Shilpa' s kitchen & Vlogs

Shilpa' s kitchen & Vlogs Exploring, creating, and sharing the magic of everyday life. ��”

I've just reached 22K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
14/01/2025

I've just reached 22K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে বাড়ীর ভগবানের নিত্য পূজো।
14/01/2025

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে বাড়ীর ভগবানের নিত্য পূজো।

উৎসবে, ঐতিহ্যে পিঠা...... ✍️ বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। মাত্র কয়েক...
13/01/2025

উৎসবে, ঐতিহ্যে পিঠা......
✍️ বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। মাত্র কয়েক দিনের অপেক্ষায় বাঙালি কামড় বসাতে প্রস্তুত পিঠা-পুলির রকমারি স্বাদে। পিঠা-পুলি উৎসব মানে হাজারো রকমের আয়োজন। কী নেই তাতে সেদ্ধ পিঠে থেকে শুরু করে পাটি সাপটা, দুধ পুলি, ভাপা পিঠে, চিতই পিঠা প্রভৃতি। এর সঙ্গে সংযুক্ত করেদিন নলেন গুড়ের পায়েস।
বাঙালির রসনায় এমন মিষ্টি আর পিঠের স্বাদ দ্বিতীয়টি পাওয়া কঠিন। পিঠে থাক, পার্বণ থাক, নতুন গুড়ের আবাসে সুরভিত হোক পৌষের দিনগুলি। নতুন ধানের শীষে থাক আগামী দিনগুলির জন্য আশা ও স্বপ্ন।
মকর সংক্রান্তির নতুন ভোরের আলোয়
সবার জন্য রইল শুভকামনা ও অভিনন্দন।

সেদ্ধ পিঠে -https://youtu.be/-IErJ-rNWXA
দুধ পুলি -https://youtu.be/gYttJ7-5dw0
চিতই পিঠা -https://youtu.be/j5y5qavi6wk
পাটিসাপটা -https://youtu.be/G3ygOoM0a1E
দুধ চিতই -https://youtu.be/kJsWxPNFnDk
ভাপা পিঠা -https://youtu.be/zy7vSzOZpIQ
খেজুর গুড়ের পায়েস -https://youtu.be/tN33dahOjfM

শুভ সন্ধ্যা বন্ধুরা 🙏❤️🧿
11/01/2025

শুভ সন্ধ্যা বন্ধুরা 🙏❤️🧿

শুভ সন্ধ্যা বন্ধুরা বছরের শেষ দিন ভগবানের ফোটো দিয়ে শেষ করলাম।
31/12/2024

শুভ সন্ধ্যা বন্ধুরা
বছরের শেষ দিন ভগবানের ফোটো দিয়ে শেষ করলাম।

শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ 🙏♥️
27/12/2024

শুভ সকাল বন্ধুরা
হরে কৃষ্ণ 🙏♥️

শুভ রাত্রি বন্ধুরা আজকের ডিনারে বানিয়েছিলাম লিট্টি, আলু চোখা, আর চাটনি।
25/12/2024

শুভ রাত্রি বন্ধুরা
আজকের ডিনারে বানিয়েছিলাম লিট্টি, আলু চোখা, আর চাটনি।

❤️আজ ২৫শে ডিসেম্বর❤️     👉তুলসী জয়ন্তী👈     📿🌿📿🌿📿🌿🌿📿 আমাদের অনেকের বাড়িতে তুলসীদেবী পূজন পালন করে থাকি। কিন্তু কিছু হি...
25/12/2024

