Cuddly Cushions

Cuddly Cushions we design your cushions with a cuddly decor Cuddly Cushions brings the shopping of home-decors just a click away from your home.

We offer an exclusive mix of design, colour and beauty at a reasonable price along with a flavour of compassionate reminder to the Deen of Islam. Allah (subhanahu wa ta'ala) is beautiful and He (subhanahu wa ta'ala) loves beauty. So, we beautify and let's together make your home more beautiful.

আমাদের গল্প...
14/10/2017

আমাদের গল্প...

আমাদের এলিয়েন কোনো ভিনগ্রহের বাসিন্দা নয়, এই গ্রহের আলো বাতাসেই বড় হয়েছে সে। তবুও গড্ডালিকা প্রবাহে ভেসে না যাওয়াই তাকে বানিয়ে তুলেছে নিজ গ্রহে এলিয়েন।

17/05/2017

এক টুকরো প্রতিদিন - ৯

শন শন বায়ু বয়, আমি ঘুম মন তবু কথা কয় ...

মানুষের সাবকন্সাস মাইন্ড খুব জটিল একটা বিষয়, এটা বোঝার জন্যে আমাদের ফ্রয়েডীয় সাইকোলজি শিখতে হবে না ...

চিন্তা, কল্পনা আর স্বপ্নের মিশেলে একটা ক্যানভাস তৈরি করুন, দেখবেন কিছু দাগ, কিছু ছাপ, কিছু আঁকিবুঁকি মূল ডিজাইন-প্লানের বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসেছে ...

এক্সামের আগের রাতে জটিল সব সায়েন্টিফিক পড়াশুনার ফাঁকে হঠাত করে কেন ঘুড়ি ওড়াতে ইচ্ছা করল - এর ভৌত ব্যাখ্যা দাড় করানো মোটামুটি অসম্ভব আর এখানেই সাবকন্সাস মাইন্ডের কারসাজি ...

ব্যাপারটা শুধু ঘুড়ি ওড়ানোতেই আবদ্ধ নয়, সামনে বসা মানুষটাকে হঠাত কামড়ে দিতে ইচ্ছা করতে পারে, ইচ্ছা করতে পারে সুপারম্যানের মত ছাদ থেকে লাফ দিতে ... আর কেবল ইচ্ছাই নয়, আচরণেও এর ছাপ পড়তে পারে, 'shoot first, ask later', '360 degree engagement' এর মত মিলিটারি ট্যাক্টিক যারা ব্যবহার করে তাদের সাবকন্সাস জগতটা কেমন হতে পারে চিন্তা করুন ...

আমাদের বাচ্চা মেয়েটার সামনে জোরে কথা বলা নিষেধ, তবুও ভুল হয় মাঝে মাঝে - এটা করা যাবে না ... এখন থেকেই মেয়ের মনের জগতটায় আমাদের এমন কোন ছবি না থাকুক, যেটা সে বুঝের হলে পছন্দ করতো না ...!!!...

16/05/2017

এক টুকরো প্রতিদিন - ৮

দিন পুরনো হয় না বরং আমরাই বুড়ো হয়ে যাই ... প্রতিটা দিনই আল্লাহর একেকটা নতুন নেয়ামত যা একবারেই ইউনিক কারণ কেয়ামত পর্যন্ত আজকের দিনের মত আর কোন দিন আসবে না ...

তাই প্রতিদিনের ইবাদাত প্রতিদিনেরই, আগামী কাল থেকে নামাযী হব ভাবলে আজকের দিনের নামাযটা বাদই থাকবে, আর এই আজকের দিনটাই যদি হিসাবের দিনে আমাদের বিরুদ্ধে স্বাক্ষ্য দেয় তাহলে আমরা জবাব দিতে পারবতো ...!!!...

আর কতই না উত্তম পুরস্কার আমলকারীদের জন্যে ... আপনি আমল করলে আজকের এই ইউনিক দিনটাও আপনার পক্ষে স্বাক্ষী হয়ে থাকবে, অতি ইউনিক এই সহজ বন্ধুকে শুধু ডাইরির পাতায় না আটকে আসুন না নিজের জন্যে একজন সাহায্যকারী, সুপারিশকারী, শুভাকাঙ্ক্ষী আপনজন বানিয়ে নেই ...!!!...

আপনি যেভাবে আজকের দিনটাকে নিয়েছেন, আজকের দিনও আপনাকে সেভাবেই নেবে, আগামীকাল কিন্তু আল্লাহর ভিন্ন সৃষ্টি ...!!!...

