09/02/2026
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। ভালো খারাপ যাই হোক জীবন তো চলে সময়ের গতিতে তাই আল্লাহর দরবারে অশেষ রহমতে আমার এই প্রিয় পেইজের কাজকর্মও চলছে ঠিকমতো সময় ও চাহিদার গতিতে। তাই আলহামদুলিল্লাহ সবসময়ের জন্য...
এই ২০২৬ ইং সালের Fabulous Dining এর প্রথম কাজ টাও শুরু হয়েছে আমার মেয়ের খুশির জন্যে। জাফরিন'র স্কুলের পিঠা উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের পিঠার প্রস্তুতি চলছিলো ঠিক সেই একই সময়ে আরো একটা পিঠা উৎসবের জন্য সাস পিঠা ২০ টা, মচমচে খাজা'র ২০টা এবং আরো একটা অনুষ্ঠানের জন্য ভাপা পিঠা ৪০টা ও খাজা ৪০ টা'র অর্ডারও চলে আসে।তাই এই বছরের কাজ বিসমিল্লাহ্ হয়ে গেছে অনেক আগেই, আল্লাহর অশেষ রহমতে,আমার প্রিয় রিপিট কাস্টমারদের থেকে আলহামদুলিল্লাহ...
এরপরে ২০ জনের জন্যে , ফ্রোজেন পরেটা আর সরিষা তেলের গরু মাংসের তেহেরির সাথে চিকেন কাবাব'র অর্ডার'টাও ডেলিভারি করে দেওয়া হয়েছে।এখন করবো ৩০ জনের জন্যে চিকেন বল , কাটলেট ও বিফ কাবাব আর নারকেলের ঐ খুব পরিচিত ও সুস্বাদু বরফির অর্ডারের কাজ শুরু করতে যাচ্ছি।আরো কাউর কিছুর প্রয়োজন হলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ইন শাহ্ আল্লাহ।
আপনাদের কে নিয়ে নতুন ভাবে এগিয়ে যেতে চাই, আল্লাহ ভরসা।
দ্রুত রমজানের জন্য ফ্রোজেন ইফতারের আয়োজন শুরু করে দিবো। আল্লাহ সাহায্য করুক 🤲
সবার দোয়া ও সাহায্য সহযোগিতা কামনা করছি।
ফি আমান লিল্লাহ 🤲
Sayeda Mehfiz Taher
Fabulous Dining