Duaa's Creation

Duaa's Creation Creating the best experience for your loved ones with love❤️

Haldi sunglass 💛    For any query inbox us ✅
31/01/2026

Haldi sunglass 💛

For any query inbox us ✅

05/01/2026
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 💗🥦🥦
01/01/2026

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 💗
🥦🥦

30/12/2025
চুড়ি 🌻অবশেষে চুড়িগুলো পড়ার সময় পেলাম 😘
11/12/2025

চুড়ি 🌻
অবশেষে চুড়িগুলো পড়ার সময় পেলাম 😘

❤️❤️
01/10/2025

❤️❤️

ছোট্ট মারিয়াম পাখির জন্য❤️
15/09/2025

ছোট্ট মারিয়াম পাখির জন্য❤️

একটা সময় লাল আমার খুব পছন্দের রঙ ছিলো। প্রতি ঈদে আম্মু তার পছন্দে লাল রঙের ড্রেস নিয়ে দিতো।তারপর একদিন বড় হয়ে গেলাম।নিজে...
13/09/2025

একটা সময় লাল আমার খুব পছন্দের রঙ ছিলো।
প্রতি ঈদে আম্মু তার পছন্দে লাল রঙের ড্রেস নিয়ে দিতো।
তারপর একদিন বড় হয়ে গেলাম।নিজে পছন্দ করে নিতে শিখলাম।তখন থেকে আর লাল রঙের কোন ড্রেস পড়া হয়নি আমার।এমনকি বিয়েতেও আমি লাল শাড়ি পড়িনি। কেনো পড়িনি নিজেও জানি না। আফসোস হয় এখন।
তাই হালকা করে নিজের ইচ্ছেটা পূরণ করলাম ❤️

এই ছোট্ট পাখিটার মা আমি। 🥰আম্মু আগে বলতো, "মা হলে বুঝবি মায়ের মর্ম কি "এখন সত্যিই বুঝি! মায়ের মমতা বুঝি, মায়ের মর্মটা টে...
07/09/2025

এই ছোট্ট পাখিটার মা আমি। 🥰
আম্মু আগে বলতো, "মা হলে বুঝবি মায়ের মর্ম কি "
এখন সত্যিই বুঝি! মায়ের মমতা বুঝি, মায়ের মর্মটা টের পাই।
আমি মেয়েটাকে সব সময় বলি, "তুমি আমার আম্মু হবে?"
ও সুন্দর করে বলে,হুমমমমম।😇
যখন আমি মন খারাপ করে থাকি, কান্না করি একদম কাছ থেকে সরবে না পাখিটা আমার। বারবার মাম্মা, মাম্মা করবে আর বলবে,"কান্না না,কান্না না "।চোখ মুছে দিবে,আদর করে দিবে।
মেয়েটার বয়স অল্প হলেও, ওর মধ্যে ভীষণ দয়া। আমি অনুভব করতে পারি 🥰
এই ছোট্ট পরিটার জীবনে একজন ভালো মা হয়ে থাকতে চাই আমি। ❤️

আমার খুব বাঁচতে ইচ্ছে করে। এখন খুব বেশিই বাঁচতে ইচ্ছে হয় আমার। আমি ততদিন বাঁচতে চাই, যতদিন আমার সন্তানের আমায় দরকার।আমি ...
20/08/2025

