Kitchen Care

Kitchen Care Kitchen care is an one stop solution for kitchenware,utensils and households tools item.

14/06/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

The Ancient 4,500-Year-Old Tunic at the Arabian Museum.
23/02/2025

The Ancient 4,500-Year-Old Tunic at the Arabian Museum.


কলকাতার অফিস পাড়ার বিখ্যাত 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 𝗦𝘁𝗲𝘄 ডালহৌসি এলাকার ডেকার্স লেনের চিত্ত বাবুর দোকানের বিখ্যাত 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 𝗦𝘁𝗲𝘄 এককথায় জগৎ...
06/02/2025

কলকাতার অফিস পাড়ার বিখ্যাত 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 𝗦𝘁𝗲𝘄
ডালহৌসি এলাকার ডেকার্স লেনের চিত্ত বাবুর দোকানের বিখ্যাত 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 𝗦𝘁𝗲𝘄 এককথায় জগৎ বিখ্যাত।

ব্রিটিশ আমলে সাহেবরা অফিসের টিফিন টাইমে চিত্ত বাবুর দোকানে লাঞ্চ করতেন। ব্রেড টোস্ট সাথে 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 𝗦𝘁𝗲𝘄 ছিল সবচেয়ে জনপ্রিয় খাবার চিত্ত বাবুর দোকানের। বর্তমানে কলকাতার অন্যতম জনবহুল ব্যস্ততম এলাকা এই অঞ্চল। প্রচুর মানুষের এই এলাকায় অফিস, কর্মস্থল, রুটি রোজগারের ঠিকানা...... এলাকায় কর্মরত এমন কোনো মানুষ নেই যে কিনা চিত্ত বাবুর দোকানের খাবার খাইনি। সস্তায় পুষ্টিকর বিভিন্ন ধরণের খাবার ওখানে পাওয়া যায়।

আমার শশুরমশাই ও হাসব্যান্ড দুজনের অফিস ওই এলাকায় ছিল সেই সুবাদে আমি পার্সেলের মাধ্যমে কিংবা ওখানে বেঞ্চে বসে গরম গরম বাটার মাখা পোড়া পাউরুটির সাথে এই 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 𝗦𝘁𝗲𝘄 খেয়েছি। রাঁধুনি মানুষ যে কোনো খাবার খেয়ে বুঝতে পারি এর মধ্যে কি কি দেওয়া আছে। রেসিপি কিন্তু চিত্ত বাবু বলেন নি। আমি টেস্ট করে যতটা বুঝতে পেরেছিলাম সেই মতোই বাড়িতে তৈরী করি। খেতে কিন্তু একদম পারফেক্ট একই টেস্ট হয়।

🥣রেসিপি

১ কেজি চিকেন বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি। তারমধ্যে ৪ চামচ লেবুর রস, ১/২ চামচ নুন, ১ চামচ করে আদা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি ১ ঘন্টা।

আলু, গাজর, বিনস, পেঁপে, পেঁয়াজ বড়ো বড়ো টুকরো করে নিয়েছি। প্রেসার কুকারে ১ চামচ বাটার দিয়ে তারমধ্যে গোটা গরম মসলা, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে চিকেনের পিস গুলো দিয়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা সব্জি দিয়ে আরো কিছুক্ষন রান্না করে ১ চামচ কাজু বাদাম বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে পরিমান বুঝে ৬-৭ কাপ জল সাথে নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে ৩-৪ টে সিটি দিয়ে গ্যাস নিভিয়ে ৩০ মিনিট রেখে দিয়েছি।

৩০ মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে ১ কাপ জলে ১ চামচ ক্রনফ্লাওয়ার গুলে মিশিয়ে দিয়ে একটু ফুটিতে নিলেই রেডি। সার্ভ করার সময় সাথে ব্রেড টোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে 𝗖𝗵𝗶𝗰𝗸𝗲𝗻 𝗦𝘁𝗲𝘄
এর ওপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন।

রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেবেন।
Kitchen Care

©️ বাংগালী লাইফস্টাইল এবং কিচেন।

Address

Baunia
1230

Alerts

Be the first to know and let us send you an email when Kitchen Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kitchen Care:

Share