25/11/2022
মুসা (আ.)-এর বিশেষ একটি দু‘আ, যেটি দিয়ে দু‘আ করলে, সেই দু‘আ কবুল করা হয়!
হাসান বাসরি (রহিমাহুল্লাহ) বলেন, নবিজির সাহাবি সামুরা বিন জুনদুব (রা.) বলেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস বলবো না, যেটি আমি রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর (রা.) ও উমার (রা.) থেকে একাধিকবার শুনেছি? হাসান আল বাসরি (রাহ.) বললেন, জি অবশ্যই। তিনি বলেন, কেউ যখন সকাল ও সন্ধ্যায় এই দু‘আ বলবে, এরপর আল্লাহর কাছে যা চাবে, তাকে তা-ই দেওয়া হবে।
اَللّٰهُمَّ أَنْتَ خَلَقْتَنِيْ، وَاَنْتَ تَهْدِيْنِيْ، وَاَنْتَ تُطْعِمُنِيْ، وَاَنْتَ تَسْقِيْنِيْ، وَاَنْتَ تُمِيْتُنِيْ، وَاَنْتَ تُحْيِيْنِيْ
(আল্ল-হুম্মা আংতা খলাক্বতানি, ওয়া আংতা তাহদি-নি, ওয়া আংতা তুত্বই'মুনি, ওয়া আংতা তাসক্বি-নি, ওয়া আংতা তুমি-তুনি, ওয়া আংতা তুহ্'য়ি-নি)
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনিই আমাকে হিদায়াত (সঠিক পথনির্দেশ) দেখিয়েছেন, আপনিই আমাকে খাবার খাওয়ান, আপনিই আমাকে পান করান, আপনিই আমার মৃত্যু দেবেন আবার আপনিই আমাকে (মৃত্যুর পর) পুনরুজ্জীবিত করবেন।
এই দু‘আ আল্লাহ তা‘আলা মুসা (আ.)-কে শিক্ষা দিয়েছিলেন। তিনি দৈনিক ৭ বার এই দু‘আ পড়তেন এবং আল্লাহ তাঁর দু‘আ কবুল করতেন।’
[ইমাম তাবারানি, মু’জামুল আওসাত্ব: ১০২৮; ইমাম মুনযিরি, আত-তারগিব ওয়াত-তারহিব: ১/২৬১; মুহাদ্দিসগণ হাদিসটির সনদ হাসান (গ্রহণযোগ্য) বলেছেন আবার কেউ কেউ দুর্বল বলেছেন।তবে, সর্বসম্মতভাবে এটি আমলযোগ্য]
:
©Tasbeeh