আমার খুব বাঁচতে ইচ্ছে করে।
এখন খুব বেশিই বাঁচতে ইচ্ছে হয় আমার। আমি ততদিন বাঁচতে চাই, যতদিন আমার সন্তানের আমায় দরকার।আমি তার মাথার ওপর ছাঁয়া হয়ে থাকতে চাই।জীবনের যে সময়গুলোতে একজন সন্তানের তার মাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, সে সময় গুলোতে আষ্টেপৃষ্টে তাকে বুকে জরিয়ে রাখতে চাই।তাকে আদর ভালেবাসা দিয়ে ভরিয়ে রাখতে চাই।
আমি চাই না আমার সন্তান আমার মতো শূন্যতা নিয়ে বাঁচুক। এক আকাশ হাহাকার নিয়ে বাঁচুক। সে বাবা মার ছাঁয়া তলে থাকুক সারা জীবন৷
আল্লাহ্ আমাদের হায়াত দ্বারাজ করুন, তৌফিক দিন আমার মেয়ের পাশে থাকার, সুস্থ, সবল,সুন্দর ভাবে তাকে বড় করার। আল্লাহ্ যেন সর্বদা সহায় থাকেন আমাদের৷ আল্লাহ্ যেন আমার মনের এই ইচ্ছেটা পূরণ করেন।দোয়ার বাবা মা যেন, দোয়ার জীবনের প্রতিটি ধাপে তার পাশে থাকতে পারে, তার শক্তি,তার ছাঁয়া,তার সমাধানের জায়গা হয়ে থাকতে পারে।আমি শুধুমাত্র আমার সন্তানের জন্য হলেও অনেক অনেক বছর বাঁচতে চাই। 🥹🥲

এইযে আমার ছোট্ট পাখিটা। এই পাখিটা আরও কত্ত ছোট ছিলো। যেদিন ও দুনিয়ায় আসলো, ওর কান্নার শব্দ শুনে আমিও অঝোরে কান্না করতেছি...
15/08/2025

এইযে আমার ছোট্ট পাখিটা। এই পাখিটা আরও কত্ত ছোট ছিলো। যেদিন ও দুনিয়ায় আসলো, ওর কান্নার শব্দ শুনে আমিও অঝোরে কান্না করতেছিলাম, চোখ ঝাপসা, ঠিক মতো দেখতেও পাচ্ছিলাম না।ডাক্তার বললো মেয়ের কপালে একটা চুমে দেন। শুধু একটা চুমু দিলাম মেয়ের কপালে। ওই সময়ে আমি এতটা কান্না কেনো করছি আমি নিজেও জানি না। আল্লাহ্ তায়ালা কি এক মায়ার জিনিস দিয়েছেন। অপারেশন রুমে ঢুকে শুধু একটা দোয়ায় করেছি, আমার সন্তান যেনো সুস্থভাবে দুনিয়াতে আসে, আমার সন্তানের যেন বিন্দু মাএ কিছু না হয়।
সেই সময় এই একই দোয়া আরও একজন করছিলেন, তিনি আমার আম্মু। কারণ আমি হবার সময় আম্মু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। তাই হয়ত তার মনে একটা অজানা ভয় ছিলো। আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ আমাদের সহায় ছিলেন।
সেদিন সারাটা রাত আমি আম্মু আর তাসনিমকে ঘুমাইতে দেইনি।শুধু মনে হচ্ছিলো মেয়েটা ঠিক আছে তো। বারবার ডাকতাম আর বলতাম, দেখোতো মেয়ে আমার নিশ্বাস নিচ্ছে? ওর মেখের ওপর কিছু পড়েনি তো?এভাবে সারা রাত এই দুই মানুষকে জ্বলাইছি। আমিও ঘুমাতে পারিনি। অবশেষে ভোর রাতে মেয়েকে নিজের কাছে নিয়ে একটা শান্তির ঘুম দিয়েছিলাম।
সেই ছোট্ট নাক, হাত,পা আলা মেয়েটা আমার চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। আমি শুধু চেয়ে থেকে দেখতেছি।
সময় কত তাড়তাড়ি চলে যাচ্ছে।আল্লাহ্ আমার পাখিটার ভাগ্য খুব ভালো করুন। আল্লাহ্ সকল শ্রেষ্ঠ নিয়ামত দ্বারা তার জীবন পরিপূর্ণ করুন। দুঃখ, কষ্ট তার জীবনে না আসুক। সর্বদা তার হাসিমাখা মুখ বজায় থাকুক।

আল্লাহুমা বারিক লা'হা

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Duaa's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duaa's Creation:

Share