15/05/2017

এক টুকরো প্রতিদিন - ৭

সারাদিনের ব্যস্ততায় এখন আমি ক্লান্ত ... ঘুম পাড়ব, উত্তরের লোকেরা কেমনে ঘুম পাড়ে বুঝতে পারতেছি একটু ... !!! ...

আজকের অগোছালো গল্প এখানেই ফুরলো, কে জানি কি মুড়লো ...!!!...

14/05/2017

এক টুকরো প্রতিদিন - ৬

দুনিয়ার গরমেই সেদ্ধ হয়ে যাই আর জাহান্নামের গরমে কিভাবে টিকব ...!!!... কিছু মানুষ আছে যারা জেনেশুনে পাপ করে এই বিশ্বাসে যে আল্লাহ একদিন মাফ করে জান্নাততো দেবেনই ...!!!...

আসলে ব্যাপারটা মোটেও তাচ্ছিল্যের ব্যাপার নয়, জাহান্নামে লক্ষ বছর আগুনে পোড়াকে খুব ছোট মনে করলেও তারা কিন্তু দুনিয়ার আগুনেই এক মিনিট পুড়ে দেখাতে পারবে না ... আসলে সমস্যাটা আমলের চেয়ে ঈমানেই বেশি ...

ইমানদার গুনাহ করে ফেলতে পারে এবং শাস্তিও পেতে পারে বা ক্ষমাও পেতে পারে ... কিন্তু গলদ ঈমানের পরহেজগারও পুলসিরাত পার হতে পারবে না তাহলে গলদ ঈমানের গুনাহগারদের কি হবে ...???

এই গরমে সেদ্ধ হওয়ার পাশাপাশি ঈমানের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করলে হতেও পারে আজকের গরমে কষ্ট করার বিনিময়েও আমরা জান্নাতে একটা ঝর্ণা পেয়ে যাব ...!!!...

জান্নাতের সেই ঝর্ণাটাকে কল্পনায় নিয়ে আসতে থাকুন দেখবেন গরমের কষ্ট কমে গেছে ...!!!...

সব শেষে তারা বলবে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে, আলহামদুলিল্লাহ ...!!!...

13/05/2017

এক টুকরো প্রতিদিন - ৫

এক যে ছিল রাজার কুমার ... ... ... দূরদেশে রাজকন্যা ... ... ... মাঝখানে তেপান্তরের মাঠে রাক্ষস আর খোক্ষসদের বসতি ...

গল্পের শেষে রাজার কুমার রাজকন্যাকে বিবাহ করে সুখে শান্তিতে বসবাস করতে লাগল ...

রাক্ষস, খোক্ষসেরা আজকাল উর্দি পরে ... মানুষ তাদেরকে মুলোর মত দাঁত'ওয়ালা রাক্ষসদের মতই ভয় পায়, ঘৃণা করে ...

তবুও পত্রিকায় রাক্ষস, খোক্ষস নিয়োগ বিজ্ঞপ্তি দিলেই শহরে শহরে ছেলে মেয়েদের লম্বা লাইন পড়ে ... সবাই কেন জানি রাক্ষস হতে চায়, যারা পারে না তারা খোক্ষস হয়, তাও না পারলে সরকারি দল করে ...

আজকাল রাজকন্যারা রাজকুমার বাদ দিয়ে রাক্ষস, খোক্ষস আর ভোক্ষসদেরই হিরো মনে করে ওদের কোলে ঝাপ দেয় ... পস্তায়, তবুও দেয় ...

এগিয়ে যাচ্ছে দেশ, আহা বেশ বেশ বেশ, সবকিছুই শেষ ...

আমরাও হাল ছাড়ার পাত্র নই ... আমাদের মেয়েটা আজকে ন্যাড়া হয়েছে, বেল তলায় যাওয়ার বয়স হওয়ার আগেই ইন-শা-আল্লাহ ওর জন্যে একটা সত্যিকারের রাজকুমার খুঁজে বের করতে হবে, আসলে কয়েকটাই হাজির করতে হবে - মেয়ের পছন্দ হইতে হবে তো ...!!!...

12/05/2017

এক টুকরো প্রতিদিন - ৪

যায় যায় দিনের হায় হায় কথকেরা শিক্ষিত বাঙ্গালীকে সেই নব্বই এর দশকে যে নষ্ট রুচির সাথে পরিচিত করিয়েছিল - তার প্র্যাক্টিকাল বলি হয়েছে আজকের তরুণ-তরুণীরা ...

