Skytaa

Skytaa বাংলাদেশের খাদ্যজাত পণ্য বাজারে এখন স্কাইটা!

“তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেনা, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের জন্য যা পছন্দ কর তা তোমার ভাইয়ের জন্যও পছন্দ কর” - আল হাদিস!

১. আপনি কেন স্কাইটা’র পণ্য ব্যবহার করবেন?
স্কাইটা ফুড প্রোডাক্টস কোম্পানীর যে কোন খাবারজাত পণ্য সম্পূর্ণ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। তাই একবার আমাদের পণ্য ব্যবহার করলে আমরা নিশ্চিত যে আর কোন ব্র্যান্ডবিহীন অপরিচ্ছন্ন পণ্য ক্রয় করবেন না। স্কাইটা’র মসলা

দিয়ে রান্না করা তরকারী, ডাল ইত্যাদি’র স্বাদ গ্রহণ করতেই বুঝতে পারবেন পূর্বের ব্যবহৃত মসলা আর স্কাইটা’র মসলার পার্থক্য কি। আমাদের খাদ্যজাত পণ্য বিশেষ করে মসলা ব্যবহার করে আপনি নিজেই প্রমাণ করুন স্কাইটা’র পণ্য কেন খাবেন?
২. স্কাইটা’র পণ্য কেন স্বাস্থ্যসম্মত ও সেরা?
স্কাইটা’র প্রতিটি শ্রমিক ও কর্মচারী স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে স্কাইটা’র সকল প্রকার পণ্য উৎপাদন ও প্যাকেটজাত করা হয়। অত্যন্ত নিখুঁতভাবে প্রতিটি মসলা’র কোয়ালিটি কন্ট্রোল করা হয়। সর্বোপরি BSTI কর্তৃক বিশেষভাবে ল্যাবটেস্ট এর মাধ্যমে অনুমোদিত। এছাড়া সবচেয়ে উত্তম কাঁচামাল ব্যবহার করা হয় বলেও স্কাইটা’র পণ্য সেরা।
৩. স্কাইটা”র পণ্য কেন সুলভে পাচ্ছেন?
গুণগত দিক লক্ষ্য রেখে তৃণমূল পর্যায়ের উৎপাদকদের নিকট হতে কাঁচামাল সংগ্রহ করার ফলে আমাদের ক্রয়মূল্য তুলনামূলক কম হয়ে থাকে। এছাড়া স্কাইটা’র উদ্দেশ্য কেবলমাত্র অর্থোপার্জনের নিমিত্তে ব্যবসা-ই করা নয় বরং কিছুটা হলেও মানবসেবা করাও ব্যবসার একটা অংশ মনে করা হয়। তাই স্কাইটা’র উপজীব্য বিষয় তথা গ্রাহকদের প্রতি মানবতাবোধ এবং উপরোক্ত কারণসমূহের জন্য অনেকটা সুলভে পণ্য পেয়ে থাকবেন।
৪. এখন থেকে আপনার রান্নাঘরের সঙ্গী হবে স্কাইটা গুঁড়া মসলা
দেশের প্রতিটি রান্নাঘরের সাথী এখন স্কাইটা গুঁড়া মসলা। স্কাইটা গুঁড়া মসলা’র সুগন্ধে আপনার রান্নাঘর নিঃসন্দেহে মুখরিত হযে উঠবে। বিভিন্ন নামকরা হোটেল, রেস্তোরাঁ, কমিউনিটি ও কনভেনশন সেন্টার তখা দক্ষ বাবুর্চিগণ ইদানিং কেবল স্কাইটা গুঁড়া মসলা-ই ব্যবহার করে প্রশংসায় পঞ্চমুখ। তাই আর দেরী না করে আজই স্কাইটা গুঁড়া মসলা’র সাথে আপনার কিচেনের বন্ধুত্ব গড়ে তুলোন।
৫. স্কাইটা গুঁড়া মসলা’র গুণাগুণ ও কার্যক্ষমতা
স্কাইটা গুঁড়া মসলা সম্পূর্ণ সতেজ ও ভেজালমুক্ত বিধায় অল্প পরিমাণ মসলা ব্যবহারেই প্রকৃত বাটা মসলার স্বাদ গ্রহণ করা সম্ভব।
পরিচ্ছন্ন পরিবেশে, স্বাস্থ্যসম্মত উপায়ে সর্বোচ্চ কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে উৎপাদন ও প্যাকেজিং নিশ্চিত করার দরুণ স্কাইটা গুঁড়া মসলা গুণে-মানে সেরা এবং আপনার সুস্বাস্থ্য রক্ষায় সহায়ক একটি উৎকৃষ্ট পণ্য হিসেবে পরিগণিত।
স্কাইটা গুঁড়া মসলা ব্যবহার করে স্বাদে-সুগন্ধে আপনি নতুন একটি ভুবন আবিষ্কার করুন। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, আপনার রান্নাঘরটি সেই পুরুনো দিনের স্মৃতিচারণ করবে আর দাদী, নানীদের রান্নার ঘ্রাণ মনে করিয়ে দেবে।
স্কাইটা গুঁড়া মসলাকে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে দীর্ঘ মেয়াদ নির্ণয় করা হয়ে থাকে। কোন রকম রং ও প্রিজারভেশন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর তাই আমাদের স্লোগান-“বিশুদ্ধ খাবার সু-স্বাস্থ্যের আধার”।

