29/01/2024
--পেইন্টিং এর দাম নির্ধারণ--
আমরা নতুনরা অনেক সময় আমাদের পেইন্টিং এর দাম নির্ধারণে হিমশিম খাই। তাই যারা পেইন্টিং এর দাম নির্ধারণের জন্য দ্বিধাতে ভুগেন - তাদের জন্য নিচের ধাপগুলো, কিভাবে আপনার পেইন্টিং এর মূল্য নির্ধারণ করবেন।
(সূত্র : https://www.sothebys.com/)
১ম ধাপ :
আপনার ক্যানভাস / কাগজের সাইজ কত?
ধরে নিলাম আপনার ক্যানভাস / কাগজের সাইজ ২০ x ২৪ ইঞ্চি , অর্থাৎ ২০ x ২৪ = ৪৮০ বর্গ ইঞ্চি
২য় ধাপ :
আপনি কি মিডিয়াম ব্যবহার করেছেন?
সাধারণত আপনার ব্যাবহারিত মিডিয়ামের উপর নির্ভর করবে প্রতি বর্গ ইঞ্চি খরচ কত?
জল রং : ৮ - ১০ টাকা / বর্গ ইঞ্চি
এক্রেলিক : ১০ - ১৫ টাকা / বর্গ ইঞ্চি
তেল রং : ১৫ - ২০ টাকা / বর্গ ইঞ্চি
৩য় ধাপ :
বেসিক খরচ নির্ধারণ -
১ম ধাপ x ২য় ধাপ = ৩য় ধাপ
অর্থাৎ
১ম ধাপে আমরা দেখলাম পেইন্টিং এর সাইজ কত? ২য় ধাপে দেখলাম কোন মিডিয়ামে করা?
এই ক্ষেত্রে সর্বনিম্ন খরচের হিসাবটা:
জল রং : ৮ টাকা x ৪৮০ বর্গ ইঞ্চি = ৩,৮৫০ টাকা
এক্রেলিক : ১০ টাকা x ৪৮০ বর্গ ইঞ্চি = ৪,৮০০ taka
তেল রং : ১৫ টাকা x ৪৮০ বর্গ ইঞ্চি = ৭,২০০ টাকা
📌 এই মূল্যের নিচে কখনোই আপনার পেইন্টিং এর দাম নামাবেন না।
৪র্থ ধাপ :
এই ধাপে আপনি ৩য় ধাপের দামের সাথে আপনার সময়, মেধা এবং লাভের অংশ যোগ করবেন।
সাধারণত, সময় + মেধা + লাভ = সর্বনিম্ন দামের ৫০%
তাহলে আপনার পেইন্টিং এর দাম হবে :
(৩য় ধাপ থেকে নেয়া)
জল রং : ৩,৮৫০ টাকা + ১,৯২৫ টাকা = ৫,৭৭৫ টাকা
এক্রেলিক : ৪,৮০০ টাকা + ২,৪০০ টাকা = ৭,২০০ টাকা
তেল রং : ৭,২০০ টাকা + ৩,৬০০ টাকা = ১০,৮০০ টাকা
(উপরোক্ত হিসাবটি আপনাদের পেইন্টিং এর সর্বনিন্ম দামের জন্য প্রযোজ্য)