Bloomers Bloom

Bloomers Bloom We are ctg. based online shop.

05/05/2026

My art work

Title - Melancholy

Melancholy শব্দটা আমি প্রথম শুনি একটা ড্রামা দেখতে গিয়ে.. অর্থ না জেনেও শব্দটা ভালো লেগে যায় । ডিকশেনারী দেখে মনে হলো এই শব্দটাই আমি.. আমার একান্ত অনুভূতি ।
বিষণ্ণতা, কিছুটা দুঃখ, বা নিঃশব্দ মনখারাপ , একাকীত্ব সেই সাথে এতে একটা অদ্ভুত সৌন্দর্যও আছে.. আছে আশা আর ভালো লাগা ।

Melancholy এমন একটা অনুভূতি যখন মৃদু কষ্ট বা দুঃখবোধ মনকে আচ্ছন্ন করে রাখে
কিন্তু মনে কোনও অস্থিরতা আনে না..মনটা থাকে শান্ত, ধীর… ভাবুক।
কখনো পুরনো স্মৃতি, হারানো মানুষ বা সময়ের চলে যাওয়া নিয়ে ভাবতে থাকা ।
এতে খারাপ লাগা কাজ করে না এই বিষণ্ণতা একাকিত্ব আমি উপভোগ করি..
গাছের পাতা নড়া, মেঘের ভেসে চলা, বৃষ্টি কিংবা মৃদু বাতাস, নোনা ধরা দেয়াল
, খয়ে যাওয়া পথ, পরিতাক্ত বাড়ি, গাছের শেকড়.. ভাঙা রাস্তায় জমে থাকা পানিতে আকাশের প্রতিবিম্ব..আমি ঘণ্টার পর ঘণ্টা এদের দিকে তাকিয়ে থাকতে পারি, ভাবতে পারি .. আমি এই একাকী ভাবনা উপভোগ করি ।
আমার কোনও দ্বায়বদ্ধতা নেই যে আমার অনুভূতি কাউকে ব্যাখ্যা করতে হবে । আমার ভালো লাগা ও কারো ভালো লাগতে হবে, মূল্যায়ন করতে হবে , কারো মনে দাগ কাটতে হবে..
কোনও কিছুই চিরস্থায়ী না তবু সব কিছুই সুন্দর , সব ভালো,সেরা হতে হবে না.. কিছু মহৎ না হলেও পৃথিবীর কিছু যায় আসে না.. কিছু না হওয়া , ক্ষয় হওয়া ও পৃথিবীর মতোই সত্য ।

এই আর্ট ওয়ার্ক অনেক ভেবে করা কিছু না , আমি লেআউট করে কাজ করতে পারি না.. খুব ভালো কাজ করতে হবে এই দ্বায় থেকে নিজে কে মুক্তি দিতে পারায় আমার মনটা হালকা থাকে .. আমি শুধু যা করব উপভোগ করতে চাই.. অবচেতনে যা থাকে কাজে এমনিতেই চলে আসবে.. এটাই বিশ্বাস করি ।

কাজের বিষয় বস্তুটা আমার অনেক প্রিয়, পড়িতাক্ত রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে রিফ্ল্যাকশন.. ক্ষণস্থায়ী,কিন্তু কি যেন আছে এতে একটু হলেও থমকে তাকাই খানিকক্ষণ ।
এই ক্ষণস্থায়ী অনুভূতিটা ও সত্য ,পৃথিবীতে সব কিছুই মহৎ স্মরণীয় হয় না এমন অপ্রয়োজনীয় ঘটনা দিয়েই আমাদের জীবনের অধিকাংশ সময় কেটে যায় ।

এটা pure sadness না..এটা একটা poetic feeling
যেমন বৃষ্টি দেখলে, ঝরা ফুল দেখলে, বা কোনো নিরিবিলি বিকেলে হঠাৎ মনটা হালকা খালি লাগা- ওটাই melancholy..

শান্ত, সুন্দর, আর একটু কষ্ট মেশানো অনুভূতি।

*** শিল্পীদের নিজেদের কাজ এতো ব্যাখ্যা করার কিছু নেই .. দর্শক ছবি দেখে যা অনুভব করে সেটাই সত্য । দর্শক আমার ছবির সাথে কানেক্টেড হতে পারছে কিনা সেটাই মুখ্য বিষয়।
যারাই দেখেছে , কারো কাছে সুন্দর লেগেছে ,কেউ কৌতুহলী হয়েছে, কেউ বলেছে পুকুর, নর্দমা, নোংরা পানি.. ধরে দেখতে চেয়েছে.. চুপিচুপি ধরে দেখেছে.. এটাই জরুরি ।
তবু… নিজের ভাবনা গুলো শেয়ার করতে ইচ্ছা হলো!

The Art Revival International Art HubArtist meet and greet.. 5-6may exhibition আপনারা সকলে আমন্ত্রিত..Venue-- চট্টগ্রাম ...
05/05/2026

The Art Revival
International Art Hub
Artist meet and greet..
5-6may exhibition আপনারা সকলে আমন্ত্রিত..
Venue-- চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী।
Time - ৪-৮ টা।

04/05/2026

আপনাদের কে গাজরা বানানো শিখাতে চেয়েছিলাম , এই নিন চাল এর গাজরা..

একবার একটা কদম বানানো ধরেছিলাম.. বাবারে বাবা… আর ধর্য্য ছিলো না.. এতটুকু পর্যন্তই । প্রতিটা রোয়া আলাদা আলাদা ছিলো.. প্র...
30/04/2026

একবার একটা কদম বানানো ধরেছিলাম.. বাবারে বাবা… আর ধর্য্য ছিলো না.. এতটুকু পর্যন্তই । প্রতিটা রোয়া আলাদা আলাদা ছিলো.. প্রথমে ভীষণ যেধ কাজ করছিল .. জীবনে একটা কদমের মতো কদম ফুল বানিয়েই ছাড়বো.. ফুস… আর পারলাম না 🙂‍↔️

Real vs artificial.. ১০০ তে কত পাবো?
30/04/2026

Real vs artificial..
১০০ তে কত পাবো?

30/04/2026
Bloomers Bloom এর শিউলি গাজরা.. ❤️🧡❤️‍🔥
29/04/2026

Bloomers Bloom এর শিউলি গাজরা.. ❤️🧡❤️‍🔥

Address

16/A, Road/1 Amirbag, Golpaharmor
Chittagong

Telephone

+8801816352122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bloomers Bloom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category