গুলমহল-GoalMahal

গুলমহল-GoalMahal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গুলমহল-GoalMahal, Arts & Crafts Store, Chittagong.

এই কলম বানাতে গিয়ে এক কাহিনি হয়ে গেছিলো।অর্ডার ছিলো এক বান্ধবীর। ও রাতে বলছিলো, আমি জাস্ট সকালে ঘুম থেকে উঠে বানানোর প্র...
02/03/2025

এই কলম বানাতে গিয়ে এক কাহিনি হয়ে গেছিলো।

অর্ডার ছিলো এক বান্ধবীর। ও রাতে বলছিলো, আমি জাস্ট সকালে ঘুম থেকে উঠে বানানোর প্রিপারেশান নিতে গিয়ে দেখি আমার কাছে কলম নাই। রুমমেট ভার্সিটিতে ছিলো। পরে রুমমেট কে কল দিলাম।

আমি: তুমি ভার্সিটি থেকে আসার সময় নীচের দোকান থেকে আমার জন্য একটা কলম নিয়ে আসিও।
রুমমেট : কয়টা?
আমি: একটা।
রুমমেট : শুধু একটা?
আমি: হ্যা।

এরও ঘন্টাখানেক পরে মেয়েটা আসছে। এসে একটা কলা দিলো।
আমি: কলা কিত্তাম? আর কলম কই?
রুমমেট : কলম মানে? আপনি না বলছেন কলা আনতে একটা?
আমি: আরে আমি তো কলম আনতে বললাম একটা।
রুমমেট : আমি কলা শুনছি। ভাবতেছিলাম আরও একটা কলা কে নেয়! দোকানে চাইতেও লজ্জা লাগতেছিলো। পরে দোকানের আন্টি কে আপনার নাম বলে আপনার জন্য একটা কলা দিতে বলছি😷

লে আমি😑😑

[যাই হোক, এই কলম টার আমি অনেকগুলো ছবি তুলছি এবং কয়দিন পরপর সেগুলো সব আপলোড দিবোওওওও🤧]

সেদিন হঠাৎ টেলিগ্রামে একটা নক আসলো। এক বোন সালাম দিয়ে কুশল জানতে চাইলেন। তারপরে আরেক বোনের বিয়ের নিকাহনামার রেফারেন্স দি...
28/02/2025

সেদিন হঠাৎ টেলিগ্রামে একটা নক আসলো। এক বোন সালাম দিয়ে কুশল জানতে চাইলেন। তারপরে আরেক বোনের বিয়ের নিকাহনামার রেফারেন্স দিয়ে জিজ্ঞেস করলেন আমিই ওইটা তৈরি করেছিলাম কিনা। আমি হ্যা* বললে ওনি জানালেন যে, ওনি আমার পেজ টা দেখেছেন। পেজে একটা নিকাহ ক্যানভাসও দেখেছেন। জিজ্ঞেস করলেন ওইটা আমিই করলাম কিনা এবং আমি নরমালি করি কিনা নিকাহ ক্যানভাস। আমি বললাম যে, হ্যা, করি। পরে আপু একটা অর্ডার করতে চাইলেন। ২-১ টা কেক দিলেন রেফারেন্স হিসেবে। ওনাদের ২ জনের নাম থাকবে ক্যানভাসে বিয়ের ডেট-টাইম থাকবে, আর ২জনের হাত ধরা একটা ছবি দেখে কিছু আঁকতে হবে। আমার প্রথমবার ছিলো কাজটা। আমি কখনও এভাবে বাস্তব ছবি দেখে স্কেচ আঁকিনি। এবারই প্রথম ট্রাই করেছি। যদিও অনেক ভুল ছিলো, তবে কাজটা করা, আপুর সাথে কথা বলা, ডেলিভারি দেওয়া, আপুর প্রশংসা পাওয়া, সব মিলিয়ে আমার খুব খুশি লেগেছে।

