Skylyy

Skylyy Art & craft item

আসলেই! মানুষের জীবনের কোনো বিশ্বাস নেই!তাই  আল্লাহ তায়ালা যেভাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ।
24/04/2026

আসলেই!
মানুষের জীবনের কোনো বিশ্বাস নেই!
তাই আল্লাহ তায়ালা যেভাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ।

সবাইকে বই দিবসের শুভেচ্ছা .....🍁আজ ২৩ এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস। ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর এই দিনে ...
23/04/2026

সবাইকে বই দিবসের শুভেচ্ছা .....🍁

আজ ২৩ এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস। ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর এই দিনে বই পড়া, প্রকাশনা এবং কপিরাইট সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে এই দিবস পালিত হয়।



শুভসকাল 🥰
23/04/2026

শুভসকাল 🥰

22/04/2026
যাদের নিজস্ব কোনো জগৎ নেই, ব্যক্তিত্ব নেই, সৃজনশীল কাজ নেই,ভালো চিন্তা নেই, বইয়ের সাথে যোগাযোগ নেই, নিজের জীবন বলে একটা ...
22/04/2026

যাদের নিজস্ব কোনো জগৎ নেই,
ব্যক্তিত্ব নেই,
সৃজনশীল কাজ নেই,ভালো চিন্তা নেই,
বইয়ের সাথে যোগাযোগ নেই,
নিজের জীবন বলে একটা কথা আছে, তাও নেই।
এই লাইফ লেস মানুষ গুলোর কাজ হলো অন্যের জীবনে ঢুুকে যাওয়া, অন্যের পিছনে লেগে থাকা।
কে কি করলো তা নিয়ে সমালোচনা করা।
তারা কিছু না পারলেও মানুষের জীবনটা নরকে পরিণত করতে তাদের জুড়ি মেলা ভার।
আল্লাহর পক্ষ থেকে সুরা ফালাক্ব নাজিল হয়েছে এই মানুষ গুলোর কাছ থেকে পানাহ্ চাওয়ার জন্য!

খুব জানতে ইচ্ছে করে উপন্যাস এর প্রিয় চরিত্ররা যদি সত্যি হতো তাহলে কেমন হতো তাদের এই জীবন..!হঠাৎ রবীন্দ্রনাথ এর অপরিচিতা ...
21/04/2026

খুব জানতে ইচ্ছে করে উপন্যাস এর প্রিয় চরিত্ররা যদি সত্যি হতো তাহলে কেমন হতো তাদের এই জীবন..!
হঠাৎ রবীন্দ্রনাথ এর অপরিচিতা গল্পের অনুপম আর কল্যানীর কথা মনে পড়লো!
কেমন আছে এখন তারা...?

পাহাড়ি স্টেশনের সেই ছোট্ট প্ল্যাটফর্ম। ঝাপসা কুয়াশার ভেতর দিয়ে ট্রেনের বাঁশি শোনা যাচ্ছে দূরে। অনুপম স্টেশনের বেঞ্চে বসে একদৃষ্টে তাকিয়ে ছিল পাহাড়ের গায়ে মেঘেদের আনাগোনার দিকে। ঠিক তখনই কানে এল সেই পরিচিত সুর—যে সুর এককালে ট্রেনের কামরায় কান পেতে শুনেছিল সে।

​"একটু জায়গা হবে কি?"
​অনুপম চমকে মুখ ফেরাল। সামনে দাঁড়িয়ে কল্যাণী। বয়স বেড়েছে, চোখেমুখে এখন দৃঢ়তার ছাপ, কিন্তু সেই অমলিন স্নিগ্ধতা এতটুকু কমেনি। অনুপম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। বহু বছর পর দুজনেই মুখোমুখি।

​অনুপম অস্ফুট স্বরে বলল, "তুমি... এখানে?"
​কল্যাণী হালকা হাসল। সেই হাসিতে কোনো সংকোচ নেই, নেই কোনো পুরনো অভিমান। সে শান্তভাবে বসল বেঞ্চের একপাশে। বলল, "মেয়েদের স্কুলের কাজে এই পাহাড়ি গ্রামে আসতে হয় মাঝে মাঝে। আপনিও কি এদিকে?"

