Omayma's blog

Omayma's blog welcome to our page Omayma's blog

our YouTube channel linkhttps://youtu.be/zC901VUN4tU

19/01/2023

স্যুপের স্বাদ বাড়াতে ১৫টি উপায় ট্রাই করুন
🌺 ১. থিক থাই স্যুপঃ
থিক থাই স্যুপ বেশির ভাগ মানুষের পছন্দ। চিকেন স্টকে চিকেন, লবণ, আদা, সস, চিনি, লেবুর রস, কাঁচা মরিচ, চিংড়ি মাছ—মূলত এই উপাদান দিয়েও থাই স্যুপ করা যায়। এ স্যুপের আবশ্যকীয় উপাদান হলো থাই পাতা। এ পাতার গন্ধই স্যুপটিকে আলাদা করে অন্যান্য স্যুপ থেকে। অনেকেই অনেক ভাবে করে। কেউ চিংড়ি বাদ দিয়েও মডিফায়েড থাই স্যুপ করে।
২. ক্লিয়ার থাই স্যুপঃ
ক্লিয়ার থাই স্যুপের পুষ্টিকগুণ অনেক বেশি। ক্লিয়ার থাই স্যুপে কোনো সস ও কর্নফ্লাওয়ার ব্যবহার না করায় ক্যালরি কম। প্রোটিন, ক্যালসিয়াম, জিংক—এ পুষ্টি উপাদানগুলো বেশি পাওয়া যায়। থিক থাই স্যুপে এই উপাদানের পাশাপাশি কার্বোহাইড্রেট ও ক্যালরি বেশি পাওয়া যায়। তাই ডায়বেটিক রোগী ও ওজন কমাতে ক্লিয়ার থাই স্যুপ ভালো

৩. ক্লিয়ার ভেজিটেবল স্যুপঃ
সব রকম রঙিন সবজি ব্যবহার করে এই স্যুপ বানানো যায়। ভেজিটেবল স্টক ব্যবহার করলে এই স্যুপ একেবারে ভেজিটেরিয়ানের জন্য পারফেক্ট হয়। এই স্যুপের ভালো দিক হলো ফ্যাট খুব সামান্য বা নেই বললেই এই স্যুপে সবজির ব্যবহারের ওপর পুষ্টিগুণ নির্ভর করে।

৪. ক্যালসিয়াম সমৃদ্ধ চিকেন বোন ‍স্যুপঃ
চিকেন স্যুপের স্বাদ তো সকলেই জানা। অধিক ক্যালসিয়ামের যোগান দিতে কিছু মুরগির হাড় সংগ্রহ করে রাখুন বা মুরগি থেকে যা অবশিষ্ট থাকে তা ব্যবহার করতে পারেন। পরিমাণমত জল দিয়ে একটি পাত্রে হাড়গুলি কয়েক ঘন্টা ধরে সিদ্ধ করে এর স্টু দিয়ে স্যুপ করে নিন।

৫. স্যুপ দই মালাইঃ
আপনার স্যুপটি মালাইযুক্ত হলে কেমন হয়? এটা পরিবারে সবার কাছে একটা দারুন আশ্চর্যের ব্যাপার হবে। আমি জানি আপনিও এ বিষয়টি জানতে আগ্রহী। শুধুমাত্র পরিমাণমত টক দই যোগ করে আপনি পার্থক্যের একটি বিশ্ব তৈরি করতে পারেন! যেকোনো ধরনের প্লেইন দইও ক্রিমের মতোই কাজ করবে। যতটা বা যতটা কম স্বাদ চান যোগ করুন। এতে স্যুপে আসবে ভিন্ন স্বাদ।

