21/05/2026
একজন বাবা কতটা কষ্ট পেলে এ কথা বলতে পারেন....
মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman..... 😊
জনগণের রায়ে নির্বাচিত হবার পর তিন মাসেই আপনি মানবিক জায়গা থেকে অনেক চমক দেখিয়েছেন। যা অতীতে আমরা দেখিনি, সেসব ছোট-বড় অনেক দৃশ্য আপনি দেখিয়ে বুঝিয়েছেন, চাইলে সব-ই সম্ভব। যেমন:
* নিজ গাড়িবহর কমিয়ে সাধারণ ট্রাফিক নিয়ম মেনে চলা
* কয়েকবার নিরাপত্তা বলয় ছোট রেখে মানুষের মাঝে হাঁটা
* অফিসে যাওয়ার পথে অপ্রয়োজনীয় রাস্তা বন্ধ না রাখার নির্দেশ
* কিছু সরকারি অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক কমানো
* হঠাৎ বিভিন্ন সরকারি অফিস বা বাজার পরিদর্শন
* সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলা বা চা খাওয়া
* মন্ত্রী-এমপিদের জন্য “ভিআইপি কালচার” কমানোর বার্তা দেওয়া
* সরকারি খরচ কমাতে কিছু বিলাসী আয়োজন বাতিল করা
* তরুণদের সঙ্গে সরাসরি ওপেন আলোচনা বা টাউনহল ধরনের আয়োজন
* স্ত্রীকে পাশে বসিয়ে বৃষ্টির রাতে নিজেই ড্রাইভ করা
....এরকম আরো অনেক কিছু।💕
আমরা মুগ্ধ হয়ে অনেকেই এসব দৃশ্য শেয়ার করেছি। আমরা আরেকবার মুগ্ধ হবার অপেক্ষায়, মাননীয় প্রধানমন্ত্রী।
সবচেয়ে বড় চমক দেখানোর সুযোগ আপনার হাতে। অ--পরা--ধী দো--ষ স্বীকার করেছেন। এই অ--প--রা--ধী কোনো হোমড়া চোমড়াও না যে, টাকার খেলা দেখিয়ে আইনের মারপ্যাচ খেলবে। সুতরাং তাকে দৃষ্টান্তমূলক শা--স্তি দেয়া আপনার মত মানুষের পক্ষে কী কোনো ব্যাপার হতে পারে?
রামিসার বাবা বললেন, তার মেয়ে হ**র বি--চা--র কোনোদিন হবেনা। এরকম নজীর নাই। আসলেই তো তাই। বাবার কথাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া যায়না? নজীরবিহীন অনেক কিছুই তো আপনি দেখিয়েছেন। এবার এটাও দেখান। কারণ আপনিও একজন বাবা। মেয়ের বাবা।
এই মে মাসেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রয়াণ হয়েছিল। এই মে মাসেই আপনি বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবচেয়ে বড় চমকটা দেখান। একজন বাবা হিসেবে, দেশের সব বাবা-মা'কে একটু সাহস দিন, যাতে আর কেউ বলতে না পারে: এই দেশে কোনো অ--প--রাধী---র বিচার হয় না। 🙂
P-l-e-a-s-e.
লেখা ~ #সংগৃহীত [রুম্মান রশীদ খান]