Ayojone Anamika

Website

Ayojone Anamika Basically Ayojone Anamika is a cooking channel contains healthy and tasty recipes for you and your family to enjoy,,,,.

আরেকটি shopping complex কুলটিতে V2। প্রচুর collection। ভাবতেই ভালো লাগছে বাড়ির পাশেই মার্কেটিং এর এই দুর্দান্ত ব্যবস্থা...
06/10/2026

আরেকটি shopping complex কুলটিতে V2। প্রচুর collection। ভাবতেই ভালো লাগছে বাড়ির পাশেই মার্কেটিং এর এই দুর্দান্ত ব্যবস্থা।আর কুলটির ঐতিহ্য মেনে প্রচুর প্রচুর মানুষের সমাগম🥰।

01/10/2026

বাপের বাড়ির আসার প্রস্তুতি #দুর্গাপূজা

না বৃষ্টির ফোঁটা নয়,ভোরের শিশির বিন্দু/সুপ্রভাত
28/09/2026

না বৃষ্টির ফোঁটা নয়,ভোরের শিশির বিন্দু/সুপ্রভাত

আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে  পুজোর  সুবাস,নানা রঙে নানা রূপে....মা আসছেন🙏 #দুর্গাপূজা  -Sujata
22/09/2026

আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে পুজোর সুবাস,নানা রঙে নানা রূপে....মা আসছেন🙏
#দুর্গাপূজা -Sujata

আমার মেয়ের তৈরী চকোলেট ব্রাউনী।8 -9 বছর বয়স থেকেই কেক বানাবার নেশা।তখন কোনো রান্না শেখা এখনকার মতো এত সহজ ছিল না।তবু ব...
21/09/2026

আমার মেয়ের তৈরী চকোলেট ব্রাউনী।8 -9 বছর বয়স থেকেই কেক বানাবার নেশা।তখন কোনো রান্না শেখা এখনকার মতো এত সহজ ছিল না।তবু বানাতো,আর ভালোই বানাতো।আমার কেক বানানোর হাতে খড়ি ওর কাছেই🥰❤️।সেই ছোট্ট থেকেই খাবার পরিবেশন করত খুব সাজিয়ে গুছিয়ে।আমি তাড়াহুড়ো করে কোনো খাবার সার্ভ করে দিলে খুব রেগে যেতো😃।আর নিজের তৈরী জিনিসও যদি মনের মতো না হতো সে কি চিৎকার করে কান্না!!❤️❤️

অনেক আশা নিয়ে আনা নতুন সরকার....সব কাজ মোটেই পছন্দের নয়,সেটা হওয়ার কথাও নয়।আসানসোলের নামকরা রেস্তোরাঁ তে খেতে গিয়ে ...
20/09/2026

অনেক আশা নিয়ে আনা নতুন সরকার....সব কাজ মোটেই পছন্দের নয়,সেটা হওয়ার কথাও নয়।

আসানসোলের নামকরা রেস্তোরাঁ তে খেতে গিয়ে দেখি এত বছরের চেনা খাবারগুলি(vinegar onion টুকটুকে লাল হতো,chili chicken বেশ লাল,fried rice ও যেনো একটু রঙিন)দেখতে কেমন যেনো ফ্যাকাসে লাগছে।জানলাম colour দেওয়া বন্ধ হয়ে গেছে😳😳😳�মানে?????!!!!! এতো দিন এই খাবার গুলিতেও রং দেওয়া হতো 😭?তাও আবার নিষিদ্ধ রং????
বর্তমান সরকার যদি খাদ্য সুরক্ষার দিকে নজরদারি বজায় রাখে,সত্যিই মানুষ উপকৃত হবে।যে হারে পেটের সমস্যা,ক্যান্সার বেড়ে চলেছে তাতে বাইরে খাবার খেতে রীতিমতো ভয় হচ্ছে।
এবার লাড্ডু, বোঁদে, নলেন গুড়ের সন্দেশ,নলেন গুড়ের রসগোল্লা,ব্রাউন ব্রেড এগুলির ও ফ্যাকাশে রং দেখার অপেক্ষায় রইলাম!🙏🤔🤔

চিকেন ভর্তা😋😋এখন এক নতুন হিড়িক উঠেছে আমিষ খেলে আর হিন্দু/সনাতনী থাকব না। এ কেমন কথা বাপু,আমাদের দেবদেবীরা স্বয়ং আমিষাশ...
16/09/2026

চিকেন ভর্তা😋😋
এখন এক নতুন হিড়িক উঠেছে আমিষ খেলে আর হিন্দু/সনাতনী থাকব না। এ কেমন কথা বাপু,আমাদের দেবদেবীরা স্বয়ং আমিষাশী আর তার ভক্তদের/তাঁরই সৃষ্ট প্রাণীদের নিরামিষাশী হতে হবে!!!!!???ধর্মের কথা বাদ ই দিলাম,দুর্ভিক্ষের সময় মানুষ মানুষের মাংস পর্যন্ত খেয়েছে,বেশ কিছু অসুখে ডাক্তারের নির্দেশে বহু নিরামিষ ভোজীকে আমিষ খেতে দেখেছি স্বচক্ষে......অর্থাৎ প্রয়োজন ই আসল কথা,বাকি সব ভন্ডামি।
নিজের স্বাদ আর শারীরিক অবস্থা বুঝে সকলে খাবার খান।
আর সর্বোপরি যারা এসব বলছেন তারা ভেবেছেন ?সবাই নিরামিষ খেতে শুরু করলে food chain/বাস্তুতন্ত্রের কি হাল হবে?পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।না ভেবে থাকলে ভাবুন।🙏♥️

Ganapati bappa moriya 🙏🙏🙏
15/09/2026

Ganapati bappa moriya 🙏🙏🙏

একমুঠো শিউলি/বাতাস ভরা সুঘ্রাণ.....মা আসছে🪷🌺🪷
14/09/2026

একমুঠো শিউলি/বাতাস ভরা সুঘ্রাণ.....মা আসছে🪷🌺🪷

প্রতি বছর ভাদ্রমাসের শেষ শনিবার কুলটি স্কুলপাড়াতে হয় মা রক্ষাকালীর পুজো।আজকেই মাকে তৈরী করা হয়,আর সূর্যোদয়ের আগেই মা...
12/09/2026

প্রতি বছর ভাদ্রমাসের শেষ শনিবার কুলটি স্কুলপাড়াতে হয় মা রক্ষাকালীর পুজো।আজকেই মাকে তৈরী করা হয়,আর সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন হয়।মা সোনা ও রূপার গয়নায় সেজে ওঠেন,আর বিসর্জনের আগে মায়ের সাজ হয় ফুলের গয়নাতে।মা বড়ই জাগ্রত।দূরদূরান্ত থেকে ভক্তদের ভিঁড়‌ জমে।একটি ছোটখাটো মেলাও বসে।এক দিনের জন্য সারা পাড়া ভক্তি আর আনন্দে ভরে ওঠে।
সকলের মঙ্গল করো মা।জয় মা রক্ষাকালী🙏🙏🙏

Address

Kulti

Alerts

Be the first to know and let us send you an email when Ayojone Anamika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share