৬. ক্রিমি মেয়োনিজ স্যুপঃ
আপনি কি আপনার স্যুপকে একটি ভিন্ন স্বাদ বা একটি ভিন্ন রুপ দিতে চাচ্ছেন? এটা আপনি খুব সহজে এবং অল্প সময়ে ঘরে থাকা উপকরন দিয়েই করতে পারেন। একটি ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে তা আপনার স্যুপে দিতে পারেন এতে করে স্যুপটি দেখতে অনেক ক্রিমি হবে এবং সেই সাথে সাথে এর স্বাদ ও পরিবর্তন হয়ে যাবে।
৭. চিকেন ও ভেজিটেবল স্যুপঃ
চিকেন স্টক ও ভেজিটেবল মিলিয়েও স্যুপ তৈরি করা যায়। যাদের প্রোটিন চাহিদা বেশি, তাদের ভেজিটেবল স্যুপ সবজি আর চিকেন স্টক দিয়ে করা যায়। এতে করে চিকেন ও ভেজিটেবল উভয়ের স্বাদ ও পুষ্টি এক সাথে পাওয়া যায়।

৮. টমেটো স্যুপঃ
স্যুপের স্বাদ বৃদ্ধিতে টমেটোর কোন জুরি নেই। সাধারন কর্নফ্লাওয়ার স্যুপেও যদি টমেটো ব্যবহার করা হয় তাহলে পুরো স্যুপটাকে করে তোলে আরো বেশি মজাদার ও পুষ্টিকর।
৯. কারিপাতার ব্যবহারঃ
স্যুপের স্বাদ বৃদ্ধিতে ও একে আরো বেশি লোভনীয় করতে এতে ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম পাতা। যেমন ধনেপাতা, পুদিনা পাতা, কারিপাতা ইত্যাদি। এগুলো ব্যবহারে স্যুপে আসে এক ভিন্ন ঘ্রাণ যা এক আরো লোভনীয় করে।
১০. শাক দিয়ে স্যুপঃ
বিভিন্ন শাক দিয়ে স্যুপ করা যায়। এর জন্য পছন্দমতো শাক সিদ্ধ করে নিন। এরপর আপনার পছন্দ মতো যে কোনো মশলা যোগ করেও এর স্বাদে পরিবর্তন আনতে পারেন।
১১. নুডুলস স্যুপঃ
স্বাদ যে কোন স্যুপের পরিবর্তনে এতে দিতে পারেন নুডুলস। নুডুলসও স্যুপের স্বাদ বৃদ্ধি করে।
১২. ডিম এর ব্যবহারঃ
স্যুপকে আরো বেশি মজাদার ও পুষ্টিকর করতে এতে একটি ডিম ফেটে দিতে পারেন।
১৩. বার্লির ব্যবহারঃ
আপনি কি আপনার স্যুপটি ঘন খেতে পছন্দ করেন? তাহলে এতে যোগ করতে পারেন বার্লি। এটা আপনার স্যুপের স্বাদ আরো বাড়িয়ে দিবে।
১৪. লেবুর ব্যবহারঃ
স্যুপকে আরো বেশি মজাদার করতে হাতের কাছে আর কিছু না থাকলে এতে দিয়ে দিন কিছুটা লেবুর রস। স্বাদের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন।
১৫. মশলার ব্যবহারঃ
যে কোন খাবারের স্বাদ বাড়িয়ে দিবে সঠিক মশলার ব্যবহার। তাই স্যুপকে ভিন্ন স্বাদ দিতে এতে যোগ করতে পারেন বিভিন্ন মসল্লা।
writer by Omayma's blog. Sobay ke Dhonnobad,

