Food House By Shaila

Food House By Shaila Fresh food always- এই প্রত্যয় নিয়ে আমাদের পথচলা। ?

ভোজন রসিক বাঙ্গালীর খাদ্যাভাসে ইদানীং অনেক মেন্যু যোগ হয়েছে। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই নানান পদের খাবার আমাদের চাই। প্রতিদিনের সাধারন মেন্যুর পাশাপাশি যে কোন অতিথি আপ্যায়নে বা বিশেষ কোন আয়োজনে আমরা নানান পদের খাবার আয়োজন করে থাকি।

বিয়ে, জন্মদিন বা যে কোন সেলেব্রেশনে আমাদের কেক চাই, নানান ফ্লেভারের আর বাহারি ডিজাইনের কেক এখন সময়ের চাহিদা, কিন্তু বেকারীর কেক তো আর হাইজিন মেনে করা হয় না। হোম মেই

ড ফুডের এখন বেশ কদর কারণ ফুড সেইফটি হতে শুরু করে প্রায় প্রতিটি পদক্ষেপে মেনে চলা হয় সকল নিয়ম-কানুন। আমাদের প্রতিটি কেক বা জার কেক আমরা তৈরি করে থাকি পরম যত্নে। তাই মানের বেলায় আমরা এক বিন্দু ছাড় দেই না।

স্কুল-কলেজের দিন গুলো মনে হলে সবার আগেই মনে আসে চটপটি ও ফুচকা'র নাম, যদিও বিন্দুমাত্র হাইজিন মেনে বানানো হয় না সেগুলো, তারপরও আমরা সবাই সেটা খেতাম, শপিং মলে কিংবা কোন রেস্টুরেন্ট এ এখনো অনেকেই এটি খেতে পছন্দ করেন। আমরা তাই আপনাদের সকলের স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করে থাকি এই প্রিয় খাবারটি।

বিশেষ দিনে অথবা কোন রেস্টুরেন্ট-এ কোন আয়োজনে সকল খাবারের সাথে আমরা বিভিন্ন ডেজার্ট আইটেম খেতে পছন্দ করি। কিন্তু ঘরে আবার সকল পছন্দের আইটেম বানানো হয় না। তাই বলে কি ঘরে বসে সেগুলো খাওয়া মানা? না তা অবশ্যই না। আমরা আপনার প্রিয় সেই ডেজার্ট আইটেম গুলোই তৈরি করে থাকি, শুধুমাত্র আমাদের জানাবেন কোনটি আপনার চাই, ব্যস অর্ডার করার পর আপনার বাসায় পৌছে যাবে সেই প্রিয় খাবার।

তাই আবারও বলছি কোন খাবার খেতে যখনই আপনার মন চাইবে, তখন তাকে বাধা দিবেন না। আপনার প্রিয় খাবারটি পেতে সরাসরি আমাদের পেইজে ইনবক্সে যোগাযোগ করুন, অর্ডার করুন আর অপেক্ষা করুন সেটির স্বাদ নেয়ার জন্য। কারণ Food House By Shaila একটি কথাই বিশ্বাস করে আর তা হলো Fresh Food Always!

Address

Plot-28/29, Jasim Market, Block-k, Bishaw Colony
Chittagong
4207

Alerts

Be the first to know and let us send you an email when Food House By Shaila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Food House By Shaila:

Share