Rakhas cooking and vlogs

Rakhas cooking and vlogs Assalamualikum
Hi everyone!!! For more interesting vlogs and easy recipes follow and like my page.

রহমতের পাহাড় — জাবালুর রহমাহ 🤍সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে অবস্থিত এই পাহাড়টি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর...
13/08/2026

রহমতের পাহাড় — জাবালুর রহমাহ 🤍
সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে অবস্থিত এই পাহাড়টি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের ৯ জিলহজে লাখো হাজি এখানে আরাফাতের ময়দানে অবস্থান করেন—যাকে বলা হয় ওকুফে আরাফাত।
রাসুলুল্লাহ ﷺ-এর বিদায় হজের স্মৃতিবিজড়িত এই স্থান আমাদের মনে করিয়ে দেয়—
আল্লাহর রহমত ও ক্ষমার আশায় তাঁর কাছেই ফিরে আসতে হবে। 🤲
আল্লাহ আমাদের সবাইকে একদিন আরাফাতের ময়দানে দাঁড়ানোর তাওফিক দিন। আমিন। ❤️

#রহমতের_পাহাড় #জাবালুর_রহমাহ
#আরাফাত #হজ #সৌদি_আরব

12/08/2026

মদিনার ওয়াদি জীন—অনেকের কাছে রহস্যময় ‘জীন পাহাড়’ 🏔️



11/08/2026

আলহামদুলিল্লাহ 🤍
জীবনে যা আছে, যা পেয়েছি এবং যা পাইনি—সবকিছুর জন্যই আল্লাহর শুকরিয়া।
আলহামদুলিল্লাহ ‘আলা কুল্লি হাল’ 🤲🌸

11/08/2026

ঐতিহাসিক মাটির ঘর ও প্রাচীন কূপটি ইমাম হুসাইন (রা.)-এর কন্যা এবং রাসূলুল্লাহ (সা.)-এর নাতনি Syeda Fatima bint al-Husayn-এর। তিনি কারবালার ঐতিহাসিক ঘটনার সাক্ষী ছিলেন এবং পরবর্তীতে মদিনার এই নিবাসে বসবাস করতেন।






10/08/2026

বীর গার্স (بئر غرس) — মদিনা মুনাওয়ারা 🌿

মদিনার ঐতিহাসিক এই কূপের কথা সুনান ইবন মাজাহ, হাদিস নং ১৪৬৮-এ একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে। সেখানে রাসুলুল্লাহ ﷺ-এর ইন্তেকালের পর তাঁকে বীর গার্সের পানি দিয়ে গোসল করানোর কথা বর্ণিত হয়েছে।

রাসুলুল্লাহ ﷺ-এর সঙ্গে সম্পর্কিত এই ঐতিহাসিক স্থানটি নিজের চোখে দেখার অনুভূতি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ❤️

📍 বীর গার্স — মদিনা মুনাওয়ারা, সৌদি আরব

#বীর_গার্স #মদিনা_মুনাওয়ারা #মদিনা
#ইসলামী_ইতিহাস

10/08/2026

❝যিনি দিলেন শান্তির পয়গাম, তাঁর তরে লাখো দুরুদ সালাম❞····⟨ﷺ⟩
اَلسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ ﷺ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبَ اللَّهِ ﷺ
اَلسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ ﷺ
وَعَلَىٰ آلِكَ وَأَصْحَابِكَ، يَا نُورَ اللَّهِ ﷺ

#মদিনা #সবুজগম্বুজ #ইয়ারাসুল্লাহ

⎯⎯ স্নিগ্ধ ফুলের চেয়েও বেশি মুগ্ধতা আপনাতে,ইয়া রাসুলুল্লাহ ﷺ 🌹🤍✾ صَــــــــــــــــلَّى اللهُ عَلَيْـــــــــهِ وَسَــــ...
09/08/2026

⎯⎯ স্নিগ্ধ ফুলের চেয়েও বেশি মুগ্ধতা আপনাতে,
ইয়া রাসুলুল্লাহ ﷺ 🌹🤍

✾ صَــــــــــــــــلَّى اللهُ عَلَيْـــــــــهِ وَسَـــــــــــلَّمَ ✾

সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ﷺ 🌹




07/08/2026
16/05/2026

জিলহজের প্রথম ১০ দিন: সন্তানের জন্য দুআ

একজন মায়ের নীরব শক্তি

আলহামদুলিল্লাহ, আমরা আবারও এমন এক সময়ের সাক্ষী হচ্ছি, যা আল্লাহর কাছে বছরের সবচেয়ে প্রিয় সময়গুলোর একটি পবিত্র জিলহজের প্রথম ১০ দিন। এই দিনগুলো আমাদের জন্য শুধু কিছু আমল বাড়ানোর সুযোগ নয়, বরং আমাদের হৃদয়ের গভীর চাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরার এক অপূর্ব সময়। বিশেষ করে আমরা যারা মা-বাবা, আমাদের জন্য এই সময়ের সবচেয়ে সুন্দর আমলগুলোর একটি হলো আমাদের সন্তানদের জন্য দুআ করা।

