আস্থা লাইফ বান্দরবান শাখা

আস্থা লাইফ বান্দরবান শাখা Astha Life
https://asthalife.com.bd
Home | Astha Life | Army Welfare Trust

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ডিভাইন মার্সি হাসপাতাল এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ০৭ ম...
08/05/2026

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ডিভাইন মার্সি হাসপাতাল এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ০৭ মে (বৃহস্পতিবার) আস্থা লাইফ এর প্রধান কার্যালয়ে এই গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

#আস্থালাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি









শুভ বৌদ্ধ পূর্ণিমা।বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ—এই তিন মহান ঘটনার স্মারক এ দিনটি আমাদের জন্য শান্তি, সহমর্মিতা ...
01/05/2026

শুভ বৌদ্ধ পূর্ণিমা।
বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ—এই তিন মহান ঘটনার স্মারক এ দিনটি আমাদের জন্য শান্তি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা বহন করে। আসুন, বিদ্বেষ ভুলে সত্য, অহিংসা ও মৈত্রীর পথে এগিয়ে গিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
সবাইকে শুভেচ্ছা। 🙏

Presentation of Astha Life Insurance Company.Birshreshtha Noor Mohammad Public College (BNMPC), Pilkhana, Dhaka. #আস্থা_...
30/04/2026

Presentation of Astha Life Insurance Company.
Birshreshtha Noor Mohammad Public College (BNMPC), Pilkhana, Dhaka.

#আস্থা_লাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি






আস্থা লাইফের প্রধান কার্যালয়ে ২১ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল "এফ এ এডভান্স ট্রেনিং - এপ্রিল ২০২৬ (ব্যাচ - ২)"। #আস্থা...
27/04/2026

আস্থা লাইফের প্রধান কার্যালয়ে ২১ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল "এফ এ এডভান্স ট্রেনিং - এপ্রিল ২০২৬ (ব্যাচ - ২)"।

#আস্থা_লাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি







আস্থা লাইফের প্রধান কার্যালয়ে ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল " পটেনশিয়াল সেলস এক্সিকিউটিভ ট্রেনিং"। #আস্থা_লাইফ_...
27/04/2026

আস্থা লাইফের প্রধান কার্যালয়ে ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল " পটেনশিয়াল সেলস এক্সিকিউটিভ ট্রেনিং"।

#আস্থা_লাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি







বীমা চুক্তি লঙ্ঘন করে পলিসি ভেঙে ফেললে কী কী হারাচ্ছেন জানেন?অনেকেই সামান্য সমস্যায় বা ভুল সিদ্ধান্তে বীমা পলিসি মাঝপথে ...
22/04/2026

বীমা চুক্তি লঙ্ঘন করে পলিসি ভেঙে ফেললে কী কী হারাচ্ছেন জানেন?

অনেকেই সামান্য সমস্যায় বা ভুল সিদ্ধান্তে বীমা পলিসি মাঝপথে বন্ধ করে দেন। কিন্তু একবার ভেবে দেখেছেন এতে আপনি আসলে কত বড় ক্ষতির মুখে পড়ছেন?

১. পূর্ণ বীমা সুবিধা থেকে বঞ্চিত হওয়া
বীমার মূল উদ্দেশ্যই হলো ভবিষ্যতের নিরাপত্তা। চুক্তি ভেঙে ফেললে মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রে যে বড় অংকের অর্থ পাওয়ার কথা ছিল, তা আর পাবেন না

২. বোনাস ও লাভ হারানো
অনেক লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে নির্দিষ্ট সময় পর বোনাস বা লাভ যুক্ত হয়। মাঝপথে পলিসি বাতিল করলে সেই অতিরিক্ত টাকার সুবিধা পুরোপুরি হারিয়ে ফেলেন।

৩. সেভিংস ও ইনভেস্টমেন্ট ক্ষতি
বীমা শুধু সুরক্ষা নয়, এটি দীর্ঘমেয়াদি সঞ্চয়ের একটি মাধ্যম। পলিসি ভেঙে ফেললে আপনার জমা টাকার উপর প্রত্যাশিত রিটার্ন পাওয়া সম্ভব হয় না।

৪. সারেন্ডার ভ্যালু কম পাওয়া
অনেকে মনে করেন, পলিসি ভাঙলে সব টাকা ফেরত পাওয়া যায়। বাস্তবে তা নয়। নির্দিষ্ট সময়ের আগে ভাঙলে খুব কম টাকাই ফেরত পাওয়া যায়, অনেক সময় বড় অংশই কেটে নেওয়া হয়।

৫. ভবিষ্যতে নতুন বীমা করতে বেশি খরচ
বয়স বাড়ার সাথে সাথে নতুন করে বীমা করতে গেলে প্রিমিয়াম বেড়ে যায়। ফলে এখন পলিসি ভাঙার সিদ্ধান্ত ভবিষ্যতে আরও ব্যয়বহুল হয়ে দাঁড়াতে পারে।

৬. আর্থিক নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি
হঠাৎ কোনো দুর্ঘটনা বা অসুস্থতার সময় বীমা না থাকলে পরিবারকে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হতে পারে।