18/01/2023

#প্রয়োজনিয় কিছু টিপস
জেনে রাখা ভালো
🌿মাছ কেটে ধুয়ে ভালো করে পানি ঝড়িয়ে তাতে লেবুর রস লবন এবং সামান্য হলুদ গুড়ো মাখিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখলে মাছে একদম গন্ধ হবে না।
🌿 যথাসম্ভব পাতিলে ঢাকানা দিয়ে রান্না করুন। এতে খাবারের পুষ্টিমান ঠিক থাকে।
🌿 মাংস রান্নার শুরুতেই লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নাড়ুন। এর পর দেখে নিন পরিমাণ ঠিক হল কিনা।
🌿তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্ণ ফ্লাওয়ার পানিতে গুলে ঢেলে দিন। লক্ষ্য রাখুন- যেন কর্ণ ফ্লাওয়ারের মিশ্রণটি ভালোমতো তরকারির সঙ্গে মিশে যায়।
🌿চাল ধোয়ার পর ১০ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় ১ চা চামচ তেল দিয়ে দিন। দেখবেন ভাত সুন্দর ঝরঝরে হয়েছে।
🌿মুরগির ফ্যাট এড়াতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন। কারণ মুরগির চামড়াতেই প্রধান ফ্যাট থাকে।
🌿 সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে চাইলে এক চিমটি চিনি দিন।
🌿রান্না করার জন্য একদিন আগেই মাংস সিদ্ধ এবং ঠাণ্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন।
🌿 রান্নার সময় গরম পানি ব্যবহার করুন।
🌿 ফ্রিজের মধ্যে আঁশটে গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দিন।
🌿মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে তরকারিতে দিন।
🌿 মাছ, মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটি সিদ্ধ আলু ভেঙে দিন। স্বাদ ঠিক হয়ে যাবে।
🌿মুরগির মাংস বা কলিজা রান্নায় ১ টেবিল চামচ সিরকা দিন। এতে মাংসের গন্ধ থাকবে না আবার তাড়াতাড়ি সিদ্ধও হবে।
🌿 মাছ ভাজার সময় তেল ছিটা রোধ করতে একটু হলুদ ছড়িয়ে দিন।
🌿 বেরেস্তা করার সময় পেঁয়াজ লো আচে ভেজে নিন এতে পেঁয়াজ লালচে হবে।আর ছোট পেয়াজ দিয়ে বেরেস্তা করুন।
🌿 আলু ও ডিম একসঙ্গে সিদ্ধ করুন, আলাদা কাজে ব্যবহার করলেও তাড়াতাড়ি সিদ্ধ হবে।
🌿 স্যুপ রান্নার সময় পাতলা হয়ে গেলে দুটি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন।
🌿ডাল তাড়াতাড়ি রান্না করতে আগের রাতেই ভিজিয়ে রাখুন।
🌿 সহজে মসলাপাতি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন।
🌿 মাছ রান্না করে কাঁচা ধনিয়া পাতা থাকলে তা কুচি করে কেটে বিছিয়ে দিন, স্বাদ অনেকগুণ বেড়ে যাবে।
🌿ডালে বাগার দিতে রসুন কুচি তেলে ভেজে ডালে দিয়ে দিন।
🌿মাংসজাতীয় রান্না করে শেষে বেরেস্তা (পেঁয়াজ কুচি ভাজি) ছড়িয়ে দিন। এতে স্বাদ বেড়ে যাবে।