🌼

যাবে নাকি? 🥺
21/12/2024

যাবে নাকি? 🥺

Unveiling my first attempt 🫢এক কোটি বছর পর গুলমহল ব্যাকড🕶️।কেউ একটু খোঁজও করে না😓
20/12/2024

Unveiling my first attempt 🫢

এক কোটি বছর পর গুলমহল ব্যাকড🕶️।
কেউ একটু খোঁজও করে না😓

এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 🥥খাওয়া যায়, ত্বকে মাখা যায়, চুলে দেয়া যায়। কিছু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল স্টক করেছি। ...
17/10/2024

এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 🥥
খাওয়া যায়, ত্বকে মাখা যায়, চুলে দেয়া যায়।

কিছু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল স্টক করেছি। নিজের জন্যই নিয়েছি মূলত, ভাবলাম অন্যদেরও নেয়ার সুযোগ করে দেই👀

এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে কিছু কথা-
-----------------------------------------------------------

– ওজন কমাবে: এক্সট্রা ভার্জিন নারিকেল তেলে উচ্চ মাত্রায় স্বাস্থ্যকর স্যাচুরেটেট ফ্যাট থাকে যা শরীরে ক্ষতকির অন্যান্য ফ্যাট অপসারন করে আপনার ওজন কমাবে।

– ক্ষুধা ও ফুড ডিপ্রেশন কমায়ঃ নারকিলে তেলের ফ্যাটি এসিডের খুবই মজার ও শক্তিশালী একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি আপনার শরীরে ক্ষুধা ও ফুড ডিপ্রেশন কমিয়ে দিবে, যা আপনার ওজন কমানোর জন্য ডায়েটিং এ খুবই সহায়ক এবং নারিকেল তেল ক্ষতিকারক অণুজীবকে হত্যা করে।

– পেটের ক্ষতিকারক চর্বি কমায়: যেহেতু নারিকেল তেল ক্ষুধা কমিয়ে দেয়, কাজেই এটি প্রমানিত যে ওজন কমানোর জন্য খুবই সহায়ক। এটি আপনার ফিটনেসের শত্রু তলপটেরে চর্বি গলাতে অসাধারন ভূমিকা রাখে।

– কিটো ডায়েট করতেঃ যারা ডা. জাহাঙ্গীর কবির সারের ভিডিও দেখে কিটো ডায়েট করছেন, তারা জানেন কিটো ডায়েট এর খাদ্য রান্নায় বা বুলেট কফি তৈরিতে এই এক্সট্রা ভার্জিন নারিকেল তেলের ব্যাবহার করার কথা ডাক্তার জাহাঙ্গীর স্যার বলে থাকেন। তাই কিটো ডায়েটের রান্না বান্নায় ও বুলেট কফি তৈরিতে এই এক্সট্রা ভার্জিন তেল ব্যবহার করতে পারবেন।

– সুস্থ্য থাকতেঃ দীর্ঘ দিনের গবেষণায় জানা গেছে যে নিয়মিত নারিকেল তেল খাওয়া লোকেরা, নারিকেল তেল না খাওয়া লোকদের চেয়ে অনেক বেশি সুস্থ্য থাকে।

– হার্ট সুস্থ্য রাখে: নারিকেল তেল শরীরের উপকারী HLD কোলস্টেরেল উৎপাদন করে যা আমাদের হার্টের জন্য খুবই উপকারি। কয়কেটি গবেষণায় দেখা গেছে যে নারিকেল তেল রক্তে উপকারি HLD কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলে উন্নত বিপাকীয় কার্যক্রম বজায় রেখে নিশ্চিত ভাবে হার্টের সকল প্রকার রোগের ঝুকি মুক্ত রাখে।

