Barakas mom recipes

Barakas mom recipes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Barakas mom recipes, Kitchen/Cooking, Chittagong.

Assalamualaikum Alhamdulillah ajker order delivered holo taler pitha , chicken nuggets,  hasher mangsho
16/09/2026

Assalamualaikum
Alhamdulillah ajker order delivered holo taler pitha , chicken nuggets, hasher mangsho

Assalamualaikum Alhamdulillah abar o apna der shohojogitai Shuru korlam . Goto kal order delivery dilam taler pitha and ...
14/09/2026

Assalamualaikum
Alhamdulillah abar o apna der shohojogitai Shuru korlam .
Goto kal order delivery dilam
taler pitha and fish finger, kabab , chicken wings.

আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ ভেজিটেবল উপকরণ:বাধাকপি-১ কাপগাজর-১/২ কাপকাচা পেপে-১/২ কাপবরবটি-১/২ কাপফুলকপ...
31/01/2024

আসসালামু আলাইকুম

রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ ভেজিটেবল

উপকরণ:
বাধাকপি-১ কাপ
গাজর-১/২ কাপ
কাচা পেপে-১/২ কাপ
বরবটি-১/২ কাপ
ফুলকপি-১ কাপ
ক্যাপসিকাম -১/২ কাপ
হার ছাড়া মুরগির মাংস -২০০ গ্রাম
আদা রসুন বাটা-১ টেবিল চামচ
গোল মরিচের গুড়া-১ চা চামচ এর চেয়ে একটু কম
পেয়াজ-১ টি বড় সাইজের
চিকেন পাউডার -১ চা চামচ
কাচামরিচ ফালি-৫/৬ টি
রসুন কুচি-১ টেবিল চামচ
তেল-১/৪ কাপ অথবা(২টেবিল চামচ তেল+২ টেবিল চামচ বাটার)
কর্নফ্লাওয়ার -২ টেবিল চামচ
চিকেন স্টক-১.৫ কাপ
লবণ -স্বাদমতো

প্রস্তুত প্রণালী:
সব গুলো সব্জি একই সাইজ করে কেটে নিবো।
এবার গাজর,বরবটি, কাচা পেপে হাল্কা ভাপ দিয়ে ৫০% সেদ্ধ করে নিবো।
একটা পাত্রে তেল বাটার দিয়ে রসুন কুচি দিয়ে দিবো।হাল্কা ভেজে পেয়াজ চার ফালি করে কেটে সাথে কাচামরিচ দিয়ে মিনিট খানেক ভেজে নিবো।এবার আদা রসুন বাটা,গোল মরিচের গুড়া,লবণ দিয়ে মাংস দিবো।৩/৪ মিনিট লো মাঝারি আচে ভেজে বাধাকপি, ক্যাপসিকাম, আগে থেকে সেদ্ধ করা সব্জি গুলো দিয়ে সাথে চিকেন পাউডার দিয়ে ভালো ভাবে নেড়ে নিবো।
২ মিনিট ভেজে এতে চিকেন স্টক দিয়ে দিবো।
সব্জি খুব বেশি সেদ্ধ করা যাবে না।৮০% সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ১/৪ কাপ পানিতে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সব্জির মধ্যে দিয়ে মিনিট খানেক নেড়ে যখন ঝোল ঘন হয়ে আসবে,তখন নামিয়ে নিবো।
সব্জির ঝোল পাতলা করতে চাইলে ২ কাপ স্টক ব্যাবহার করতে হবে।কিছুটা পাতলা অবস্থায় চুলা বন্ধ করে দিতে হবে।ঠান্ডা হলে ঝোল কিছুটা ঘন হয়।

রেসিপি টি ভালো লাগলে লাইক,কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ 🙂🙂

আসসালামু আলাইকুম ভেলপুরি রেসিপি উপকরণ:পুরির জন্যঃময়দা ২ কাপ️লবণ সামান্যবেকিং পাউডার আধা চা চামচ️তেল ভাজার জন্যপুরের জন্য...
20/01/2024

আসসালামু আলাইকুম

ভেলপুরি রেসিপি

উপকরণ:
পুরির জন্যঃ
ময়দা ২ কাপ
️লবণ সামান্য
বেকিং পাউডার আধা চা চামচ
️তেল ভাজার জন্য

পুরের জন্য:
আলু সেদ্ধ আধা কাপ
মটর ডাল সেদ্ধ ১ কাপ
কাঁচা মরিচ কুচি আধা চা চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
তেঁতুলের সস ১ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
চটপটি মসলা ১ চা চামচ
ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
শসা কুচি ১ কাপ
টমেটো কুচি ১ কাপ
লবণ স্বাদমতো
বিটলবণ সামান্য।