ক্যাম্পাস, মার্কেট, পার্ক, ক্যাফে, লেক, রাস্তা, রিক্সা, গাড়ি, ওভারব্রিজ, ফ্লাইওভার, বাসা-বাড়ি, মেস, পড়ার টেবিল, মোবাইল ফোন, পরিবেশ-প্রতিবেশ সবই হয়েছে নষ্ট ...

৩১ বছর ধরে একই মসজিদে ইমামতি করেন তিনি ... মসজিদে মসজিদে যেদিন প্রথম ইফা'র ছাপানো সরকারি খুতবা পাঠানো হল, তিনি খুতবা দিলেন মা বোনের মর্যাদা, নারী পুরুষের পর্দা করা বিষয়ে ...

এখন মসজিদে নতুন ইমাম নিয়োগ হয়েছে ...
.. অনেক চাকরিতেই এখন ড্রেস কোড মেইনটেইন করতে হয় ... এক্সিকিউটিভ ফিমেল বলে কথা ...

হুজুরেরা অতীব ব্যাকডেটেড - মেয়েদের এখনো মা বোন বলে ...!!!... তবে হুজুরদেরও আধুনিকায়ন চলছে, পুরানোরা বাতিল হয়ে নতুনেরা আসছে ... দিন বদলায়, মানুষও বদলায় ...!!!...

অতিরিক্ত সালফার সত্ত্বেও এই পানি দিয়েই ঘরের নয় জন এতিম বাচ্চা আর দুজন বিধবাকে নিয়ে চলতে হয় সরকার নিয়ন্ত্রিত মসুলের ফাসলা তাহিরকে ... ৫৬ বছর বয়স্ক তাহির বলেন, 'আমাদের কোন পানি নেই, বিদ্যুৎ নেই, বেতন নেই, নেই কোন খাবার । আমাদের কি করা উচিত ? ঘাস খাব ?' ...

সিরিয়ার মেয়েরা বোরকা পরেই ঘুমাতে যায় - যদি ঘুমের মধ্যে বোমায় মাথার ওপরের ছাউনিটা ভেঙ্গে পড়ে তাহলে উদ্ধারকারী পুরুষেরা আহত বা নিহত শরীরটাকে অন্তত বেপর্দা অবস্থায় দেখবে না ...

এই গরমে অনেকেরই বোরকা পরতে ভাল লাগে না ...!!!...

12/05/2017

এক টুকরো প্রতিদিন - ৩

ছোটবেলায় বই এর মধ্যে বিভিন্ন পশুর ডাকের ট্রান্সক্রিপ্ট আমরা সবাই'ই কমবেশি পড়েছি ... যেমন, ঘোড়ার ডাক - হ্রেষা, বাঘের ডাক - হালুম, বিড়াল ডাকে মিউ মিউ ইত্যাদি ... বড় হওয়ার পরে আশা করি আমার মত আপনারাও বুঝতে পেরেছেন যে, আসলে পশুরা ঠিক ঠিক অক্ষরে লেখা ট্রান্সক্রিপ্টের মত করে ডাকে না বরং অনেক সময় পশুর ডাক অক্ষরে লিখতে গিয়ে আমরা তাদের সম্মানহানিও করেছি ... তবুও ছোটবেলায় আমরা ঠিক'ই মনে করতাম শিয়াল হুক্কা হুয়া বলেই ডাকে ...

এমনিভাবে আমরা বড় হয়েও অনেক কিছুরই আদ্যোপান্ত না বুঝে ট্রান্সক্রিপ্ট মুখস্ত করে বসে থাকি ... এই যেমন, ইউনিভার্সিটি পাশ করে ছেলেমেয়েরা বিসিএস এর জন্যে সংবিধান মুখস্ত করে ... আদতে তারা কি পড়ল, কেন পড়ল, এখানে টেক্সট এর সাথে কুরআনের টেক্সটের কত ব্যাপক সংঘর্ষ আছে, আর সেই সংঘর্ষের মাঝে আমাদের নিজেদের ঈমানের ওপর এই টেক্সটগুলোর কী ধরনের প্রভাব আছে - এসব বিষয়ে ভাবনা চিন্তার কারো কোন প্রয়োজন নেই ... আমরা সবাই যেন ছোট বাচ্চাদের মত যা লেখা আছে তাই পড়ি, যাচাই বাছাই, চিন্তা গবেষণা করার প্রয়োজন বোধ করি না ... ছোটবেলার ভুলগুলো যেমন বড়বেলায় আর থাকে না তেমনি বড় বেলার ভুলগুলোও একসময় থাকবে না, তবে সময় থাকতে ভুল শুধরে নেয়াই ভাল ...