​অনুপম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, "আমি তো সেই পনেরো বছর আগেই ঘর ছেড়েছি কল্যাণী। এখন আমার কোনো গন্তব্য নেই, শুধু তোমার ওই 'জায়গা আছে' কথাটাকে সম্বল করে পথ চলাই আমার জীবন।"
​কল্যাণী পাহাড়ের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, "পৃথিবীর সব জায়গাই কি আর সমান হয়? কিছু জায়গা থাকে হৃদয়ে, আর কিছু থাকে কর্তব্যে। আমি নিজের পথ খুঁজে নিয়েছি অনুপম বাবু। সেই ভাঙা বিয়ের লগ্ন থেকে যে পথ শুরু হয়েছিল, তা আজ অনেক বিস্তৃত।"

​অনুপম অপরাধীর মতো মাথা নিচু করে বলল, "আমি জানি, আমি সেদিন বীরত্ব দেখাতে পারিনি। সেদিন এর সেই দুর্বল ছেলেটাকে ক্ষমা করা কি খুব কঠিন ছিল?"

​কল্যাণী এবার তার চোখের দিকে তাকাল। তার দৃষ্টিতে এক গভীর মমতা ফুটে উঠল। সে বলল, "ক্ষমার কথা কেন? সেদিনের সেই ঘটনার জন্যই সমাজ আর প্রথার শেকল ভেঙে আজ আমি শত শত মেয়ের মাঝে নিজের মুক্তি খুঁজে পাই। আপনি তো আমার সেই মুক্তির প্রথম সোপান ছিলেন।"

​অনুপম একটু ম্লান হেসে বলল, "আমি কেবল দূর থেকে দেখার অধিকারটুকুই চেয়েছিলাম। আজও তাই চাই।"
​ট্রেন আসার সংকেত বাজল। কল্যাণী উঠে দাঁড়িয়ে তার ঝোলাটা কাঁধে তুলে নিল। চলে যাওয়ার আগে সে একবার থামল। তারপর খুব নিচু স্বরে বলল, "বিকেলের এই রোদে পাহাড়ের ছায়া যখন দীর্ঘ হয়, তখন একা একা হাঁটবেন না। পাহাড়ের নির্জনতা মাঝে মাঝে মানুষকে বড় বেশি একা করে দেয়।"

​অনুপম দেখল কল্যাণী ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। তার মনে হলো, কল্যাণী আজও সেই ট্রেনের সেই রহস্যময়ী মেয়েটিই রয়ে গেল, যাকে চেনা যায় কিন্তু ছোঁয়া যায় না। তার গন্তব্য নির্দিষ্ট, আর অনুপম আজও সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক চিরস্থায়ী যাত্রী।

​কুয়াশা মাখা পাহাড়ি পথে কল্যাণী মিলিয়ে গেল, আর অনুপমের মনে হলো, কল্যানী এক মুক্ত আত্মা,জীবনের বন্ধন যার কাছে তুচ্ছ!!

#গল্প -১(হারিয়ে যাওয়া প্রিয় চরিত্র)


#উপন্যাস
#প্রিয়_চরিত্র
#রবীন্দ্রনাথ
#অনুপম_কল্যানী
#অপরিচিতা

"চা তো কেবল তৃষ্ণা মেটায় না, এ এক গভীর অভ্যেস। অথচ এই পানীয়ের স্বাদ সবার সাথে জমে না। যার সাথে বসে চায়ের কাপে তুফান তোলা...
20/04/2026

"চা তো কেবল তৃষ্ণা মেটায় না, এ এক গভীর অভ্যেস। অথচ এই পানীয়ের স্বাদ সবার সাথে জমে না। যার সাথে বসে চায়ের কাপে তুফান তোলা যায়—গল্পে গল্পে যেখানে রবি ঠাকুর থেকে জীবনানন্দ হেঁটে বেড়ান, আর পরিবার থেকে রাজনীতি, সাহিত্য সংস্কৃতি নিয়ে আলাপ করা যায় একটি টেবিলে—সেই মানুষগুলির সাথে এক কাপ চা পান করাই জীবনের শ্রেষ্ঠ বিলাসিতা। চা তখন শুধু পানীয় থাকে না, হয়ে ওঠে সার্থক এক মুহূর্তের কারিগর।"