তাই সিদ্ধান্ত নেয়ার আগে ভাবুন!
একটু কষ্ট হলেও নিয়মিত প্রিমিয়াম চালিয়ে যাওয়া অনেক সময় ভবিষ্যতের বড় নিরাপত্তা নিশ্চিত করে।

মনে রাখবেন:
বীমা কোনো খরচ নয়, এটি আপনার ও আপনার পরিবারের ভবিষ্যতের সুরক্ষা।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স - এররাজবাড়ী শাখায় অনুষ্ঠিত হয়ে গেলো সেবা সম্প্রসারণ ও ব্যবসায়িক উন্নয়ন সভা - ২০২৬।  #আস্থা_লাইফ_...
20/04/2026

আস্থা লাইফ ইন্স্যুরেন্স - এর
রাজবাড়ী শাখায় অনুষ্ঠিত হয়ে গেলো সেবা সম্প্রসারণ ও ব্যবসায়িক উন্নয়ন সভা - ২০২৬।

#আস্থা_লাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি






Visit of Vice Chairman, Astha Life& Adjutant General of Bangladesh Army. #আস্থা_লাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড #সুরক...
17/04/2026

Visit of Vice Chairman, Astha Life
& Adjutant General of Bangladesh Army.

#আস্থা_লাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি
#আস্থা_লাইফের_বীমা_সেবা_সকলের_জন্য_উন্মুক্ত








"আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত"আস্থা লা...
30/03/2026

"আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত"

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) ট্রাস্ট ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই চুক্তির মাধ্যমে সকল ক্রেডিট কার্ড হোল্ডারগণ এর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, আস্থা লাইফ এর সাথে আমাদের এ বন্ধন বা সহযোগীতা গ্রাহকদের জীবনকে আরো নিরাপদ ও নিশ্চিন্ত করতে অগ্রণী ভূমিকা রাখবে।

অপরদিকে, আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সাথে ক্রেডিট শিল্ড বীমা চুক্তির মাধ্যমে আস্থা লাইফের মূল কার্যক্রম তথা গ্রাহকদের জন্য বীমা সেবা ও আর্থিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তিনি আরো বলেন, “সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যে অঙ্গীকারবদ্ধ আস্থা লাইফ ইন্স্যুরেন্স; বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও ভাবাদর্শ যেমনঃ প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সেবা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ^াস ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই চুক্তির মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সকল ক্রেডিট কার্ড হোল্ডারগণ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন বীমা কভারেজ পাবেন। পাশাপশি অনাকাঙ্খিত পরিস্থিতিতেও তাদের পরিবারগণের আর্থিক নিরাপত্তা বজায় থাকবে।

#আস্থালাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি









আস্থা লাইফ ও বিএএসবি’র মধ্যে বীমা সেবা সম্প্রসারণের চুক্তিবাংলাদেশ সেনাবাহিনীর অবসরভোগী সেনাসদস্যদের জন্য অবসর পরবর্তী ব...
30/03/2026

আস্থা লাইফ ও বিএএসবি’র মধ্যে বীমা সেবা সম্প্রসারণের চুক্তি
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরভোগী সেনাসদস্যদের জন্য অবসর পরবর্তী বীমা পেশায় কর্মসংস্থানের ব্যবস্থাকরণ এবং তাদেরকে বীমা সেবার আওতায় আনয়নের মাধ্যমে বীমা সেবা সম্প্রসারণের লক্ষ্যে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (বিএএসবি) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আস্থা লাইফের পক্ষে লেফটেন্যান্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত) মো. খায়রুল বাশার এবং বিএএসবি’র পক্ষে মেজর মশিউল আলম মাশুক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (বিএএসবি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া, এনডব্লিউসি, এএফডব্লিইসি, পিএসসি’র উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএএসবি'র মহাপরিচালক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আস্থা লাইফের ফিন্যান্সিয়াল এসোসিয়েট/ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় আমরা আনন্দিত।

পাশাপাশি তিনি অবসরভোগী সেনাসদস্যদের জন্য সাশ্রয়ীমূল্যে আস্থা লাইফের বীমা পরিকল্প বা প্রোডাক্ট গ্রহনের মাধ্যমে অবসর পরবর্তী জীবন ও নিজ পরিবারের আর্থিক ঝুঁকি নিরসন সহজতর হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সার্বিক কল্যাণার্থে আস্থা লাইফের ও বিএএসবি’র নিবিড় পারস্পরিক সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে বিএএসবি’র আওতাধীন সারা বাংলাদেশে অবস্থিত ২০টি ডিএএসবি সহ ৬১টি ডিসপেনসারি সমূহে আস্থা লাইফের বীমা বিষয়ক প্রশিক্ষণ, বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা ও বীমা সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হলো এবং উভয়পক্ষের এ বন্ধন বা সহযোগীতা বীমা সেবা সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখবে।

#আস্থালাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি









24/03/2026

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আস্থা লাইফ বান্দরবান শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share