বানরের গলায় মুক্তোর মালার মতই আমাদের কারো কারো সাথে মুসলিম নাম একেবারেই বেমানান ...

আযানের পরে লোকেরা সারি করে নামাযে দাঁড়িয়েছে স্টিমারের ফ্রন্ট ডেকে, কেবিন থেকেই দেখা যাচ্ছে ... তাদের ঠিক সামনেই চুলপাকা ক্লিন শেভড স্যুটেড-বুটেড লোকটা চেয়ারে বসে মোবাইলে কিছু একটা করছে - নেট ব্রাউজিং বা গেমস খেলা - হবে হয়ত ... ভদ্রলোক আধুনিক শিক্ষিত বড় কোন চাকরিজীবী হবেন বা সরকারি ক্যাডারও হতে পারেন ...

লোকেরা নামায শেষ করে জায়নামাজ গুটিয়ে একে একে সবাই চলে গেল, হুজুর-মজুর-সাধারণ সব ধরনের লোকই ছিল নামাযে ...

আর সেই ভদ্রলোক যা করছিলেন তাই করতে থাকলেন চেয়ারে বসে ...!!!...

10/05/2017

এক টুকরো প্রতিদিন - ২

কচ্ছপ আর কাছিমের মধ্যে পার্থক্যটা আসলে কি বা আদৌ কোন পার্থক্য আছে কিনা - সেটা আমি জানি না ... কিন্তু কচ্ছপ গতি আর কাছিম গতির মধ্যে সম্ভবত তেমন কোন গুণগত পার্থক্য নেই ...

জীবন যখন কচ্ছপ গতিতে চলে তখন অহেতুক অনেক কিছুতেই মনোযোগ বাড়ে, দৃষ্টিভঙ্গিতে যোগ হয় ভিন্ন মাত্রা যা খরগোশ গতির ব্যস্ততায় সাধারণভাবে টের পাওয়া যায় না ...

কয়েকটা বাচ্চা গেছে ক্যাম্পের পাশে মাঠ থেকে ঘাস তুলে আনতে, গরু ছাগলের জন্যে নয় ... সবুজ ঘাসগুলো মায়েরা পানিতে সেদ্ধ করে বাচ্চাদের সহ পুরো পরিবার নিয়ে খাবেন, যুদ্ধের বাজারে এই'ই বা কজন জোটাতে পারছে পুরুষবিহীন শরণার্থী পরিবারগুলোতে ... ২০১৪ তে অবরুদ্ধ মাদায়া বা ইয়ারমুক ক্যাম্পের গল্প এটা ... সেই ঘাস তুলতে গিয়ে শিশুরা শত্রু-স্নাইপারদের গুলিতে মারা গেল ...!!!...

আমরা আজকে রোজা রেখেছিলাম, শাবানের আইয়ামে বীজের রোজা ... ইফতারে মা হালুয়া, ছোলা, আম, শরবত দিয়েছিলেন ...

সোমালিয়াতে এখন ভয়াবহ দুর্ভিক্ষ চলছে ... ২০১২'র দুর্ভিক্ষের সময় সোমালিয়ার এক মা তার ছয় বাচ্চাকে নিয়ে ত্রাণের খোঁজে বের হয়ে দুটো বাচ্চাকে রাস্তায় ফেলে গিয়েছিলেন, অনাহারী মায়ের পক্ষে নিস্তেজ দেহগুলোকে টেনে নেয়া সম্ভব ছিল না, তবুও মা ত্রাণ পেয়েছিলেন কিনা সেটা কেউ বলতে পারবে না ...

আমাদের মেয়েটা মাঝে মাঝে খেতে চায় না ...!!!...

গল্পটা অগোছালোই থাকুক ...!!!... কি বলেন ...???...

Digital Printed Cushion CoverMaterial- PolysilkClosure-ZipSize- 16" * 16"Brand- Alina DecorFor more details and to place...
09/05/2017

Digital Printed Cushion Cover
Material- Polysilk
Closure-Zip
Size- 16" * 16"
Brand- Alina Decor
For more details and to place order please inbox...

09/05/2017

এক টুকরো প্রতিদিন - ১

ভার্সিটির ক্লাসরুমে পেছনের বেঞ্চিতে বসে মাঝে মাঝে আমার চোখ দুটো সিলিং-এ ঝুলে থাকত ... আমি কিন্তু বিলাসী ব্যাক-বেঞ্চার নই, মাঝে মাঝেই এক্কেবারে সামনের বেঞ্চিতেও বসতাম, তাই শুরুতেই ভুল বুঝবেন না ...