এক্সট্রা ভার্জিন নারিকেল তেল সরাসরি এটা গ্রহণ করা যায়। সেই সঙ্গে হৃদরোগ, ক্যান্সার, অন্যান্য ডিজেনারেটিভ রোগ ঠেকায়। এটা সাধারণত রেফ্রিজারেটরে রাখার প্রয়োজন নেই এবং এটার শেলফ লাইফ প্ল্যান্ট তেলের চেয়ে বেশি। বাজারের রেগুলার নারিকেল তেল সরাসরি গ্রহণ না করারই উত্তম।

ত্বকে আর্দ্রতা ও পানির পরিমাণ বজায় রাখে- এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল পুষ্টিগুণে ভরপুর তাই ত্বকে আর্দ্রতার পরিমাণ বজায় রাখতে কার্যকর ভুমিকা পালন করে। গোসলের পরপরই হাতের তালুতে অল্প পরিমাণ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে মুখে ভালো করে মাসাজ করে নিন। এতে করে ত্বকে পানির পরিমাণ বজায় থাকবে।
মাসাজ অয়েল- ভার্জিন কোকোনাট অয়েল এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় মাসাজ অয়েল হিসেবে এর উপযোগিতা অসাধারণ। এটি ত্বকে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে বলে ত্বকে পানির পরিমাণ বজায় রাখার পাশাপাশি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
ত্বকে একজিমা জতীয় রোগ প্রতিরোধ করে।এক্সট্রা ভার্জিন নারিকেল তেল মূলত কোল্ড প্রেসড এবং এটা কম তাপমাত্রায় বের করা হয়। কোল্ড প্রেসড টেকনোলজি প্রাধান্য দেওয়া হয়, কারণ তাপ দিলে পরিমাণে বেশি বের হয়। কোল্ড প্রেসড নারিকেল তেল ঝুনো নারিকেলের গা থেকে বের করে আনা হয়। এতে তেলের পরিমাণ বেশি থাকে। ফলে এটা সাধারণ নারিকেল তেলের চেয়ে বেশি দামি হতে পারে। সেজন্য এই কোল্ড প্রেসড নারিকেল তেল ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটা কম তাপমাত্রায় বের করে আনা হয় বলে পুষ্টিগুণ ঠিক থাকে। সেজ্য স্বাস্ত্যসচেতন লোকদের কাছে এটা বেশি প্রাধান্য পেতে পারে, কারণ রক্ত সঞ্চালন ও কার্ডিও ভাসকুলার রোগে এটার প্রভাব বেশি। নারিকেল তেল ত্বকের যত্নে নানা রকমভাবে কাজে লাগানো যায়। অনেক সেলিব্রিটি বডি ময়েশ্চারাইজার এর জন্য ব্যবহার করে থাকে। নারিকেল তেল ত্বকে আর্দ্রতার পরিমাণ ও কোলাজেন উৎপাদন বাড়ায় ও জ্বালাপোড়া কমায়। সেজন্য ত্বক থাকে সতেজ ও কোমল।
তাই এক্সট্রা ভার্জিন নারিকেল তেল সব মৌসুমেই খাওয়া এবং ব্যবহার করা যায়।

১০০ মিলি, ২০০ মিলি, ২৫০ মিলি, ৫০০ মিলি, ১০০০মিলি; ইচ্ছা অনুযায়ী নেয়া যাবে ইন শা আল্লাহ (যদি কেউ নিতে চান আমাদের কাছে)।

এই ২টা পাঞ্জাবি গতো ঈদে করা🌼
07/09/2024

এই ২টা পাঞ্জাবি গতো ঈদে করা🌼

Purple, purple 👀
05/09/2024

Purple, purple 👀

👀এবার শীতে গুলমহলে শাল আসবে ইন শা আল্লাহ। হ্যান্ড পেইন্টেড / হ্যান্ড এমব্রয়ডার্ড/ এক কালার; যার যেমন ইচ্ছা তেমন শাল চুজ ...
04/09/2024

