25/11/2024
অল্প অল্প ঠান্ডায় হঠাৎ করেই একটু white পাস্তা খেতে ইচ্ছে হলো, আজকে সেটাই তোমাদের সাথে share করছি। অবশ্য এর পেছনে আর একটা ব্যাপার আছে। কিছুদিন আগেই আমি নাতনির কাছ থেকে ঘুরে এলাম, এই white pasta আমার নাতনির খুব পছন্দের খাবার , সাথে আমারও। যেমন ভাবা তেমন কাজ, বাড়িতে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিলাম , আর নাতনি কে খুব miss করলাম।
প্রথমে জল ফুটিয়ে নিয়ে তাতে অল্প নুন দিয়ে নিজের পরিমাণ মতো ও পছন্দমতো পাস্তা দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে সামান্য তেল মাখিয়ে রাখতে হবে।
তারপর কড়াইতে অল্প সাদা তেল ও মাখন দিয়ে তারমধ্যে অল্প গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম ও সামান্য রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে রান্না করতে হবে, নামানোর আগে অল্প গোলমরিচ গুঁড়ো ও অরিগ্যানো দিয়ে নামিয়ে রাখতে হবে। এরপর অন্য একটা প্যানে দুই টেবিল চামচ মাখন ও দুই চামচ ময়দা দিয়ে কম আঁচে নেড়ে যেতে হবে। যখন ময়দার কাঁচা গন্ধ চলে যাবে তখন একগ্লাস দুধ দিয়ে নাড়তে থাকতে হবে, ভালো মতো মিশে গেলে আরও এক গ্লাস দুধ দিয়ে তার মধ্যে অল্প নুন, গোলমরিচ গুঁড়ো,কিছুটা পরিমাণ চিজ দিয়ে তার মধ্যে সেদ্ধ করা পাস্তা ও সব্জি গুলো দিয়ে নেড়ে নামিয়ে নিয়ে ওপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে গরম গরম খেয়ে ফেলতে হবে, আমি সাথে bread toast করে নিয়েছিলাম। তোমরা চাইলে নাও নিতে পারো। জাস্ট ফাটাফাটি। বাচ্চা, বড় সবারই ভালো লাগবে, একদিন একটু রুটিন থেকে বেরিয়ে পড়াই যায় তাই না?