🌿 ডিম সিদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিয়ে নিন। এতে ডিম খেতে সুস্বাদু হবে। আর ঠাণ্ডা করে ডিম ছিলুন, তা হলে খোসায় লেগে ডিম নষ্ট হবে না।
🌿 এলাচ সম্পূর্ণ গুঁড়ো করে ব্যবহার করা ভালো। এতে এলাচ কামড়ে পড়ে খাওয়ার মজা নষ্ট হবে না। আবার রান্নাতেও সুগন্ধ হবে।
🌿 সবজির রং ঠিক রাখতে পাতিল ঢেকে রান্না না করাই ভালো। আর কিছু সবজিকে সামান্য সিদ্ধ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে কিংবা বরফ কুচিতে রাখলে রান্নার পরও রং ঠিক থাকে।
🌿 কিছু ভাজিতে কড়াইতে তেল গরম হলে, যা দেবেন তার সঙ্গে সামান্য লবণ দিয়ে দিন, তেলের ছিটকা উঠবে না।
🌿তেলাপিয়া মাছের গন্ধ দূর করতে তেলাপিয়া মাছ হলুদ ও ভিনিগার/লেবুর রস মাখিয়ে মিনিট ১৫ রেখে রান্না করুন।
🌿 লাল সরষের ঝাঁজ বেশি হয়। হলুদ সরষে ব্যবহার করলে তিতা হয় না। সরষে বাটার সময় লবণ আর কাঁচামরিচ একসঙ্গে বাটলে তিতা হয় না।
🌿 বর্ষাকালে লবণ গলে যায়, তাই একমুঠো পরিষ্কার চাল পুঁটলি করে বেঁধে লবণের পাত্রে রেখে দিন।
🌿 কাচের গ্লাসে গরম কিছু নিতে গেলে অনেক সময় ফেটে যায়, তাই গরম কিছু ঢালার আগে গ্লাসে একটি ধাতু নির্মিত চামচ রেখে ঢাললে গ্লাস ফাটবে না।
🌿আলু ও আদা বালির মধ্যে ডুবিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত টাটকা থাকে।
🌿 যে কোনো খাবার রেফ্রিজারেটরে রাখলে ঢাকনা দিয়ে রাখা ভালো। ফলে এক খাবারের গন্ধ আরেক খাবারে যায় না এবং রেফ্রিজারেটও গন্ধ হয় না।
🌿 শিশি বা কৌটার মধ্যে বিস্কিট রাখার আগে সামান্য চিনি বা মোটা কাগজের ঠুকরো রেখে দিলে বিস্কিট অনেক দিন মচমচে থাকে।
🌿 আঙুর, টমেটো প্রভৃতি ফল ফুটন্ত পানিতে ২ মিনিট রেখে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানিতে রেখে দিলে সহজেই খোসা ছড়ানো যায়।
🌿 চাল ও ডালের কৌটায় কয়েকটি শুকনো নিমপাতা বা শুকনো মরিচ রাখলে সহজে পোকা ধরবে না।
🌿 কাঁচামরিচের বোঁটা ফেলে পানি শুকিয়ে কাপড় বা কাগজের প্যাকেটে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে।
🌿 চিকেন ফ্রাই, চিকেন রোল— এসব খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখলে সহজে নষ্ট হয় না।
🌿 খাবার পুড়ে পাত্রের তলায় আটকে থাকলে পাত্রটিকে লবন পানিতে ভর্তি করে পানি ফোটালে পোড়া অংশ দ্রুত আলাগা হয়ে উঠে যায়।
🌿আচার বয়াম থেকে নেওয়ার সময় পরিষ্কার চামচ ব্যবহার করলে আচারে ফাঙ্গাস পড়ে না।
🌿চিনির পাত্রের মধ্যে দু-চারটি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না।
🌿🍀🌿🍀🌿🍀🌿🍀🌿🍀🌿🍀🌿🍀🌿
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। ধন্যবাদ। "Omayma's blog"
#টিপস_টিপস_টিপস

