The Plan and Design

The Plan and Design Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Plan and Design, Interior design studio, A. Khalek Manjil (GF), Moulavipara, Brahmanbaria.

বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন?
বাড়ি নির্মাণ সম্পর্কিত পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল ফয়সাল (MIEB)
মোবাইল +8801737339839
হোয়াটসঅ্যাপ +8801737339839
ইমু +8801737339839 The Plan & Design ব্রাহ্মণবাড়িয়াভিত্তিক একটি আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ারিং ফার্ম, যা আধুনিক ও সৃজনশীল ডিজাইনের মাধ্যমে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার পরিকল্পনা ও বাস্তবায়ন করে। আমাদের লক্ষ্য টেকসই, কার্যকর

ও নান্দনিক নকশার মাধ্যমে স্বপ্নের নির্মাণকাজ বাস্তবায়নে সহায়তা করা।
🔹 আমাদের সেবাসমূহ:

✔️ বিল্ডিং প্ল্যান ও ডিজাইন
✔️ ইন্টেরিয়র ডিজাইন
✔️ ইলেকট্রিক ও স্যানিটারি ডিজাইন
✔️ পৌরসভার প্ল্যান অনুমোদন
✔️ নির্মাণকাজের তদারকি
🔹 আমরা কেন আলাদা?

✅ সৃজনশীল ও কার্যকর ডিজাইন
✅ অভিজ্ঞ প্রকৌশলী ও আর্কিটেক্টদের সমন্বয়ে দল
✅ মানসম্মত নির্মাণ তদারকি ও সুপারভিশন
✅ সময়মতো প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি

আমাদের সাথে থাকুন এবং আপনার স্বপ্নের নির্মাণকাজকে বাস্তবে রূপ দিন! ইনশা আল্লাহ

28/08/2026

সয়েল টেস্ট একটা স্ক্যাম!!!

একটা জমিতে প্রতিটি ৮০ ফিট করে ৪ টা বোরিং প্রোপারলি করতে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা খরচ হয়। (সিনিয়র ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে)

সেখানে লোকাল ভেন্ডর রা ৪ টা বোরিং ১২ হাজার টাকায় করেন। বাড়ি ওয়ালারা ও পানির দামে এমন সার্ভিস পেয়ে তালি বাজাতে নাচেন!

যে সয়েল টেস্ট রিপোর্টের উপর ভিত্তি করে বাড়ির ফাউন্ডেশন সহ প্রায় সকল কিছু নির্ধারিত হয়, সেই রিপোর্ট ই ভুয়া।

বাড়ি ওয়ালাদের বলছি, টাকা সেভ করা ভালো, তবে আকাশ পাতাল কোন কিছু হিতে বিপরীত হয়!

বাড়ির সৌন্দর্যে লাখ লাখ টাকা ঢালছেন, কিন্তু সেফটিতে শূন্য!​সামনের কলামে রাজকীয় নকশা বানিয়ে রূপ দিতে লাখ লাখ টাকা খরচ করছ...
25/08/2026

বাড়ির সৌন্দর্যে লাখ লাখ টাকা ঢালছেন, কিন্তু সেফটিতে শূন্য!
​সামনের কলামে রাজকীয় নকশা বানিয়ে রূপ দিতে লাখ লাখ টাকা খরচ করছেন। মিস্ত্রি যা চাইছে চোখ বন্ধ করে দিচ্ছেন, রড-সিমেন্ট কেনাতেও টাকার অভাব নেই। অথচ একজন ইঞ্জিনিয়ার দিয়ে সঠিক ড্রয়িং-ডিজাইন করাতে গেলেই যত বাজেটের টানাটানি!
​ফলাফল কী দাঁড়াচ্ছে?
রাজমিস্ত্রির আন্দাজে তৈরি এসব চটকদার কলামের কোনো ইঞ্জিনিয়ারিং ভিত্তি থাকে না। মিস্ত্রি সৌন্দর্য দিতে পারলেও কলামের লোড ক্যাপাসিটি বা ভূমিকম্প সহনশীলতা বোঝে না।
​বর্তমানে যেভাবে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, তাতে ড্রয়িং ছাড়া তৈরি এসব সুন্দর কলাম একেকটি মৃত্যুফাঁদ! ভূকম্পন হলে এই শো-অফ ডিজাইন আপনার ঘরকে রক্ষা করবে না, রক্ষা করবে সঠিক ইঞ্জিনিয়ারিং হিসাব।
​সৌন্দর্য সাময়িক, কিন্তু স্ট্রাকচারাল সেফটি সারাজীবনের।
​মিস্ত্রির ওপর ভরসা করে কষ্টের টাকায় মৃত্যুফাঁদ বানাবেন না। অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে পরিকল্পিতভাবে বাড়ি তৈরি করুন! ⚠️

