18/06/2026
ওয়্যাক্স স্যাশে (Wax Sachet) কী? 🌿
অনেকেই ওয়্যাক্স স্যাশের নাম শুনেছেন, আবার অনেকেই হয়তো প্রথমবার শুনছেন। তাই একটু সহজ করে বলি।
ওয়্যাক্স স্যাশে হলো সুগন্ধযুক্ত একটি প্রোডাক্ট, যা সাধারণত পিওর সয় ওয়্যাক্স দিয়ে তৈরি করা হয়। অনেক সময় এতে Bees wax বা Coconut wax ও ব্যবহার করা হয়।
এগুলো আলমারি, ড্রয়ার, কিচেন ক্যাবিনেট, শু-র্যাক বা যেকোনো বদ্ধ জায়গায় ঝুলিয়ে রেখে ব্যবহার করা যায়। বদ্ধ জায়গায় অনেক সময় একটা ভ্যাপসা বা অস্বস্তিকর গন্ধ তৈরি হয়। ওয়্যাক্স স্যাশে সেই গন্ধ দূর করতে সাহায্য করে এবং চারপাশে ছড়িয়ে দেয় মৃদু ও মনোরম সুবাস।
আমরা ছোটবেলা থেকে আলমারিতে ন্যাপথলিন ব্যবহার হতে দেখেছি। ওয়্যাক্স স্যাশে সেই কেমিক্যাল-ভিত্তিক বিকল্পের পরিবর্তে ন্যাচারাল ও পরিবেশবান্ধব একটি সুগন্ধি। সঠিকভাবে ব্যবহার করলে এর fragrance সাধারণত ৫–৬ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
আর মজার বিষয় হলো, fragrance কমে এলে ওয়্যাক্স স্যাশেটি ফেলে দিতে হয় না।বরং ছোট ছোট টুকরো করে ওয়্যাক্স মেল্ট বার্নার বা ডিফিউজারে গলিয়ে আবারও উপভোগ করা যায় এর সুন্দর সুগন্ধ 🌸
ছবিতে রয়েছে Earthen Beauty এর 𝗦𝗮𝗻𝗱𝗹𝗲𝘄𝗼𝗼𝗱 & 𝗞𝗲𝘀𝗵𝗮𝗿-𝗖𝗵𝗮𝗻𝗱𝗮𝗻 𝗪𝗮𝘅 𝗦𝗮𝗰𝗵𝗲𝘁 🌸 ওয়্যাক্স স্যাশে — আপনার আলমারি ও ঘরের ছোট ছোট কোণগুলোকে সুগন্ধে ভরিয়ে রাখতে তৈরি🌸
📩 অর্ডার বা বিস্তারিত জানতে ইনবক্স করুন
📲 082968 91802