“সততা-ই ব্যবসা উন্নয়নের চাবি-কাঠি” - এ বাণীতে আমরা বিশ্বাসী!

Pray to save the real life!
03/04/2025

Pray to save the real life!

কোন্ মুখে দাঁড়াবে প্রভুর সামনে | পথ ও পাথেয় | হৃদয়স্পর্শী গজল 2024 | Skytaa NasheedNasheed: Kon Mukhe Darabe Provur SamneLyrics - Tune & Performed by: K. M. ...

15/12/2024

Offer**** offer *** offer
এখন ৮০০ টাকার তিনটি পণ্য পাচ্ছেন মাত্র
৭০০ টাকায় 😱😱😱👍

**A Part of Road Map to Build a Well Organized Interim Government **প্রিয় সমন্বয়কদের উদ্দেশ্যে বলছি, ড. আসিফ নজরুল স্যার...
06/08/2024

**A Part of Road Map to Build a Well Organized Interim Government **

প্রিয় সমন্বয়কদের উদ্দেশ্যে বলছি, ড. আসিফ নজরুল স্যার কে সর্বোচ্চ পদে রাখুন। আরেকটি কথা না বলে পারছিনা। আপনারা যারা মুসলিম তারা নিশ্চয় আল্লাহকে ভয় করেন। তাঁহার হুকুম যতদূর সম্ভব মেনে চলছেন। আমি সাম্প্রদায়িক চেতনা বোধ থেকে বলছি না। একটা কথা মনে রাখবেন পাপের সিঁড়িতে পা রেখে জান্নাতকে ছুঁয়া যাবে না। আর জান্নাতকে ছুঁতে না পারা পা দিয়ে ‍দুনিয়ার কন্টকাকীর্ণ পথকে ফুলশয্যায় পরিণত করা যাবে না। সুতরাং কোন সুদ প্রেমি লোককে খুব জ্ঞানী মনে করার কোন কারণ নেই। জেনা করা যেমন পাপ, সম্পদ আত্মসাৎ করা যেমন জঘন্য পাপ, খুন করা যেমন হারাম ঐ সুদও তেমনি। আমি - আপনি- আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জন! এটিই আমাদের সমস্যা। যার ফলে অতি বুদ্ধিমত্ত্বার সাথে কোন একটি কমিশন তৈরী করেও, অতীব চেষ্টার মাধ্যমে কোন একটা ব্যবসা বা পরিবার গঠন করেও, অনেক কিছু বিসর্জন দিয়ে একটি রাষ্ট্র গঠন করেও খোঁজে পাওয়া যায় না অশান্তি আর অরাজকতার কারণটা কি?? দয়া করে আমার কথাটি সবাই আমলে নেবার চেষ্টা করুন।
এ কথা ভুলেও বলবেন না যে, সমস্ত ব্যাংকিং ব্যবস্থা সুদে ভরা, আর আপনি বলছেন সুদে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিযুক্ত করলে অশান্তি হবে! তাহলে, আমি কি বলবো, আমার ভাই নামাজ পড়ে না, সুতরাং আমিও পড়ব না। দেখুন ইতিহাস বলে সুদ ব্যবস্থাকে কখনও বিশ্বের কোন ধর্ম-ই পছন্দ করতো না। এখন তো সুদের বিরুদ্ধে কথা বললে, বলা হয় সে অতি ইসলামিক ভাব দেখাচ্ছে। আসলে মানুষ অভ্যাসের দাস। অর্থনীতির পরতে পরতে সুদ এমনভাবে ব্যাকটেরিয়ার ন্যায় আক্রমণ করেছে যাকে এখন ব্যবসার একটি প্রত্যঙ্গ নয় বরং অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়। অথচ এটি একটি মহাপাপ কার্য। আমরা দুনিয়ার চাকচক্কে অপরিনামদর্শী অন্ধত্ব বরণ করেছি তাই এই পাপকার্যকে পাপ মনে হয় না।