🛑 সতর্কবার্তা: আমাদের স্বপ্নের বাড়িটি কি তবে একটি "মৃত্যুকূপ"? না পড়ে এড়িয়ে যাবেন না। 🛑ছবিটির দিকে ভালো করে তাকান। এটি ক...
24/08/2026

🛑 সতর্কবার্তা: আমাদের স্বপ্নের বাড়িটি কি তবে একটি "মৃত্যুকূপ"? না পড়ে এড়িয়ে যাবেন না। 🛑

ছবিটির দিকে ভালো করে তাকান। এটি কোনো উন্নত ইঞ্জিনিয়ারিং ডিজাইন নয়, এটি আমাদের বাংলাদেশের মফস্বল শহরের তথাকথিত "অভিজ্ঞ" ও "অশিক্ষিত" মিস্ত্রিদের হাতে গড়া একটি বাড়ির ছাদ বা স্ল্যাব।

মিস্ত্রি সাহেব নিজের ইচ্ছামতো স্ল্যাবের ভেতর তথাকথিত "conceal beam" দিয়েছেন, যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো নিয়মের মধ্যেই পড়ে না। বাড়িওয়ালাকে ভুল বুঝিয়ে, স্বপ্ন দেখানোর নামে এই মিস্ত্রিরা আসলে দেশের ও জাতির অপূরণীয় ক্ষতি করছে।

কিন্তু এসবের জন্য আমাদের বাড়িওয়ালারাও শতভাগ সমানভাবে দায়ী!

১. লক্ষ লক্ষ টাকা খরচ করে রড-সিমেন্ট কিনে আপনারা বাড়ি বানাচ্ছেন।
২. কিন্তু সামান্য কয়েকটা টাকার বিনিময়ে একজন রেজিস্টার্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং-ডিজাইন ও সুপারভিশন (Supervision) নেওয়ার সময় আপনাদের গায়ে কাঁটা দেয়, তখন বাড়িওয়ালারা ফকির হয়ে যান!

ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন! একজন ইঞ্জিনিয়ারের ডিজাইন ছাড়া প্রতিটি ভবন একটি টাইম B*mb। সামান্য একটি ভূমিকম্পে বা নিজের ভারেই এই স্ল্যাব ১০০% ফেল করবে এবং ধসে পড়বে। তখন এই লক্ষ টাকার বাড়িই আপনাদের ও আপনাদের পরিবারের জন্য কাল হয়ে দাঁড়াবে।

আর কত অঘটন ঘটলে আমরা সচেতন হবো?

সরকারের কাছে আকুল আবেদন, দয়া করে এখনই একটি শক্ত মনিটরিং সিস্টেম চালু করুন। জেলা, উপজেলা, থানা, গ্রাম এমনকি ওয়ার্ড পর্যায়েও সব ধরণের কনস্ট্রাকশন কাজকে ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ও ডকুমেন্টেড করার নিয়ম বাধ্যতামূলক করুন।

নতুবা, এই তথাকথিত "অভিজ্ঞ" মিস্ত্রিদের হাতে তৈরি প্রতিটি ভবন অচিরেই বাংলাদেশে একটি ভয়াবহ মহা বিপর্যয় ডেকে আনবে।

সময় থাকতে সচেতন হোন। নিজের ও পরিবারের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না। ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন, নিরাপদ থাকুন।

আলহামদুলিল্লাহ! 🏠✨ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আমাদের সম্মানিত প্রবাসী ক্লায়েন্ট, জনাব রানা ভাইয়ের জন্য ডিজাইন করা এই ...
24/08/2026

