটা

১ চা-চামচ আদা-রসুন-কাঁচালঙ্কাবাটা

১ টেবিলচামচ টক দই

৫-৬টি কাঁচালঙ্কা

সর্ষের তেল

প্রণালী: ♥️👇♥️

মাঝারি আকারের চিংড়ি বা বাগদা চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। নুন-হলুদ মাখিয়ে রাখুন আধ ঘণ্টা। সর্ষের তেলে মিনিট ২ ভেজে নিন।

একটি কড়াইয়ে মৌরি এবং গোলমরিচ হালকা নাড়াচাড়া করে গুঁড়িয়ে রাখুন।

কড়াইয়ে চিংড়ি ভাজার তেলে যোগ করুন ঘি। গরম হলে দিয়ে দিন পেঁয়াজ, আদা-রসুন এবং কাঁচালঙ্কাবাটা। হলুদ এবং নুন দিয়ে কষিয়ে নিন। যোগ করুন মৌরী এবং গোলমরিচের গুঁড়ো মশলাটি। আঁচ কমিয়ে কষাতে থাকলেই তেল ছাড়বে। সেই সময়ে দিতে হবে ফেটানো টক দই। মিনিট দুই কষিয়ে যোগ করুন ভেজে রাখা চিংড়ি। দিয়ে দিন চেরা কাঁচালঙ্কা। মশলার সঙ্গে চিংড়ি কষিয়ে নিয়ে সামান্য গরম জল যোগ করুন। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সেদ্ধ হতে দিন। নামানোর আগে মশলাগুঁড়ো ছড়িয়ে দিন। রান্নায় গোলমরিচ আর মৌরির স্বাদ এবং সুগন্ধই মিলবে।

শুভ সকাল 🙏♥️পৃথিবীর প্রতিটি শিক্ষকদের জানাই শুভ শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও প্রনাম 🙏♥️
05/09/2026

শুভ সকাল 🙏♥️
পৃথিবীর প্রতিটি শিক্ষকদের জানাই শুভ শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও প্রনাম 🙏♥️

04/09/2026

❤️আজকের দিনটাই আমি নিজে হাতেই সব টা করি..❤️🙏

❤️👇জন্মাষ্টমীর উৎসবে গোপালের থালায় এবার থাকুক ক্ষীরের মালপোয়া♥️👇 উপকরণ:♥️👇মালপোয়ার জন্য:ময়দা ১ কাপসুজি - ২ টেবিল চামচচি...
04/09/2026

❤️👇জন্মাষ্টমীর উৎসবে গোপালের থালায় এবার থাকুক ক্ষীরের মালপোয়া♥️👇

উপকরণ:♥️👇

মালপোয়ার জন্য:

ময়দা ১ কাপ

সুজি - ২ টেবিল চামচ

চিনি- ২ টেবিল চামচ

দুধ – ১ কাপ

মৌরি গুঁড়া- ১/২ চা চামচ

এলাচ গুঁড়া- ১/২ চা চামচ

ঘি- ১ টেবিল চামচ

লবণ - এক চিমটি

পানি- পরিমাণমতো

তেল ভাজার জন্য

ক্ষীরের জন্য:

দুধ – ১ লিটার

সুজি - ১/২ কাপ (স্বাদমতো)

এলাচ গুড়া ১/২ চা চামচ

কেশর এক চিমটি (ঐচ্ছিক)

পেস্তা, কাঠবাদাম কুচি – পরিমাণমতো

প্রণালী♥️👇

1. ময়দা, সুজি, চিনি, মৌরি গুঁড়া, এলাচ গুঁড়া, লবণ ও যি একসাথে মিশিয়ে নিন।

2. ধীরে ধীরে দুধ দিয়ে ব্যাটার তৈরি করুন।

3. প্রয়োজনে পানি দিয়ে ব্যাটার পাতলা করুন। ১৫-২০ মিনিট ঢেকে রাখুন।

4. কড়াইয়ে তেল গরম করে ব্যাটার ঢেলে মালপোয়া লালচে করে
5. উটে দিয়ে অন্য পাশও সুন্দর করে ভেজে নিন। এভাবে সবগুলো ভেজে নিন।

6. ক্ষীরের জন্য দুধ জ্বাল করে ঘান করুন।

7. চিনি, এলাচ গুড়া ও কেশর দিয়ে নাড়ুন। আরও ৫ মিনিট জাল দিন।

৪. ভাজা মালপোয়া গরম ক্ষীরে দিয়ে দিন।
9. ঢেকে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন যাতে মালপোয়া ক্ষীর টেনে নেয়।

10. উপরে পেস্তা ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন।

টিপস:
ব্যাটার পাতলা হলে মালপোয়া নরম ও তুলতুলে হবে। কম আঁচে ভাজলে মালপোয়া ভিতর পর্যন্ত সোদ্ধ হবে।

ক্ষীর ঘন করলে মালপোয়ার স্বাদ আরও ভালো হবে।

১১. গরম বা ঠান্ডা পরিবেশন করুন

শুভ দুপুর ❤️
04/09/2026

শুভ দুপুর ❤️

❤️জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা... কামনা করি নন্দ গোপালের আশীর্বাদে সবার জীবন আনন্দে ভরে উঠ...
04/09/2026

❤️জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা... কামনা করি নন্দ গোপালের আশীর্বাদে সবার জীবন আনন্দে ভরে উঠুক।
❤️🌹শুভ জন্মাষ্টমী শুভ সকাল রাধে রাধে 🙏🙏🎂

