23/02/2026
শোক সংবাদ
ওসাকা পরিবার গভীরভাবে শোকাহত।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের ঢাকা অফিসে কর্মরত জনাব আসিফ সাহেবের পিতা গত সোমবার রাত ৯:৩৫ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে দিন, তাঁর নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একইসাথে আমরা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করছি।
মরহুম এর জানাজার নামাজ বাদ যোহর লালবাগ ফেরদৌস জামে মসজিদ এ ( লালবাগ ওয়েষ্ট এন্ড হাই স্কুলের পাশে) অনুষ্ঠিত হবে।