আলহামদুলিল্লাহ! 🏠✨
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আমাদের সম্মানিত প্রবাসী ক্লায়েন্ট, জনাব রানা ভাইয়ের জন্য ডিজাইন করা এই আধুনিক এবং নান্দনিক ডুপ্লেক্স বাড়িটির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রবাসে থেকেও নিজের স্বপ্নের বাড়ি তৈরির এই যাত্রায় আমাদের ওপর আস্থা রাখার জন্য রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ। তার রুচি ও চাহিদাকে মাথায় রেখে আমরা বাড়ির প্রতিটি কোণাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি।

আপনার জায়গার সঠিক ব্যবহার, আধুনিক ড্রয়িং-ডিজাইন এবং নিখুঁত এস্টিমেট করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

🏢 পরামর্শ ও ডিজাইন প্রতিষ্ঠান: The Plan and Design
📞 মোবাইল: 01737-339839
💬 হোয়াটসঅ্যাপ: 01737-33983937-339839

#প্রবাসী #ডুপ্লেক্স_বাড়ি

আলহামদুলিল্লাহ, আজ আমাদের অফিসে শুভাগমন ঘটেছিল দেশের প্রখ্যাত  স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার (বুয়েট) Rabindra Nath Sark...
24/08/2026

আলহামদুলিল্লাহ, আজ আমাদের অফিসে শুভাগমন ঘটেছিল দেশের প্রখ্যাত স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার (বুয়েট) Rabindra Nath Sarker স্যারের।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্যারের অভিজ্ঞতা, মেধা ও অবদান অতুলনীয়। উনার মতো একজন গুণী মানুষের সান্নিধ্য পাওয়া এবং উনার সাথে কুশল বিনিময় ও প্রফেশনাল দিকনির্দেশনা মূলক আলোচনা করতে পারা আমার ও আমার প্রতিষ্ঠান The Plan and Design এর জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের।

স্যারের এই অমূল্য সময় ও সুন্দর উপস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ❤️

⚠️ সতর্কবার্তা: আপনার স্বপ্নের বাড়িটি কি একটি "টাইম বো*ম"? না পড়ে এড়িয়ে যাবেন না। ⚠️ছবিগুলোর দিকে ভালো করে তাকান। এটি কো...
24/08/2026

⚠️ সতর্কবার্তা: আপনার স্বপ্নের বাড়িটি কি একটি "টাইম বো*ম"? না পড়ে এড়িয়ে যাবেন না। ⚠️

ছবিগুলোর দিকে ভালো করে তাকান। এটি কোনো পরিত্যক্ত ভবনের ছবি নয়, এটি আমাদের মফস্বল শহরের তথাকথিত "অভিজ্ঞ" কন্ট্রাক্টর ও মিস্ত্রিদের হাতে তৈরি নতুন ভবনের কলাম-বিম জয়েন্টের (Junction) করুণ দশা। একেই বলে Bad Workmanship at its Peak।

১. মিস্ত্রির চালাকি: মিস্ত্রিকে জিজ্ঞেস করলে নির্দ্বিধায় বলবে, "আরে ভাই, টেনশন নিয়েন না। প্লাস্টার করলেই সব ঠিক হয়ে যাবে!" মিথ্যা কথা! ভেতরের রড এভাবে এক্সপোজ (Open) হয়ে থাকলে, রড বাতাসের সংস্পর্শে এসে দ্রুত মরিচা ধরবে (Rusting) এবং কংক্রিট থেকে আলাদা হয়ে যাবে। সারা জীবনের জন্য এই জয়েন্টটি দুর্বল হয়ে গেল। প্লাস্টার দিয়ে শুধু ওপরের চামড়া ঢাকতে পারবেন, ভেতরের ক্যানসার সারবে না।

২. বাড়িওয়ালার চরম অবহেলা: এখানে মিস্ত্রির চেয়েও বড় দোষ বাড়িওয়ালার। লক্ষ লক্ষ টাকা খরচ করে রড-সিমেন্ট কিনে বাড়ি বানাচ্ছেন। নামমাত্র একটা ড্রয়িং-ডিজাইন হয়তো করেছেন, কিন্তু সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য ইঞ্জিনিয়ার দিয়ে সাইট ভিজিট করান না। তখন আপনাদের মনে হয় ইঞ্জিনিয়ারের ভিজিট ফি দেওয়াটা "ফকিরি" কাজ!