08/01/2023

অনেক তো পড়াশোনা করলেন, বলুনতো দেখি জিলাপির ইংলিশ কী হবে?

07/01/2023

স্বার্থপর মানুষগুলো যুক্তি দেখানোর বেলায় বেশ পটু থাকে। আপনি যত সত্য কথাই বলুন না কেন,তাদের যুক্তিতে আপনি নিজেই দোষী হয়ে যাবেন–আর তারা হবে নির্দোষ!

লেখাঃ- Omayma akter poli

সুজির মিস্ট্রি 😋😋😋
07/01/2023

সুজির মিস্ট্রি 😋😋😋

03/01/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

28/12/2022

মেট্রোরেল সম্পর্কে কিছু দুঃসংবাদ 😂😁
------------------------------------------------------------

সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ তারিখে ঢাকায় মেট্রোরেল চালু হইয়া যাইবো ইনশাআল্লাহ। তাই নির্ঝঞ্জাট ট্রেন যাত্রার জন্য কিছু তথ্য জানা জরুরী। তেমনই কিছু তথ্য ফ্রীতে জাইনা লন সবাইঃ

১। এই ট্রেনের টিকেট পাতলা কাগজের হইবোনা, প্লাস্টিক কার্ড। একবার কিন্না খালি টাকা রিচার্জ করবেন, ব্যাস আর টিকেট কাটার ঝামেলা নাই। যাগো এই সিস্টেম পছন্দ না, তারা প্রতিবার স্টেশনে ঢুকার সময় মেশিন/কাউন্টার থিকা টিকেট কাইটা ট্রেনে উঠতারবো।

২। টিকেট ছাড়া ট্রেনে উঠার চিন্তা ভুলেও কইরেন না। ট্রেনে উঠনের বহুত আগে ইস্টিশনে ঢুকার মুখেই কার্ড চার্জ কইরা ভিত্রে ঢুকতে হইবো। কার্ড ছাড়া দরজা খুলবো না। তাই বিনা টিকেটে ঘুরার চিন্তা বাদ দেন। অল্প দূরের টিকেট কাইটা বেশি দূরে যাইয়াও শান্তি নাই, অতিরিক্ত ভাড়া পরিশোধ না করলে বাইর হওনের গেইট খুলবোনা। ব্যারাছ্যারা অবস্থা!!!

৩। ট্রেনের সীটগুলা শক্ত প্লাস্টিকের তৈরি, ফোম-রেক্সিনের তৈরি না। তাই ব্লেড দিয়া কাটা যাইবোনা। কাটাকুটির অভ্যাস যাগো আছে তারা আপাতত হতাশ হইবো। আর যারা কাটা রেক্সিনের ফাক দিয়া টাইনা টাইনা ফোম ছিড়তো, তারা অগত্যা মাথার কেশ ছিড়তারেন। এই খায়েশও পুরণ না কইরাই ইহকাল ত্যাগ করতে হইবো!

৪। কিছু আদম সন্তান আছে ট্রেন দেখলেই যাগো ঢিল মারনের লাইগা হাত নিশপিশ করে, তাগো লাইগা বিরাট দুঃসংবাদ। এত উপ্রে ঢিল মারা যাইবো? আর ট্রেনটা চলবো শহরের মধ্যে দিয়া। ঢিল মারার সময় পাবলিকের হাতে ধরা খাইলে কিন্তু মাইর একটাও মাটিত পরবো না।

৫। এই ট্রেনে টাট্টিঘর নাই। তাই বড় কাম কইরা পানি ব্যাবহার না কইরা ট্রেন নোংরা করনের খায়েশও অনেকের পূরণ হইবো না। আফসোস! ট্রেনে উঠনের আগেই বড়/ছোট সব কাম সাইরা উঠলে আর সমইস্যা হইবোনা।

৬। জার্নি বাই ট্রেন করনের সময় বাদাম খাইয়া খোসা ফালাইয়া ট্রেন নোংরা করা অনেকের হবি। এইখানেও হতাশার খবর। ট্রেনে বাদাম ওয়ালাই নাই, বাদাম খাইবেন কইত্তে? টিকেট কাইট্টা ট্রেনে উইঠা বাদাম বেইচা পোষান যাইবো?
৭| যাগোর হিজরা দেখলে কোমরে দুলনি মারে তারা রীতিমতো হতাশ হবেন! করণ চামেলী, কামেলী,মৌসুমীরা এই ট্রেনের ভিত্তর তুড়ি মেরে ১০ ট্যাহা নিতে পারবো না।

৮। অনেক বান্দা আছেন যারা ট্রেনের ছাদে না উঠলে ভ্রমনের মজা পান না, তাগো লাইগাও দুঃসংবাদ। এই ট্রেন বিদ্যুতে চলে, তাই ছাদের উপ্রে বিদ্যুতের তার থাকবো। ছাদে উঠলে হাই ভোল্টেজ তারের লগে লাইগা আলুপোড়া হইয়া যাইবেন।

অতএব, সাধু সাবধান!!!