আমরা আমাদের সন্তানদের জন্য অনেক কিছু করি।তাদের ভালো খাবার দেই, ভালো পরিবেশে রাখার চেষ্টা করি, তাদের শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু এর সবকিছুর মাঝেও একটি জিনিস আছে, যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটা হলো আমাদের দুআ। কারণ আমরা হয়তো সবসময় তাদের সাথে থাকতে পারবো না, কিন্তু আমাদের দুআ সবসময় তাদেরকে ঘিরে রাখতে পারে, তাদেরকে হেফাজত করতে পারে, তাদের জীবনের পথকে আলোকিত করতে পারে।

এই বরকতময় দিনগুলোতে আমার হৃদয়ের দুআ

ইয়া আল্লাহ, আমার সন্তানদের অন্তরকে পবিত্র করুন, তাদের ঈমানকে দৃঢ় করুন এবং তাদের জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। তারা যেন এমন মানুষ হয়, যারা সত্যকে ভালোবাসে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং সবসময় আপনার ভয় ও ভালোবাসাকে নিজেদের জীবনের কেন্দ্রস্থলে রাখে। তাদেরকে এমনভাবে গড়ে তুলুন যেন তারা শক্ত হয় কিন্তু অহংকারী না হয়, নম্র হয় কিন্তু দুর্বল না হয়, সাহসী হয় কিন্তু সীমা লঙ্ঘন না করে।

আমার ছেলেদের জন্য দুআ

ইয়া আল্লাহ, তাদেরকে দায়িত্বশীল, সৎ ও তাকওয়াবান পুরুষ হিসেবে গড়ে তুলুন। তাদের চোখ, অন্তর ও চরিত্রকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। তাদেরকে এমন শক্তি দিন, যাতে তারা নিজেদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং সবসময় হালালকে বেছে নিতে পারে। তাদের জীবনে নেক বন্ধু, ভালো পরিবেশ এবং পবিত্র সম্পর্ক দান করুন।

আমার কন্যাদের জন্য দুআ

ইয়া আল্লাহ, তাদের বড় হওয়ার প্রতিটি ধাপকে সহজ করুন, তাদের অন্তরে হায়া, প্রজ্ঞা ও আত্মসম্মান দান করুন। তারা যেন নিজেদের মর্যাদা বুঝে, নিজেদের সুরক্ষিত রাখে এবং দ্বীনের উপর দৃঢ় থাকে। তাদেরকে এমন নারী হিসেবে গড়ে তুলুন, যারা নিজেরা আলো হয়ে অন্যদের পথ দেখায়, যারা তাদের চরিত্র ও আচরণ দিয়ে দীনকে সুন্দরভাবে উপস্থাপন করে।

একজন মা হিসেবে নিজের জন্যও দুআ

ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দিন যখন আমি ক্লান্ত হয়ে যাই, আমাকে হিকমত দিন যখন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, এবং আমাকে কোমলতা দিন যখন আমার আচরণ কঠিন হয়ে যায়। আমাকে এমন একজন মা হিসেবে কবুল করুন, যিনি সন্তানদের শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও গড়ে তোলেন। আমার ছোট ছোট চেষ্টাগুলো কবুল করুন এবং আমার ভুলগুলো ক্ষমা করুন।

আমাদের ঘরের জন্য দুআ

ইয়া আল্লাহ, আমাদের ঘরকে ঈমান, ভালোবাসা ও শান্তিতে ভরিয়ে দিন। আমাদের ঘরকে এমন একটি জায়গা বানান, যেখানে কুরআনের শব্দ শোনা যায়, যেখানে প্রতিটি কোণে দুআ করা হয়, যেখানে ভালোবাসা ও দয়া একসাথে বাস করে। আমাদের পরিবারকে ঐক্যবদ্ধ রাখুন এবং আমাদের মধ্যে রহমত ও বোঝাপড়া বৃদ্ধি করুন।

এই দুআগুলো শুধু কিছু কথা নয়।এগুলো একজন মায়ের হৃদয়ের গভীর ভালোবাসা, ভয়, আশা এবং স্বপ্নের প্রকাশ। আমরা হয়তো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা দুআ করতে পারি। আর সেই দুআই হতে পারে আমাদের সন্তানদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা, সবচেয়ে সুন্দর পথনির্দেশ।

তাই আসুন, এই জিলহজের ১০ দিনে আমরা আমাদের সন্তানদের জন্য বেশি বেশি দুআ করি। কারণ একজন নেক সন্তানই হতে পারে আমাদের জন্য সদাকায়ে জারিয়া, যা আমাদের মৃত্যুর পরও আমাদের উপকারে আসবে।

আল্লাহ আমাদের সন্তানদের দুনিয়া ও আখিরাতে সফল করুন এবং তাদেরকে আমাদের জন্য নেক আমলের উৎস বানিয়ে দিন। আমীন। 🤍

collected

13/05/2026

অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও
তাড়াতাড়ি নষ্ট করে,কম আলাপেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে।

Address

Abu Dhabi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakhas cooking and vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share