চোখ দুটো সিলিং-এ ঝুলে থাকত মানে এমন যে, আমি পুরো রুমটাকে, রুমের মানুষগুলোকে যেন ওপর থেকে দেখতাম অনেকটা গোপন সিসিটিভির মত ব্যাপার ... ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার মনে হত সত্যি সত্যি যদি একটা গোপন ক্যামেরা থাকত আর প্রতিদিনের শেষে দিনের রেকর্ড সবাই মিলে দেখা হত - তাহলে এর থেকে বড় বিনোদন আর কিছুতেই ছিল না ... নিজেদের বসার ভঙ্গি থেকে শুরু করে স্যারের গাম্ভীর্য সবকিছুই কতটা হাসির খোরাক হয়ে উঠবে এই বাস্তব নাটকে তা বলার অপেক্ষা রাখে না ...

জীবনটা ক্লাসরুমের গণ্ডি থেকেও অনেক বড় আর জীবনের অদ্ভুতুড়ে কর্মযজ্ঞও মহাবিশ্বের পরিধির মতই ব্যাপক বিস্তৃত ... এরই মাঝে একজন রিকশাওয়ালা যখন আপনাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিয়ে আসেন কিংবা সমুদ্রের ঝাঁক থেকে একটা ইলিশ আপনার ফ্রিজে ঢুকে পড়ে - আদতে খুব আবোল তাবোল মনে হলেও ভৌত ব্যাখ্যায় এই গতিপ্রকৃতির সম্ভাব্য মডেল গুলো কিন্তু বেশিরভাগ রিকশা চড়ুয়া বা ইলিশ খেকো জ্ঞানীর মাথার ওপর দিয়ে যাবে ... সামান্য র‍্যান্ডম ডিফিউশনের ব্রাউনিয়ান মডেলই বোঝাতে যান, দেখবেন অনেক বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা লোকও বুঝবে না বা বুঝতে চাইবে না ...

একটু আগেই আমাদের ছয় মাসের মেয়েটা ঘুমের মধ্যে ফুপিয়ে কাঁদছিলো, কেন কাঁদছিলো - তা এই ধরাধামের গণ্ডিতে আমরা কখনই জানতে পারবো না ... এমনি কত কিছুই রয়ে যাবে আমাদের অজানা, জানার সীমা যে খুবই ছোট ... তাই মানুষের গল্পগুলোতে জানা সত্যের চেয়ে অজানা কল্পনা বেশি থাকে, তবুও গল্পই আমাদের অতীত-বর্তমান-ভবিষ্যতের ইতিহাস ...

এক টুকরো প্রতিদিন'ও কোন ব্যতিক্রম নয় ... এখানে আমরা ছোট ছোট গল্প বলব নিজেদের প্রতিদিনের, রান্নায় তেল বেশি পড়ে যাওয়া থেকে স্বপ্নে জান্নাতে ঘুরে আসা কিংবা রাতের তাহাজ্জুদে তেলাপোকার ভয় সবই বলা হবে এখানে ... বলব আমরা সবাই মিলে, আপনিও আপনার গল্প পোস্ট করুন, শেয়ার করুন আমাদের সাথে - অগোছালো প্রিতিদিনকে ছোট ছোট অগোছালো গল্পে নিয়ে আসুন, শেয়ার না করলেও দেখবেন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আর শেয়ার করলে আমরা সবাই অনুভূতিটা ভাগ করে নেবো - ইন শা আল্লাহ ... আমি শুরু করলাম, আপনিও সাথে আছেন তো ...???

বাটন ওয়ার্ক...! প্রচুর সময় লাগে করতে...একটা একটা করে বোতাম লাগাতে লাগাতে অসাধারণ শৌখিন একটা কিছু হয়ে যায়...প্রি অর্ডার ক...
08/05/2017

বাটন ওয়ার্ক...! প্রচুর সময় লাগে করতে...একটা একটা করে বোতাম লাগাতে লাগাতে অসাধারণ শৌখিন একটা কিছু হয়ে যায়...
প্রি অর্ডার করতে হবে, সময় দিতে হবে ১০-১৫ দিন। কালার, সাইজ, শেপ কাস্টমাইয করা যাবে।
মূল্য -৫০০ টাকা প্রতি পিস...

Address

Amtolar Mor
Barishal
8200

Telephone

0088 01921372173

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cuddly Cushions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share