প্রতিটি দিনই সুন্দর সকাল 💗❤️Good Morning 🙏
03/09/2026

প্রতিটি দিনই সুন্দর সকাল 💗❤️
Good Morning 🙏

⭕️এ বছর জন্মাষ্টমীর ভোগের থালায় তাল দিয়ে অন্য কিছু বানাবেন ভাবছেন? বানিয়ে নিন, তালের পোড়া পিঠে। সামান্য কিছু উপকরণ দিয়ে...
02/09/2026

⭕️এ বছর জন্মাষ্টমীর ভোগের থালায় তাল দিয়ে অন্য কিছু বানাবেন ভাবছেন? বানিয়ে নিন, তালের পোড়া পিঠে। সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় ভিন্ন স্বাদের এই পিঠে।কৃষ্ণভোগে নিবেদন করুন তালের পোড়া পিঠে!💗👇♥️👇

উপকরণ:💗♥️👇♥️

১ কাপ তালের ক্বাথ
আধ কাপ সুজি

আধ কাপ চিনি

আধ কাপ নারকেলকোরা

১ কাপ চালের গুঁড়ো

পরিমাণমতো দুধ

আধ চা-চামচ এলাচগুঁড়ো

১ চিমটে নুন

প্রণালী:💗👇💗♥️

প্রথমে তালের ক্বাথ বার করে নিন। এ বার একটি বড় পাত্র নিয়ে তালের ক্বাথ, সুজি আর চিনি মিশিয়ে মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখুন। পনেরো মিনিট পরে ঢাকা খুলে নারকেলকোরা, চালের গুঁড়ো, এলাচগুঁড়ো, নুন আর পরিমাণমতো দুধ দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি কেকের মিশ্রণের মতো ঘন হবে। এ বার একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের গোল পাত্রে বাটার পেপার রেখে তার উপর তালের মিশ্রণটি ঢেলে দিন। এ বার বড় কড়াইয়ে বেশ খানিকটা নুন দিয়ে একটি স্ট্যান্ড রাখুন। তালের পাত্রটি স্ট্যান্ডে বসিয়ে ৪০ মিনিট মতো একটি থালা দিয়ে ঢেকে রাখুন। ৪০ মিনিট পর একটি টুথপিক ঢুকিয়ে দেখুন, ভিতরটা রান্না হয়েছে কি না। টুথপিক পরিষ্কার বেরিয়ে এলে বুঝবেন, পিঠে তৈরি। চৌকো করে কেটে কলাপাতার উপর পরিবেশন করুন তালের পোড়া পিঠে।

Good Morning 🙏 ♥️😘😘🥰❤️♥️
02/09/2026

Good Morning 🙏 ♥️😘😘🥰❤️♥️

⭕️বর্ষার দিনে সম্পূর্ণ নিরামিষ একটি পদ রেঁধে দেখতে পারেন। সর্ষে আর পোস্ত বাটার গন্ধে ভরা বরবটির তরকারির রেসিপি দেখে নিন।...
31/08/2026

⭕️বর্ষার দিনে সম্পূর্ণ নিরামিষ একটি পদ রেঁধে দেখতে পারেন। সর্ষে আর পোস্ত বাটার গন্ধে ভরা বরবটির তরকারির রেসিপি দেখে নিন।♥️👇♥️

উপকরণ❤️👇❤️👇❤️

৩০০ গ্রাম বরবটি
১টি বড় টম্যাটো কুচোনো

৫টি চিরে রাখা কাঁচালঙ্কা

২ টেবিলচামচ পোস্তবাটা

১ টেবিলচামচ সাদা সর্ষেবাটা

এক চিমটে কালোজিরে

আধ চা-চামচ হলুদগুঁড়ো

১টি শুকনোলঙ্কা

স্বাদমতো নুন

স্বাদমতো চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

১ কাপ জল

প্রণালী♥️👇♥️👇♥️

প্রথমে বরবটিগুলি ভাল করে ধুয়ে কেটে নিতে হবে মাঝারি আকারে।

মাথায় রাখবেন, সর্ষে বাটার সময়ে অল্প নুন দিয়ে নিতে হবে, তা হলে স্বাদ বাড়বে রান্নার।

গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিন। তাতে তেল দিয়ে শুকনোলঙ্কা ও কালোজিরে ফোড়ন দিতে হবে।

প্রথমেই কেটে রাখা বরবটিগুলি তেলে ভাজতে দিয়ে দিন। তাতে নুন এবং হলুদগুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

বরবটিগুলি হালকা ভাজা হয়ে যাওয়ার পর এতে কাঁচালঙ্কা মিশিয়ে দিন। চাইলে কাঁচালঙ্কা বাটাও দেওয়া যায় এর বদলে। তাতে ঝালটা চারদিকে আরও ভাল ভাবে ছড়িয়ে যেতে পারে।

এ বার তাতে টম্যাটোকুচি দিয়ে খানিক নাড়াচাড়া করতে হবে।

তার পর একে একে সর্ষেবাটা আর পোস্তবাটা মিশিয়ে দিন। ভাল করে বরবটির সঙ্গে মাখিয়ে নিতে হবে মশলাগুলি।

২ মিনিট মশলা ভাল করে কষিয়ে নিতে হবে। এ বার সর্ষেবাটা ও পোস্তবাটার পাত্র ধোয়া এক কাপ জল ঢেলে দিন কড়াইয়ে।

মাঝারি আঁচে ৫ মিনিট ফুটতে দিতে হবে। বরবটি দ্রুত সেদ্ধ হয়ে যায় বলে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তবে ঢাকনা দেওয়ার আগে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। প্রয়োজন পড়লে এই ধাপে অল্প নুনও দিতে পারেন।

আর এক বার নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। প্রস্তুত আপনার সর্ষে-পোস্ত দিয়ে বানানো বরবটির তরকারি।

Address

Kolkata
700059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rinkur Paakshala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share