🛑 জেনে রাখুন: একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ডিজাইন এবং নিয়মিত সুপারভিশন (Supervision) ছাড়া প্রতিটি ভবন একটি Time Bomb। সামান্য ভূমিকম্পে বা নিজের ভারেই এগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে। বিশেষ করে কলাম-বিমের জয়েন্ট হলো ভবনের প্রাণ। সেখানে যদি এমন জঘন্য কাজ হয়, তবে সেই ভবনের ওপর ভরসা করা মানে নিজের ও পরিবারের জীবনকে ঝুঁকির মুখে ফেলা।

দোহাই আপনাদের, শখের বাড়ি বানাতে গিয়ে মিস্ত্রির ওপর অন্ধ বিশ্বাস করবেন না। রাজমিস্ত্রি ভালো গাঁথুনি দিতে পারে, কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বোঝে না।

সময় থাকতে সচেতন হোন। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে সাইট তদারকি করান। সামান্য টাকা বাঁচাতে গিয়ে নিজের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে ফেলবেন না।

#সচেতনতা

একটি মারাত্মক ভুল: সামান্য অবহেলায় ধ্বংস হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি!​মফস্বল বা গ্রামাঞ্চলে বাড়ি নির্মাণের সময় প্রায়ই একট...
23/08/2026

একটি মারাত্মক ভুল: সামান্য অবহেলায় ধ্বংস হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি!
​মফস্বল বা গ্রামাঞ্চলে বাড়ি নির্মাণের সময় প্রায়ই একটি কমন চিত্র দেখা যায়—ফিনিশিং স্টেজে বা রাজমিস্ত্রির কাজের সময় বাড়িওয়ালারা ইঞ্জিনিয়ার দিয়ে তদারকি করান না। সামান্য কিছু টাকা সাশ্রয় করার এই মানসিকতাই পরবর্তীতে পুরো ভবনের জন্য ডেকে আনে অপূরণীয় ক্ষতি।
​ছবিটির দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে:
দরজার চৌকাঠ লাগানোর সময় অসচেতন ও অদক্ষ মিস্ত্রিরা ইচ্ছেমতো কলাম কেটে ফেলছেন। এটি একটি অত্যন্ত জঘন্য ও মারাত্মক ভুল।
​কেন এই কাজ করা সম্পূর্ণ নিষেধ?
​একটি ভবনের কলাম হলো তার প্রধান মেরুদণ্ড বা শক্তি। কলামের ভেতরের রড বা কংক্রিট কেটে ফেললে পুরো স্ট্রাকচারের ভারবহন ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়।

​বাড়ি আপনার সারাজীবনের কষ্টের কামাই দিয়ে গড়া। তাই শুধু মিস্ত্রির ভরসায় না ছেড়ে, কনস্ট্রাকশনের প্রতিটি ধাপে (বিশেষ করে ফিনিশিং ও স্ট্রাকচারাল কাজে) অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান নিশ্চিত করুন।
​সচেতন হোন, নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখুন।
​🏢 পরামর্শ ও ডিজাইন প্রতিষ্ঠান: The Plan and Design
📞 মোবাইল: +8801737-339839
💬 হোয়াটসঅ্যাপ: +8801737-339839
​ #সচেতনতা #বাড়ি_নির্মাণ

কলাম ঢালাইয়ে অতিরিক্ত পানি দেবেন না—স্বপ্নের গোড়াতেই ফাটল ধরবেন না!​ছবিটি দেখুন—ঢালাই করার পরই কলামের চারপাশে বড় ফাটল ধর...
21/08/2026

