Parna's passion

Parna's passion Page of SUPARNA MANDAL.

শিল্প কে যত্নে লালন করতে ভালোবাসি তা সে রান্না হোক বা গান, ছবি তোলা হোক বা আবৃত্তি❤️❤️

পুজোর আগে একটু রোগা হতে চাইছেন কিন্তু জিভ কিছুতেই কন্ট্রোল হচ্ছেনা তাহলে জিভ কে compromise  না করিয়েই বানিয়ে ফেলুন দুর...
13/09/2026

পুজোর আগে একটু রোগা হতে চাইছেন কিন্তু জিভ কিছুতেই কন্ট্রোল হচ্ছেনা তাহলে জিভ কে compromise না করিয়েই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের
🟠🟠Thecha posto chicken bapa (diet special)🟠🟠

Thecha chicken নয় কিন্তু। তবে কিছুটা thecha র সাথে মিল আছে বলে এই নামকরণ করেছি। যারা পোস্ত পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে কথা দিচ্ছি।

আমি boneless chicken সরু করে স্ট্রিপ কেটে নিয়ে অল্প একটু দই আর নুন দিয়ে মেরিনেট করে রেখেছিলাম ঘন্টাখানিক।
এরপর একমুঠো চিনাবাদাম, একমুঠো ধনেও পুদিনাপাতা, আধমুঠো রসুন,7-8 টা কাঁচা লঙ্কা একসাথে কড়ায় কয়েক ফোঁটা তেল দিয়ে টেলে নিন।

এবার মিকসী জার এ এই টালানো মশলা, এক মুঠো বেরেস্তা, দুই বড় চামচ পোস্ত, 1 বড়ো চামচ টক দই দিয়ে ঘুরিয়ে নিন। কড়ায় অল্প দিয়ে high flame এ চিকেন গুলো দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে দিয়ে রং ধরতে শুরু হলেই ওই চিকেন এর সাথে এই বাটা মশলা একসাথে একটা বড়ো টিফিন বক্স এ ভরে দিন। উপর থেকে এক চামচ সরষের তেল দিন। একদম অল্প আঁচে বসিয়ে রাখুন 15 মিনিট মতো বা কুকারে জল দিয়ে টিফিন বক্স বসিয়ে দুটো সিটি মেরে নিন। ব্যাস গরম ভাত খাওয়ার ঠিক আগে মট করে কয়েকটা কাঁচালঙ্কা আর একচামচ সরষের তেল (optional) দিয়ে পরিবেশন করুন এই ঠেচা পোস্ত ভাপা চিকেন। একদম জমে যায় কথা দিচ্ছি।

যাদের আমার রান্নার রেসিপি ভালো লাগে তারা follow করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার page কে tag করবেন এইটুকু অনুরোধ রইলো।😊🙏

কচুর লতি দিয়ে পনির পাতুরি, কে কে এটা খেয়েছো বলো??
12/09/2026

কচুর লতি দিয়ে পনির পাতুরি, কে কে এটা খেয়েছো বলো??

কাঁঠালের বীজ দিয়ে সর মাখা রুইউপকরণ:6-7 পিস রুই মাছ 1মুঠো কাঁঠালের বীজ সিদ্ধ3 tb দুধের সর1 ts গুঁড়ো দুধ1/3 কাপ বেরেস্তা...
11/09/2026

কাঁঠালের বীজ দিয়ে সর মাখা রুই
উপকরণ:
6-7 পিস রুই মাছ
1মুঠো কাঁঠালের বীজ সিদ্ধ
3 tb দুধের সর
1 ts গুঁড়ো দুধ
1/3 কাপ বেরেস্তা
3tb সাদা তিল
4-5 টা almond
2-3 টি কাঁচা লঙ্কা
1 চামচ ঘি
1/2 চামচ গরম মসলা গুঁড়ো
1/2 চামচ গোটা গরম মসলা
1 টি তেজপাতা
সাদা তেল, নুন, চিনি আন্দাজমত

পদ্ধতি
প্রথমেই সাদা তিল কড়ায় হালকা টেলে নিন। এবার ওই সিদ্ধ কাঁঠালের বীজ, দুধের সর, টেলে নেওয়া তিল, দুধের সর, বাদাম,গুঁড়ো দুধ, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিন।
কড়ায় সাদা তেল দিয়ে অল্প নুন মাখিয়ে মাছগুলো ভেজে নিন। ওই তেলেই গোটা গরম মসলা ও তেজপাতা ফোড়ন দিন। এবার ওই বাটা মশলা দিয়ে কষিয়ে নিন। প্রয়োজনমতো নুন, চিনি দিন। ভাজা মাছ দিয়ে ফুটিয়ে নিন। শেষে গরম মসলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে নামান।
যেহেতু আমার বেশিরভাগ রান্না আমার নিজস্ব রেসিপি ,তাই যারা বানাবেন তারা যদি বলেন কেমন লাগলো তাহলে সেটা হবে আমার বিশেষ প্রাপ্তি🙏🙏😊

এই যে সেই সেঁচি শাক, ছাঁচি শাক, মালঞ্চ বা শান্তি শাক। কতরকমের নাম জানা গেলো এই সুযোগে।আপনাদের কথা শুনে কাল বানিয়েছিলাম ...
10/09/2026

