19/08/2024
আর যাতে কাউকে নির্ভয়া, অভয়া না হতে হয়।
কিছু তো করা প্রয়োজন। আমার যেটুকু মনে হলো আমি লিখলাম।
1. মেয়েদের সেলফ ডিফেন্স শুধু না শিখিয়ে ছেলে মেয়ে দুজন কেই লিঙ্গ, ধর্ম নির্বিশেষে মানুষ কে সম্মান করা শেখাতে হবে। ছেলেদের মেয়েদের সমান চোখে দেখতে হবে এবং সমান ভাবে বড় করতে হবে।
2. "মেয়েদের সব সহ্য করে নিতে হয়" এই সমস্ত কথা বলা বন্ধ করতে হবে।
3. "ছেলেদের কাঁদতে নেই", "মর্দ কো দর্দ নেহি হোতা", "ছেলেরা তো এরকম করবেই একটু" এই সমস্ত বলা বন্ধ করতে হবে।
4. বাবা মা কে দায়িত্ব নিয়ে ছেলে মেয়ে কে এমন ভাবে মানুষ করতে হবে যেন সে কোনো মানুষ কেই কোনোভাবে অসম্মান না করে। জামাকাপড় এর ওপর মানুষকে সম্মান অসম্মান করা নির্ভর করেন, সেটা শেখাতে হবে। ছোটদের সামনে বাড়ির বড়রা নিজেদের কে অসম্মান করা থেকে বিরত থাকতে হবে।
5. "না" কথাটার মর্যাদা দিতে জানতে হবে, "না" বলা শিখতে হবে এবং বাচ্চাদেরকেও ছোট থেকেই সেটা শেখাতে হবে।
6. ছোটবেলা থেকেই শিরদাঁড়া দৃঢ় রাখার প্রয়োজন শেখাতে হবে।
7. খুব ছোট থেকেই 'good touch', 'bad touch ' সম্পর্কে জানাতে হবে। S*x education এর গুরুত্ব বুঝতে হবে।
8. 'মা' 'বোন' নিয়ে গালাগালি দেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে।
9. মেয়েদের কে বস্তু হিসেবে দেখানো বন্ধ করতে হবে। কমার্শিয়াল, মুভি, সিরিয়াল এ মেয়েদের কে বস্তু হিসেবে দেখানো এবং মেয়েদের কে দুর্বল হিসেবে দেখানো বন্ধ করতে হবে।
10. সমস্ত জায়গায় সকলের সুরক্ষার জন্য CCTV এবং সিকিউরিটির ব্যবস্থা আরো মজবুত করতে হবে।
11. মানসিক সুস্থতার কথা ভাবতে হবে। মানসিক অসুখ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। প্রত্যেক স্কুল কলেজে কাউন্সেলিং এর ব্যবস্থা থাকা দরকার। স্বাস্থ্য কেন্দ্র গুলোতে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা দরকার।
12. এখন যারা ছোট আছে তাদের মানসিকতা যাতে ভালো হয় সেটা সবাইকে দেখতে হবে। ছেলে মেয়েদের সুস্থ ভাবে মিশতে দিতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম টা অন্তত সুস্থ সাভাবিক হয়। ভবিষ্যৎ সমাজ টা যাতে এখন এর মত অসুস্থ না হয়।
13. Moral education এর উপর জোর দিতে হবে। সৎ হওয়া টা কতটা দরকার সেটা ছোট থেকেই শেখাতে হবে।
14. Victim shaming বন্ধ করতে হবে। অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি তো অবশ্যই দরকার।
আমার এগুলোই মাথায় আসছে। চোখ বন্ধ করতে পারছিনা। জানিনা কি করলে এইসব বিভীষিকা থেকে মুক্তি পাওয়া সম্ভব।আর যাতে কাউকে নির্ভয়া, অভয়া না হতে হয়।

আমার এগুলোই মাথায় আসছে। চোখ বন্ধ করতে পারছিনা। জানিনা কি করলে এইসব বিভীষিকা থেকে মুক্তি পাওয়া সম্ভব।