👀

এবার শীতে গুলমহলে শাল আসবে ইন শা আল্লাহ।

হ্যান্ড পেইন্টেড / হ্যান্ড এমব্রয়ডার্ড/ এক কালার; যার যেমন ইচ্ছা তেমন শাল চুজ করতে পারবেন ইন শা আল্লাহ।

২ ধরনের শাল হবে।
১.উলের শাল (একটু মোটা)
২. আড়ং কটন ভিসকস শাল (স্লাইডলি পাতলা, সফট, স্টাইলিশ👀)

নিজের পছন্দমতো যে কোনো ধরনের কাস্টোমাইজেশানের জন্য ইনবক্স করবেন পেজে👀

🧡

বন্যার আগে এই ফ্লাওয়ার বুকে টার অর্ডার নিয়েছিলাম। কিন্তু আয় এর চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে 🤧সুন্দর না?👀
03/09/2024

বন্যার আগে এই ফ্লাওয়ার বুকে টার অর্ডার নিয়েছিলাম। কিন্তু আয় এর চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে 🤧

সুন্দর না?👀

মেয়েটার কথা ছিলো, সামনেই তো এনিভার্সারি,আমাদের বিয়ের টাইমে তো এসব নিকাহনামা ছিলো না, এখন একটা করে দেন।আমি: সাইনের জায়গা ...
01/09/2024

মেয়েটার কথা ছিলো, সামনেই তো এনিভার্সারি,আমাদের বিয়ের টাইমে তো এসব নিকাহনামা ছিলো না, এখন একটা করে দেন।
আমি: সাইনের জায়গা খালি রাখবো? না আমি করে দিবো?👀
সে: করে দিয়েন আপু, বাচ্চাকাচ্চা নিয়ে এসব ঝামেলা করা যাবে না।

মেয়েটার আরও একটা কথা ছিলো যেনো কোনো এক কোণায় Jayan আর Neslihan (তাদের ২ বাবু) এর নামও লিখে দেই, দিয়েছি তাদের ম্যারিড লাইফের উইটনেস হিসেবে 👀

[বিশেষ দ্রষ্টব্য : বেচারি এনিভার্সারির দিনই এটা হাতে পেয়েছিলো কিন্তু গ্লাস ভেঙে চুরমার😓]

আমার কাছে মন ভাঙার গল্পের চেয়েও কাঁচ ভাঙার গল্প বেশি কষ্টের। এই কষ্ট আমি না সহ্য করতে পারি, না কাউকে ঠিকমতো বলে বুঝাতে প...
31/08/2024

আমার কাছে মন ভাঙার গল্পের চেয়েও কাঁচ ভাঙার গল্প বেশি কষ্টের।
এই কষ্ট আমি না সহ্য করতে পারি, না কাউকে ঠিকমতো বলে বুঝাতে পারি😪

অনেকদিন আগে একটা নিকাহনামা গিয়েছিলো চট্টগ্রাম থেকে কক্সবাজার। সেবারই প্রথম নিকাহনামা কুরিয়ার করা, এর আগের সব হাতে হাতেই পৌঁছে দিয়েছি। তো সেদিনের সেই নিকাহনামা টা বাবল রেপার দিয়ে কয়েক রাউন্ড মুড়িয়েও খুব ভালো করে প্যাকেট করে দিয়েছিলাম। আর ওপরে বড় বড় অক্ষরে লিখে দিয়েছিলাম 'সাবধান কাঁচ'। তাও বেচারা রেহাই পায়নি। মালিকের হাতে যখন পৌঁছালো, গ্লাস তখন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ততক্ষণে আমিও আর শহরে নেই, বাড়িতে চলে গিয়েছিলাম ছুটি কাটাতে। পরে ওইদিনই শহরে এক বান্ধবী কে বলে আরও একটা নিকাহনামা রেডি করিয়ে পরে একই জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছিলাম আলহামদুলিল্লাহ।
সবকিছু সলভ হলেও, মনে একটা ক্ষত রয়েই যায়😪