যাই হওক, আমাদের দেশে বহু জ্ঞানী উচ্চ সু-শিক্ষিত ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে একজনের নাম তো প্রথমেই উল্লেখ করেছি। অতএব রাষ্ট্রের বিশেষ একটি জনগোষ্ঠীর নিকট প্রশ্নবিদ্ধ হওক আমি এটি চাই না। আরও গভীর ভাবে চিন্তা-ভাবনা করে দেখুন কাকে বা কাদেরকে নিয়োজিত করলে অধিকতর কল্যাণ বয়ে আনবে। আমাদের দেশে তথা পুরু পৃথিবীতে যথেষ্ট জ্ঞানী, পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব রয়েছে তাদের সবাইকে-ই
কি মানুষ পজিটিভ ভাবে নিয়েছে। আমাদের দেশেও তো অনেক পন্ডিত মহাবুদ্ধা রয়েছে যাদেরকে মানুষ নাস্তিক হিসেবে জানে। মানুষ ভুলের উর্ধ্বে নয়। তবু সম্ভাব্য চেষ্টা করতে হবে যেন বড় বড় ভুলের সাথে জড়িত লোক নিযুক্ত না হয়।
অভ্যাসগত ভাবে আমরা কিছু লোক কে সমলোচনা করলে খারাপ লাগে। “ওমোক সুদ খায় বা সুদের ব্যবসা করে পুরু দেশটাকে উন্নত করে দিয়েছে আপনি তার বিরুদ্ধে বলছেন। আপনার তো স্পর্দ্দা কম নয়।”
আচ্ছা বলুনতো এমনটা যদি বলি “ওমোক মেয়েটা বিশ্বের সমস্ত বড়লোকদের সাথে প্রসকিউট করে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স এনে দেশের অর্থনীতিকে বলিষ্ঠ করছে”, যদি বলি আপনি বা আপনারা কি মেনে নেবেন। বরং ছিঃ ছিঃ বলে উড়িয়ে দেবেন। অথচ উপরোক্ত উভয় কাজটি-ই অবৈধ বা হারাম। অতএব প্রথমে বুঝতে হবে, অত:পর মানতে হবে। তখনই প্রকৃত অশান্তির কারণ উৎঘাটিত হবে।
বর্তমান বিশ্বের কাছে হাস্যকর হলেও আমি কার্যকর করতে পারতাম, কমপক্ষে আমাদের দেশটিকে সম্পূর্ণ রূপে সুদমুক্ত অর্থনীতিতে পরিণত করতে যদি বর্তমান তরুণদের তারুণ্যতার ইনোসেন্ট স্পর্শ ও সংযুক্তি পেতাম। সুদ একটি চরম ব্যাধি যা উইপোকার ন্যায় সুন্দর সরল অর্থনীতি ব্যবস্থাকে ক্যান্সারের মতো ধ্বংস করে দিচ্ছে অথচ মানুষ হণ্যে হয়ে মাথার ব্যথা নিরাময় করতে চাচ্ছে পায়ে মলম লাগিয়ে। এই কাল চশমাটি আমি উন্মোচন করে দেব অন্য কোন দিন, কোন একটি বিস্তারিত লিখনী’র মাধ্যমে।
একটি পোষ্টে এত কিছু লিখা উচিত হয়নি জানি। প্রয়োজন মনে করলাম তাই লিখলাম। ইচ্ছে হলে মানতে পারেন, নইলে কিছু বলার নেই। কারণ আমি তো সাধারণ একজন নাগরিক মাত্র। এরপরও বলব, আমার লিখনী খানা কারও ভাল না লাগলে ধরে নেবেন আপনার বুঝতে কষ্ট হচ্ছে। তবে না বুঝে কমেন্ট বা মন্তব্য করে গোনাহগার হবেন না। ধন্যবাদ!

Address

Bijeshwar

3400

Alerts

Be the first to know and let us send you an email when Skytaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skytaa:

  • Want your business to be the top-listed Interior Service?

Share

Skytaa Online Merketplace

স্কাইটা’র সাইট পেজে যত প্রকার পণ্য রয়েছে সবগুলোই ব্র্যান্ডিং পণ্য। অত্যন্ত যত্ন সহকারে পণ্যের মান সমুন্নত রাখার প্রচেষ্টা সর্বদা অব্যহত থাকে। স্কাইটা সব সময় মান সম্পন্ন পণ্য বিপণনের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা দিতে বদ্ধপরিকর।