এই যে সেই সেঁচি শাক, ছাঁচি শাক, মালঞ্চ বা শান্তি শাক। কতরকমের নাম জানা গেলো এই সুযোগে।আপনাদের কথা শুনে কাল বানিয়েছিলাম বেগুন আর আলু দিয়ে, রসুন ফোড়ন দিয়ে। বেশ লাগলো গরম ভাতের সাথে। খুব হালকা একটা কষা ভাব আছে তবে সেটা তেঁতো বলা যায়না বরং বেশ টেস্টি। যারা খুলেখাড়া বলেছিলে তারা কিন্তু ভুল ছিলে কুলেখারার মতো তেঁতো না এটা, আর পাতাটাও একটু আলাদা। Thank you সকলকে 🙏😊♥️

09/09/2026

বলছি পুজো আসছে বলে খাটাখাটনি করবো না বলে বসে থাকলে চলবে?? খেটে খেতে হয় বাপু সবাইকে। 😊

একঘেঁয়ে পনিরের রেসিপি কি ভালো লাগছে না?? তাহলে বানিয়ে ফেলুন👇🟠Paneer khurchan🟠উপকরণ1 কাপ লম্বা মোটা করে কাটা colourful ...
08/09/2026

একঘেঁয়ে পনিরের রেসিপি কি ভালো লাগছে না?? তাহলে বানিয়ে ফেলুন👇
🟠Paneer khurchan🟠

উপকরণ
1 কাপ লম্বা মোটা করে কাটা colourful bell papers
1টি লম্বা মোটা কাটা টমেটো
1 টি লম্বা মোটা কাটা পিয়াঁজ
4 টে টমেটো ছোটো করে কুচি
1/2 tsp জিরা (গোটা)
1 টি ছোটো করে কাটা পিয়াঁজ
1চামচ আদা রসুন বাটা বা থেঁতো করা
1চামচ ধনে গুঁড়ো
1/2চামচ জিরে গুঁড়া
2 চিমটি হিং
1/2tsp হলুদ গুঁড়ো
1 tsp কাশ্মীরি লংকা গুঁড়ো
ধনে পাতা কুচি এক মুঠো

পনির টিক্কা ম্যারিনেট করার র জন্য
1tsp দেগি মীর্চ গুঁড়ো
1tsp ধনিয়া গুঁড়ো
1tsp আদা রসুন বাটা
নুন পরিমাণ মতো
5tsp টক দই
1tsp ভুনা ছোলার বেসন
1tbs সরষের তেল
পুরোটাই butter বা দেশী ঘি এ করলে এটার test সবথেকে ভালো হয়। নাহলে ঘি এর সাথে সাদা তেল মিশিয়ে করতে পারেন। তেল এবং ঘি পুরোটার পরিমাণ ই স্বাস্থ্য বুঝে ব্যবহার করুন।
প্রথমে টিক্কার জন্য ঘি দিন এবার ওই ম্যারিনেট করা পনির গুলো দিয়ে ভালো করে ভেজে নিন। ওই ঘি তেই বেল পেপার গুলো আর্ মোটা কাটা পিয়াঁজ গুলো দিয়ে toss করে নিন।
অন্য একটি pan এ ঘি দিয়ে জিরা ফোরণ দিন। পিঁয়াজ কুচি লালচে ভেজে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা টা দিন কষুন। তেল ছাড়লে একে একে কাশ্মীরি মির্চি, নুন, হলুদ, জিরে গুঁড়া,হিং, ধনে গুঁড়া আর্ টমেটো কুচি দিয়ে অল্প আঁচে কষুন। টমেটো পুরো গলাবেন না। তেল ছেড়ে আসলে জানবেন মসলা রেডি।ধনে পাতা আর্ কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। এবারে sequence অনুসারে সাজান প্রথমে toss করা bellpaper আর্ পিয়াঁজ দিন। কাঁচা মোটা কাটা টমেটো দিন। তার উপর পনির টিক্কা দিন। একদম উপরে মসলা দিন।
একদম
আমার প্রথম ছবির মতো 👇

এবারে পুরোটা মিশিয়ে নিন
একদম
আমার দ্বিতীয় ছবির মতো 👇
আবার কি?? রেডি হয়ে গেছে তো!! আর কিসের অপেক্ষা?? খেয়ে ফেলুন খেয়ে ফেলুন😄😄😄

এটা কি কোনো শাক?? খাওয়া যায় কি? কলমির শাক কিনে এনে দেখি অর্ধেকের ও বেশি এই শাক টা দিয়ে দিয়েছে। আমি ঠিক চিনতে পারছি ন...
07/09/2026

এটা কি কোনো শাক?? খাওয়া যায় কি?
কলমির শাক কিনে এনে দেখি অর্ধেকের ও বেশি এই শাক টা দিয়ে দিয়েছে। আমি ঠিক চিনতে পারছি না

আজ সকালে এনার দর্শন পেলাম, নাম কি বলো দেখি??
07/09/2026

আজ সকালে এনার দর্শন পেলাম, নাম কি বলো দেখি??

06/09/2026

Only starter items in ITC Royal Bengal...

না মানে এগুলো কারা কেনে ভাই?? বলে যাও একবার। দাম গুলো দেখে তারপর কমেন্ট কোরো কিন্তু। এগুলোকেই বোধ হয় ফ্যাশন বলে, আর আমর...
05/09/2026

না মানে এগুলো কারা কেনে ভাই?? বলে যাও একবার। দাম গুলো দেখে তারপর কমেন্ট কোরো কিন্তু। এগুলোকেই বোধ হয় ফ্যাশন বলে, আর আমরাই যত্ত পিছিয়ে পরা পাবলিক 🥲🥹

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parna's passion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share