18/12/2022

◾রান্না করতে দিয়ে পুড়ে যাওয়া কিংবা তেতো হয়ে যাওয়া খাবারকে "সুস্বাদু" করে তোলার কিছু জাদুকরী টিপস!!!

⚫ ভাত, পোলাও, বিরিয়ানি বা চাল জাতীয় যে কোন খাবার পুড়ে গেলে তেতো হয়ে যায় না। কিন্তু হ্যাঁ, বিচ্ছিরি পোড়া গন্ধ হয়ে যায়। এটা দূর করতে কী করবেন? আছে একটা জাদুকরী উপায়। প্রথমেই যে হাঁড়িতে পোড়া লেগেছে, সেখান থেকে খাবারকে সরিয়ে নিন। অন্য একটি হাঁড়িতে রাখুন খাবার এবং তাঁর ওপরে রাধুক এক টুকরো পাউরুটি। এরপর দম দিন কিছুক্ষণ। ব্যাস, আপনার খাবারের পোড়া গন্ধ শুষে নেবে পাউরুটি। কেউ বুঝতেই পারবেন না যে খাবারে পোড়া লেগেছিল।

⚫মাংস ভুনা পুড়ে গেছে? পুড়ে গিয়ে একেবারে তলায় লেগে গেছে? সাথে সাথে গ্যাস বন্ধ করে দিন। তারপর মাংসগুলোকে আলতো করে তুলে নিন হাঁড়ির নিচে লেগে থাকা খাবার বাদ দিয়ে। খাবারে তেতো ভাব আছে আর পোড়া গন্ধও। এবার কী করবেন? মাংসকে হাত দিয়ে ভেঙে নিন। তারপর সমপরিমাণ পেঁয়াজ যোগ করে ভালো করে মেখে নিন। এবার প্যানে অল্প তেল দিয়ে ভাজা ভাজা করে নিন এই মিশ্রণকে। ইচ্ছা হলে লবণ, নানান রকমের সস ও মশলা আপনার যা যোগ করতে ইচ্ছা হয় করুন। তৈরি সুস্বাদু দোপেয়াজা।

⚫মাংস বা মাছ কষাতে গিয়ে পুড়ে গিয়েছিল, এখন ঝোলের মাঝেও পোড়া গন্ধ? কিংবা স্যুপ বা অন্য কোন তরল খাবার রাঁধতে গিয়ে পোড়া গন্ধ ও তেতো ভাব হয়েছে? কয়েক টুকরো মিষ্টি কুমড়া কেটে দিয়ে দিন ঝোলে সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটান। সেদ্ধ হয়ে গেলে জ্বাল নিভিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। কুমড়াগুলো উঠিয়ে পরিবেশন করুন। পোড়া গন্ধ বা স্বাদের রেশমাত্র থাকবে না।

⚫যে কোন খাবারের পোড়া ভাব দূর করতে দই, দুধ, চিনি এগুলো অসাধারণ। বিশেষ করে গ্রেভি জাতীয় খাবারে। খাবার পোড়া লাগলে প্রথমেই সরিয়ে নিন উক্ত পাত্র থেকে। অন্য পাত্রে গ্রেভি জাতীয় খাবারটি রাখুন, তারপর এতে যোগ করুন ফেটানো টক দই বা দুধ, সাথে চিনি দিতে ভুলবেন না। এবার রান্না করুন আবার। খাবার হয়ে উঠবে সুস্বাদু।

⚫পোড়া ভাব দূর করতে টমেটো সসও ম্যাজিকের কত কাজ দেয়। এমনকি পোড়া ভাজিকে ঠিক করতেও। যে কোন ঝাল খাবারে কেবল যোগ করুন স্বাদ অনুযায়ী টমেটো সস। দেখবেন পোড়া ভাবটার অস্তিত্ব মাত্র থাকবে না।