প্রণালি:
পুরের উপকরণগুলো ভালো করে মেখে একটি পুর তৈরি করুন। এবার পুরির উপকরণ থেকে ময়দা, বেকিং পাউডার ও লবণ একসঙ্গে মিশিয়ে চালুনিতে চেলে নিন। ১ টেবিল চামচ তেল গরম করে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ময়দা মেখে লেচি কেটে নিন। পছন্দমতো আকারে পুরি তৈরি করে ডুবোতেলে ভেজে তুলুন। প্রতিটি পুরি অর্ধেক করে কেটে এতে পুর ভরে দিন। তারপর শসা কুচি,টমেটো কুচি, বিটলবণ দিন। ব্যাস গরম গরম পরিবেশন করুন মজাদার ভেলপুরি।
#প্রয়োজনীয়_কিছু_টিপস

আসসালামু আলাইকুম  বিফ কোফতাউপকরণ: ১.আধা কেজি কিমা করা গরুর মাংস, ২.পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, ৩.আদা-রসুনবাটা ২ টেবিল চামচ,...
18/01/2024

আসসালামু আলাইকুম

বিফ কোফতা

উপকরণ:
১.আধা কেজি কিমা করা গরুর মাংস,
২.পেঁয়াজবাটা ২ টেবিল চামচ,
৩.আদা-রসুনবাটা ২ টেবিল চামচ,
৪.জিরাগুঁড়া ১ টেবিল চামচ,
৫.কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ,
৬.পাউরুটি ১ স্লাইস,
৭.বেসন আধা কাপ,
৮.ডিম ১টা,
৯.তেল আধা কাপ,
১০.মাংসের মসলা ১ টেবিল চামচ,
১১.টক দই আধা কাপ,
১২.টমেটো সস ২ টেবিল চামচ।

প্রণালি:
কাঁচা কিমা মাংসের সঙ্গে পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, জিরাগুঁড়া ১ টেবিল চামচ করে মিশিয়ে নিন। এবার কর্নফ্লাওয়ার, ভিজিয়ে নেওয়া রুটির স্লাইস, বেসন ও ডিম একসঙ্গে কিমায় মেখে নিন। মাখা হলে কড়াইতে তেল গরম করে গোল গোল আকারে তেলে ভেজে উঠিয়ে নিন।

ওই তেলেই এবার বাকি পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, মাংসের মসলাসহ বাকি উপকরণ দিয়ে কষিয়ে ভেজে রাখা কোফতা দিয়ে নেড়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে মাখা মাখা হলে নামিয়ে নিন।

হোয়াইট সস """"""""""""""""""'উপকরণঃবাটার অথবা তেল-১ টেবিল চামচ,ময়দা -১ টেবিল চামচ,চিনি -১চা চামচ , তরল দুধ -১/২ কাপ,রস...
10/01/2024

হোয়াইট সস
""""""""""""""""""'
উপকরণঃ
বাটার অথবা তেল-১ টেবিল চামচ,ময়দা -১ টেবিল চামচ,চিনি -১চা চামচ , তরল দুধ -১/২ কাপ,রসুন কুচি +গোল মরিচ গুঁড়া+লবন -১/৪ চা চামচ করে

প্রণালীঃ-
প্যানে বাটার গলে যাওয়ার পর ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যোগ করতে হবে রসুন কুচি, গোল মরিচ গুঁড়া,লবন, চিনি। এরপর তরল দুধ দিয়ে অনবরত নাড়তে হবে। ঘন ক্রিমের মতো হয়ে এলে নামিয়ে নিতে হবে।(চুলার আঁচ লো রাখতে হবে)

©

আসসালামু আলাইকুম রেসিপি সমাহার -->>চিলি চিকেন
08/01/2024

আসসালামু আলাইকুম
রেসিপি সমাহার
-->>চিলি চিকেন

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের অর্ডার ছিল চিকেন সমুসা এবং সুজির ভাপা পিঠা
01/06/2023

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আজকের অর্ডার ছিল চিকেন সমুসা এবং সুজির ভাপা পিঠা

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের অর্ডার ছিল চিকেন শামী কাবাব এবং বিফ রিং কাবাব
31/05/2023

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আজকের অর্ডার ছিল চিকেন শামী কাবাব এবং বিফ রিং কাবাব

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের অর্ডার ছিল ছাঁচের পিঠা ও চিকেন সমুসা। সবার দোয়া ও সহযোগিতা আশা করি।
30/05/2023

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আজকের অর্ডার ছিল ছাঁচের পিঠা ও চিকেন সমুসা।
সবার দোয়া ও সহযোগিতা আশা করি।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barakas mom recipes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share