❤️আজ ২৫শে ডিসেম্বর❤️
👉তুলসী জয়ন্তী👈
📿🌿📿🌿📿🌿

🌿📿 আমাদের অনেকের বাড়িতে তুলসীদেবী পূজন পালন করে থাকি। কিন্তু কিছু হিন্দুতো ভুলেই গেছেন বা হয়তো জানেনই না আজ ২৫ শে ডিসেম্বর তুলসী পূজন দিবস, তুলসী জয়ন্তী।
📿🌿 তুলসীকে বলা হয় "কৃষ্ণ প্রেয়সী" অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম প্রিয়।তুলসী ছাড়া শ্রীনারায়ণ পূজো বা শ্রীকৃষ্ণের পূজো হয়না।
🌿📿"স্কন্দ পুরাণ" আর "পদ্ম পুরাণে" বলা হয়েছে-
"যেই বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ি তীর্থে পরিণত হয়।
📿🌿"গড়ুর পুরাণে" বলা হয়েছে - "তুলসী গাছ রোপন, দান ও তুলসী গাছের যত্ন নিলে মানুষের পূর্ব জন্মের পাপ ক্ষয় হয়।"
🌿📿এছাড়া তুলসী দুষিত বাতাসকে শুদ্ধ করে এবং মনকে শান্তি ও তৃপ্তি প্রদান করে। এছাড়াও তুলসী পাতার রস বহু রোগের নিরাময় করে । এতগুনের অধিকারী হওয়াই এবং আধ্যাত্মিক কারনে প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ দেখা যায়। বলা হয়, যে বাড়িতে একটা তুলসী গাছও নেই, সেই বাড়ি সম্পূর্ণ নয়, মাতা লক্ষী সেই বাড়িতে বিরাজ করেন না।

🌿📿তুলসী সেবা মাহাত্ম্য📿🌿


🌿📿 শ্রী তুলসী দেবী কে দর্শন করলে সমস্ত পাপ নষ্ট হয়।
📿🌿স্পর্শ করলে দেহ পবিত্র হয়।
🌿📿প্রণাম করলে ব্যাধি দূর হয়।
📿🌿তুলসীতে জল দান করলে নরক ভয় বিনষ্ট হয়।
🌿📿তুলসী রোপণ করলে ভগবদ্ভক্তি লাভ হয়।
📿🌿শ্রী হরির পাদপদ্মে তুলসী অর্পণ করলে ভগবৎ প্রেম লাভ হয়।

🌺🌿 তুলসীর মাহাত্ম্য 🌿🌺

শাস্ত্র মতে তুলসীর মাহাত্ম্য, তুলসী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ধরাতলে তরুরুপে জন্ম গ্রহণ করেন।
কার্তিক মাসে তুলসী পাতা দিয়ে যারা নারায়ণ পূজা করেন এবং দর্শন,স্পর্শন, ধ্যান, প্রণাম, রোপণ ও সেবন করেন,তারা কোটি সহস্র যুগ হরি গৃহে বাস করেন। যারা তুলসী বৃক্ষ রোপণ করেন... এ বৃক্ষের মূল যত বিস্তৃত হতে থাকে,তত যুগ সহস্র পরিমাণ তাদের পূণ্য বিস্তৃত হতে থাকে...। তুলসী পাতা দিয়ে যিনি নারায়ণ পূজা করেন,তার জন্মাজ্জিত পাতক বিনষ্ট হয়। বায়ু তুলসীর গন্ধ নিয়ে যে দিকে প্রবাহিত হয়, সেই দিক প্রবিত্র হয়।
তুলসী বনে পিতৃশ্রাদ্ধ অনুষ্ঠিত হলে তা পিতৃ পুরুষদের খুব প্রীতিপ্রদ হয়। যে গৃহে তুলসী তলের মৃত্তিকা থাকে, সে গৃহে যম কিস্কর প্রবেশ করতে পারে না। তুলসী মৃত্তিকা লিপ্ত হয়ে যে ব্যক্তির মৃত্যু হয়,সে ব্যক্তি যদি ঘোরতর পাপী হয় তবে, যম কিস্কর তাকে দমন করতে পারে না। তুলসী তলে প্রদীপ জ্বালালে বৈষ্ণব পদ লাভ হয়। যার গৃহে তুলসী কানন থাকে,সে গৃহ তীর্থস্বরূপ। নম্মদা ও গোদাবরী নদীতে স্থানে যে পূণ্য হয়, তুলসী বন সংসর্গে সে ফল লাভ হয়।যিনি তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণু পূজা করেন,তার আর পূর্ণজন্ম হয় না, অর্থাৎ মোক্ষ লাভ হয়। রাধে রাধে

🙏🌺 হরে কৃষ্ণ 🌺🙏
🙏🌺 রাধে রাধে 🌺🙏

🌿 জয় তুলসী মহারানী 🌿

সেই যে 0 থেকে শুরু করেছিলাম।Thank you so much everyone pase thakar jonno।
24/12/2024

সেই যে 0 থেকে শুরু করেছিলাম।
Thank you so much everyone pase thakar jonno।

Address

Raghunathpur
Purulia
723133

Alerts

Be the first to know and let us send you an email when Shilpa' s kitchen & Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shilpa' s kitchen & Vlogs:

Share