21/05/2026
গতকাল পল্লবীতে ৭ বছরের ছোট্ট শিশু রামিসাকে পাশের ভাড়াটিয়া ধর্ষণ করে এবং নির্মমভাবে মাথা বিচ্ছিন্ন করে হ*ত্যা করেছে।
ভাবতেই গা শিউরে ওঠে-পৃথিবীর এই জমিন কীভাবে এসব নিষ্পাপ, ফেরেশতাতুল্য শিশুদের লাশ গ্রহণ করে!
আর একজন মা কীভাবে সহ্য করেন নিজের সন্তানের এমন নির্মম পরিণতি!
আল্লাহ, রামিসার পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দাও। 🤲
এসব নারকীয় ঘটনা বারবার ঘটার অন্যতম কারণ হলো দৃষ্টান্তমূলক শাস্তির অভাব।
এই জায়গায় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ।
আমি বুঝি না, কেন এসব ভয়াবহ বিষয় নিয়ে কোনো জোরালো পদক্ষেপ নেওয়া হয় না!
বিগত কয়েক মাসে শত শত জঘন্য ধ*র্ষ*ণ ও হ*ত্যা*কা*ন্ডের ঘটনা ঘটেছে। অথচ দৃষ্টান্তমূলক বিচার তো দূরের কথা, অনেক সময় এসব সমাজবিধ্বংসী স*ন্ত্রা*স কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত কোনো সরকারি অবস্থান বা বক্তব্যও দেখা যায় না।
কি ভয়াবহ একটা অবস্থা!
রামিসা হত্যাকান্ডের দ্রুত বিচার চাই।
যত দ্রুত বিচার হবে, ততই ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি কমবে।