⚫কাবাব বা ভাজাভুজি জাতীয় কোন খাবার পুড়ে গেছে। এটার সাথে পরিবেশন করুন টক দইয়ের রায়তা ও প্রচুর সস। পোড়া স্বাদটা কেউ টের পাবেন না।

Omayma's blog

18/12/2022

***শীতে শিশুর যত্ন***

শীত শুরু হচ্ছে।শীতে শিশুরা সর্দি, কাশি, গলাব্যথা, জ্বর, নিউমোনিয়া এবং ত্বকের নানা সমস্যায় আক্রান্ত হয়। আবহাওয়া শুষ্ক এবং ধুলোবালি থাকার কারণেই মূলত শিশুরা এসব রোগে আক্রান্ত হয়। তাই এ সময়ে অভিভাবকদের কিছুট নিয়ম মেনে চলতে হবে:-

#শিশুর_পরিবেশ:
শিশুদের ঠান্ডা বাতাস এবং ধুলোবালি থেকে দূরে রাখতে হবে। শিশুদের জনসমাগমপূর্ণ জায়গায় কম নেওয়াই ভালো। শিশুদের গামছা, রুমাল, তোয়ালে প্রভৃতি আলাদা হওয়া উচিত এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সময় শিশুদের দূরে রাখা উচিত। শিশুদের স্কুলে অথবা বাইরে নিয়ে গেলে মুখে মাস্ক ব্যবহার করার অভ্যাস করাতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নরাখতে হবে।

#শীতে_শিশুর_গোছল:
শীতেও শিশুকে নিয়মিত গোসল করাতে হবে। তবে গোসলের সময় শরীরের কাছাকাছি তাপমাত্রার হালকা গরম পানি ব্যবহার করা ভালো। তবে নবজাতক কিংবা ঠান্ডার সমস্যা আছে এমন শিশুর ক্ষেত্রে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে পুরো শরীর মুছে দেওয়া যেতে পারে। পান করা ও অনান্য নিয়মিত কাজেও শিশুদের হালকা কুসুম গরম পানি ব্যবহার করানো উচিত।

#শিশুর_পোশাক:
শীতে শিশুদের অবশ্যই উলের/পশমী পোশাক পড়িয়ে রাখতে হবে। তবে শিশুদের সরাসরি উলের পোশাক পড়ানো ঠিক নয়। এতে উলের ক্ষুদ্র লোমে শিশুদের অ্যালার্জি হতে পারে। নরম, সুতি কাপড় পরিয়ে তার ওপর উলের পোশাক পড়ানো উচিৎ।

#শিশুর_খাবার:
শীতে শিশুদের খাওয়ার প্রবণতা কমে যায়। ফলে তাদের শরীর খারাপ হয়ে যায়। তাদের ঘন ঘন পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। শিশুদের ডিমের কুসুম, সবজির স্যুপ , খিচুড়ি এবং ভিটামিন সি জাতীয় খাবার ( ফলের রস) খাওয়ানো উচিত। যেকোনো ধরনের ঠান্ডা খাবার পরিহার করতে হবে।

#ত্বকের_যত্ন:
শিশুদের ত্বক বেশি সংবেদনশীল। তাই তাদের ত্বক দ্রুত রুক্ষ হয়ে যায়। শিশুর মুখে এবং সারা শরীরে বেবি লোশন, বেবি অয়েল, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করুন।

#ঠাণ্ডা_লেগে_গেলে:
বেশি জ্বর,সর্দি,কাশি,গলা ব্যাথা, শ্বাসকষ্ট, বুকের ভেতর সাই সাই শব্দ বা গড়গড় আওয়াজ করা, শ্বাস নেওয়ার সময় পাঁজরের হাড় ডেবে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

16/12/2022

Sobai ke janai bijoy ar subeccha

16/12/2022

Argentina soppotars

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Omayma's blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share