#আড্ডা

আমি এমনভাবে পা ফেলি,যেনো, মাটির বুকেও আঘাত না লাগে।আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়।– সুনীল গঙ্গোপাধ্যায়
20/04/2026

আমি এমনভাবে পা ফেলি,
যেনো, মাটির বুকেও আঘাত না লাগে।
আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়।

– সুনীল গঙ্গোপাধ্যায়


আমার সারাটাদিন মেঘলা আকাশ বৃষ্টি.... বৃষ্টির দিনে ধোঁয়া উঠা গরম চা,সাথে ঝাল চানাচুর মুড়ি।এত সুন্দর পরিবেশে এমন ছোট্ট টেব...
19/04/2026

আমার সারাটাদিন মেঘলা আকাশ বৃষ্টি....

বৃষ্টির দিনে ধোঁয়া উঠা গরম চা,সাথে ঝাল চানাচুর মুড়ি।
এত সুন্দর পরিবেশে এমন ছোট্ট টেবিল মন ভালো করার জন্য যথেষ্ট।

নিজের একটা একান্ত ছোট্ট জগৎ,
আর কি লাগে...

বইপ্রেমী সৌখিন মানুষের জন্য এটা হতে পারে চমৎকার অনুষঙ্গ।




বাইরে আগুনের হলকা বইছে, গাছের পাতারাও যেন রোদে ক্লান্ত হয়ে ঝিমুচ্ছে। এই তপ্ত দুপুরে চার দেয়ালের ভেতরটা যখন গুমোট হয়ে ওঠে...
18/04/2026

বাইরে আগুনের হলকা বইছে, গাছের পাতারাও যেন রোদে ক্লান্ত হয়ে ঝিমুচ্ছে। এই তপ্ত দুপুরে চার দেয়ালের ভেতরটা যখন গুমোট হয়ে ওঠে, তখনই আমি আশ্রয় খুঁজি আমার প্রিয় বারান্দাটায়।

​আমি গিয়ে বসলাম কোণের সেই ছোট্ট কাঠের টেবিলটার পাশে। সামনে রাখা এক গ্লাস বেলের শরবত। আজ শরবতের রঙটা বেশ ঘন আর গাঢ় দেখাচ্ছে, কারণ এতে চিনি নয়, বরং মিশিয়ে নিয়েছি Uttorbongo Ebazar থেকে আনা সেই খাঁটি খেজুর গুড়। গ্লাসটা হাতে নিতেই হাতের তালুতে এক চিলতে হিমশীতল পরশ লাগল।

​প্রথম চুমুকটা দিতেই বেলের সুগন্ধ আর গুড়ের সেই সোঁদা মিষ্টি স্বাদ মিলেমিশে একাকার হয়ে গেল। অদ্ভুত এক তৃপ্তি! খেজুর গুড়ের কারণে বেলের স্বাদটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে—ঠিক যেমনটা আমি চেয়েছিলাম।

​বারান্দার শান্ত পরিবেশে বসে যখন শরবতটুকু শেষ করছি, তখন বাইরের কোলাহল একদম ফিকে হয়ে এসেছে। মৃদু একটা বাতাস এসে ছুঁয়ে গেল শরীর। এই ব্যস্ত জীবনে নিজের জন্য একটুখানি সময় বের করা, আর হাতে এমন এক গ্লাস খাঁটি পানীয়—মনে হলো জীবনের সবটুকু ক্লান্তি নিমেষেই ধুয়ে গেল।

​আমি কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। মাঝেমধ্যে এমন ছোট ছোট মুহূর্তগুলোই বলে দেয়, শান্তি আসলে খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে।

আমি খাঁটি খেজুর গুড় সবসময়ই নিই Uttorbongo Ebazar থেকে।জাযাকাল্লাহ খাইরান Masud Rana



"মানুষ কি চায় — উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে...
16/04/2026

"মানুষ কি চায় — উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার ক্ষইয়া ভোঁতা — এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না, জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন শান-বাঁধানো — রস ঢুকিতে পায় না।"

-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

"সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতনসন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে...
15/04/2026

"সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।"

#ঐতিহ্য


Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skylyy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skylyy:

Share