কলাম ঢালাইয়ে অতিরিক্ত পানি দেবেন না—স্বপ্নের গোড়াতেই ফাটল ধরবেন না!
​ছবিটি দেখুন—ঢালাই করার পরই কলামের চারপাশে বড় ফাটল ধরেছে। কারণ একটাই, অতিরিক্ত পানি ব্যবহার!
​কন্ট্রাক্টর/মিস্ত্রিদের ফাঁকি: দ্রুত ও সহজে কাজ শেষ করতে তারা ঢালাই পাতলা করে নেয়। এতে কলামের স্ট্রেন্থ বা শক্তি মারাত্মকভাবে কমে যায় এবং শুকানোর সময় কংক্রিট সংকুচিত হয়ে ফাটল ধরে।
​বাড়িওয়ালাদের ভুল: ইঞ্জিনিয়ারের ফি বাঁচাত গিয়ে সাইটে তদারকি রাখা হয় না। মিস্ত্রিরা এই সুযোগে ইচ্ছামতো পানি মিশিয়ে কাজের বারোটা বাজায়।
​করণীয়:
কলামের ঢালাই শক্ত না হলে পুরো ভবনই ঝুঁকিপূর্ণ। সামান্য টাকা বাঁচাতে গিয়ে কোটি টাকার বাড়ি ঝুঁকিতে ফেলবেন না। ঢালাইয়ের সময় অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের উপস্থিতি নিশ্চিত করুন।
​সচেতন থাকুন, নিরাপদ বাড়ি বানান! 🏗️
The Plan and Design

আলহামদুলিল্লাহ!আমাদের সফলভাবে ডিজাইনকৃত একটি দৃষ্টিনন্দন ও আধুনিক ডুপ্লেক্স বাড়ির থ্রিডি ভিউ।প্রবাসী শ্রদ্ধেয় নিজাম ভাই-...
21/08/2026

আলহামদুলিল্লাহ!
আমাদের সফলভাবে ডিজাইনকৃত একটি দৃষ্টিনন্দন ও আধুনিক ডুপ্লেক্স বাড়ির থ্রিডি ভিউ।

প্রবাসী শ্রদ্ধেয় নিজাম ভাই-এর স্বপ্ন পূরণের অংশ হতে পেরে এবং তার পছন্দের কথা মাথায় রেখে সম্পূর্ণ কাস্টমাইজড এই ডুপ্লেক্স ডিজাইনটি করতে পেরে আমরা আনন্দিত।

📍 লোকেশন: লক্ষ্মীপুর
🏠 প্রজেক্ট: আধুনিক ডুপ্লেক্স বাড়ি

আপনার জায়গার সঠিক ব্যবহার, প্রিমিয়াম ড্রয়িং-ডিজাইন এবং নিখুঁত এস্টিমেট করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। প্রবাস থেকেও অনলাইনের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন করিয়ে নিতে পারেন।

🏢 পরামর্শ ও ডিজাইন প্রতিষ্ঠান: The Plan and Design
📞 মোবাইল: 01737-339839
💬 হোয়াটসঅ্যাপ: 01737-339839

#প্রবাসী #ডুপ্লেক্স_বাড়ি

আলহামদুলিল্লাহ!আমাদের ডিজাইনকৃত একটি আধুনিক ও আকর্ষণীয় বহুতল (আবাসিক) ভবনের থ্রিডি ভিউ। সুন্দর কালার কম্বিনেশন এবং চমৎকা...
21/08/2026

আলহামদুলিল্লাহ!
আমাদের ডিজাইনকৃত একটি আধুনিক ও আকর্ষণীয় বহুতল (আবাসিক) ভবনের থ্রিডি ভিউ। সুন্দর কালার কম্বিনেশন এবং চমৎকার স্পেস ইউটিলাইজেশন দিয়ে প্রজেক্টটি সাজানো হয়েছে।

আপনার জায়গার সঠিক ব্যবহার, আধুনিক ড্রয়িং-ডিজাইন এবং এস্টিমেট করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

🏢 পরামর্শ ও ডিজাইন প্রতিষ্ঠান: The Plan and Design
📞 মোবাইল: +8801737-339839
💬 হোয়াটসঅ্যাপ: +8801737-339839

#ভবন

Address

A. Khalek Manjil (GF), Moulavipara
Brahmanbaria
3400

Telephone

+8801737339839

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Plan and Design posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Plan and Design:

Shortcuts

Share