27/04/2025
"পটেটো চিজ বল"
উপকরণ:
সেদ্ধ আলু – ৩ টে (ছোট আকারের)
পাউরুটি – ৮ পিস
মোজারেলা চিজ গুঁড়ো - ২ চামচ
পেঁয়াজ কুঁচি – ২ টো (ছোট)
কাঁচা মরিচ কুঁচি – ২ টো (ঐচ্ছিক)
রসুন কুঁচি - অর্ধেক
লবণ – স্বাদমতো
বেসন - এক চামচ (বড় চামচের)
লঙ্কা গুঁড়া – এক চা চামচ
ধনেপাতা কুচি – সামান্য (ঐচ্ছিক)
কালো জিরে - ১/২ চা চামচ
ডিম – ২ টো
ব্রেড ক্রাম্পস - ১ বাটি
গোলমরিচ গুঁড়ো - ১ চামচ
সাদা তেল – ভাজার জন্য
---
প্রস্তুত প্রণালী:
১. সেদ্ধ আলু ভালো করে খোসা ছাড়িয়ে একটি বড় বাটিতে নিতে হবে।
২. পাউরুটির চারপাশের শক্ত অংশ (কিনারা) কেটে ফেলতে হবে। তারপর পাউরুটি জলে ভিজিয়ে, হাত দিয়ে চেপে অতিরিক্ত জল ঝরিয়ে সেই আলুর সাথে মিশিয়ে রাখতে হবে।
৩. এরপর একই বাটিতে কুঁচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুঁচো, রসুন কুঁচো এবং ধনে পাতা কুঁচো যোগ করতে হবে।
৪. এবার বাটিতে নুন, বেসন এবং কালো জিরে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাখাটা যেন খুব বেশি চিটচিটে না হয়ে যায়।
৫. মোজারেলা চিজ দিয়ে ছোট ছোট মটর দানার আকারের পুর তৈরি করতে হবে। এরপর সেই পুর ভরে আলুর মিশ্রণ দিয়ে ছোট ছোট বল বানাতে হবে। বল বানানোর সময় হাতের তালুতে সামান্য সরষের তেল মেখে নিলে বল তৈরি করা সহজ হবে।
৬. একটি বাটিতে দুটি ডিম ফেটিয়ে রাখতে হবে। ডিমের মধ্যে বাড়তি কিছু মেশানোর প্রয়োজন নেই।
৭. আরেকটি মাঝারি সাইজের প্লেটে ব্রেডক্রাম্বস নিয়ে তার মধ্যে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিতে হবে।
৮. প্রতিটি আলুর বল প্রথমে ডিমে ডুবাতে হবে, তারপর ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এভাবে দুবার করে কোটিং করতে হবে যাতে বলের উপর সুন্দর আস্তরণ তৈরি হয়।
৯. কোটিং করা বলগুলো ডিপ ফ্রিজে ১৫ মিনিটের জন্য রেখে দেওয়া যেতে পারে, এতে ভাজার সময় বলগুলো আরও বেশি কুরকুরে হবে।
১০. অবশেষে, ডুবো তেলে বলগুলো মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করতে হবে কেচাপ বা পছন্দের চাটনির সাথে।
____
ইচ্ছা হলে রেসিপিটা নিজের ওয়ালে শেয়ার করে রেখে দিতে পারো।