চারপাশের অবস্থা দেখে খুবই খারাপ লাগছিলো। সত্যি বলতে অনুদান দেওয়ার মতো যথেষ্ট টাকা ছিলো না। বন্যা যখন শুরু হচ্ছিলো তখন হা...
24/08/2024

চারপাশের অবস্থা দেখে খুবই খারাপ লাগছিলো। সত্যি বলতে অনুদান দেওয়ার মতো যথেষ্ট টাকা ছিলো না। বন্যা যখন শুরু হচ্ছিলো তখন হাতে কিছু টাকা থাকলেও, তখনই এক ব্যাচমেট সেই টাকা ধার নিয়ে তার বাড়ি গিয়েছে। তার বাড়ির এলাকায়ও বন্যা হয়ে গেছে সে যাওয়ার দিন।

তো সবমিলিয়ে খুবই অস্থির লাগছিলো। গতোকাল প্রায় অনেকেরই সেলপোস্ট দেখতে পেয়েছি, তারা কিছু একটা সেল করে সেই টাকা ডোনেট করবেন। তো আমিও ঠিক করেছিলাম সকালবেলা কিছু একটা ক্যালিগ্রাফি করে পেজে আপলোড দিবো। কিন্তু তার আগেই একজন রেগুলার কাস্টমার কে নক দিয়ে জিজ্ঞেস করেছিলাম, ওনি আরও একটা ক্যালিগ্রাফি নিবেন কিনা(আরও বলা কারণ অলরেডি ওনি ৫টা ক্যালিগ্রাফির জন্য হাফ এডভান্স করেছেন রমাদানে), ওনাকে বলেছিলাম আমার ইচ্ছাটার কথা। ওনি একটা ক্যালিগ্রাফি নিবেন বলেছেন, সাথে 'আমিও আপনার সাথে শরীক হবো' বলেছেন আলহামদুলিল্লাহ।
কালকে রাতেই বলেছি, ওনি আজকে সকালেই একটা ক্যালিগ্রাফির জন্য ফুল এডভান্স, সাথে ওনি নিজে ওই ক্যালিগ্রাফির দামের চেয়েও বেশি পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ।

সারাদিন শেষে এখন বসে পেমেন্ট টা করলাম। এতো খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ। হতে পারে এই সামান্য কয়েকটা টাকা আমাদের জন্য পরকালে অনেকগুন হয়ে ফিরে আসবে ইন শা আল্লাহ।

আমরা সবাই আমাদের ক্ষতিগ্রস্ত ভাইবোনদের জন্য দোয়া করবো বেশি বেশি।
আসসুন্নাহ তে দিয়েছি কারণ ভেবেছি খাবারের ব্যবস্থা অনেকেই করছেন, করবেন। আসসুন্নাহ'র যেহেতু পুনর্বাসনেরও প্ল্যান আছে, তাই সেই নিয়্যতে দিয়েছি। আল্লাহ আমার নিয়ত ক্ববুল করুন।

[নোট ১: তার সাথে আরও একটা কথা বলে রাখি, আগামী ৩০ তারিখ পর্যন্ত কেউ আমাদের পেজে কিছু অর্ডার করলে তার লভ্যাংশের ৬০% বন্যাদূর্গতদের জন্য অথবা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের জন্য ডোনেট করবো ইন শা আল্লাহ। কারো কিছু দরকার হলে এই সময়ে যদি অর্ডার করেন, তাহলে সদকায়ে জারিয়াহ হিসেবে ক্ববুল হতে পারে আমাদের ২জনের জন্যই ইন শা আল্লাহ ]

[নোট ২: লোকদেখানোর উদ্দেশ্যে বা প্রশংসা পাওয়ার জন্য পোস্ট করিনি। আরও কেউ যাতে উদ্বুদ্ধ হয় তাই পোস্ট করেছি + ছোট্ট ঘোষণা টা সাথে এড করে দিয়েছি। ]

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুলমহল-GoalMahal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share