পূর্বাঞ্চল

পূর্বাঞ্চল আমরা ঐতিহ্য হাঁতড়ে তুলে আনি শিল্প...

শিশিরের মতো সবুজ পাতার উপরে স্বচ্ছ, ক্লান্ত এক কোমল হৃদয়ের মুখবারবার বিষণ্ণতা ছুঁয়ে যাওয়া বুকেআমাদের হৃদয়ে শুধু হৃদয়ের অ...
22/02/2026

শিশিরের মতো সবুজ পাতার উপরে

স্বচ্ছ, ক্লান্ত এক কোমল হৃদয়ের মুখ

বারবার বিষণ্ণতা ছুঁয়ে যাওয়া বুকে

আমাদের হৃদয়ে শুধু হৃদয়ের অসুখ...

কাস্টমাইজড পেইন্টিং 🎯

শৃঙ্খলিত বৃক্ষের মতো অবধারিত রৌদ্র দাহ গায়ে মাখিয়ে, যেনো বছরের পর বছর ধরে নিরাপদ দূরত্বে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি।ভেতরে...
28/01/2026

শৃঙ্খলিত বৃক্ষের মতো অবধারিত রৌদ্র দাহ গায়ে মাখিয়ে, যেনো বছরের পর বছর ধরে নিরাপদ দূরত্বে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি।

ভেতরে ভেতরে শোকসভা, উপরে উপরে তবু শুভেচ্ছা জানিয়ে প্রাত্যহিক দুঃখগুলোকে খনন করে আনছি আকরিকের ন্যায়।

তীব্র যানজটে থেমে থেমে এগোতে গিয়ে দেখি, আমাদের পাশাপাশি রাস্তার মাঝে মাথা তুলে দাঁড়িয়েছে রোড ডিভাইডার।

তারই উপর জন্ম নেয়া গাছগুলো বাঁড়ছে নিয়ম-মাফিক, অথচ তাকে ব্যাবিলনের সাজানো উদ্যান ভেবে আসছিলাম।

স্রোতস্বিনী নদীর ঢেউয়ের মতো গাড়ীগুলো ছুঁটছে বিস্তৃত এক বিরহ রেখা ধরে, নাগরিক উপকূলে।

এখানে জন্মানো দুঃখগুলো বৃষ্টি হলে ভিজিয়ে নিও ফুলের মতো। কিছুটা সময় ব্যয় করো এর পরিচর্যাতেই। দেখবে রঙ আরো উজ্জ্বল হচ্ছে।

শৃঙ্খলিত বৃক্ষের সভ্যতায় প্রতি বসন্তে আমার দেয়া দুঃখফুল যত্নে রেখো, আগলে রেখো।

আমার হৃদয় জুড়ে দাঁড়িয়ে আছে পিরামিড, তুমি নেফারতিতি হয়ে এসে ঘুমিয়ে পড়ো...

25/01/2026

Mindset Global Scholar এর অফিস ইন্টেরিয়র এর টুকিটাকি কাজ।

🙂

জীবন মূলত কবিতার বইযতোবারই পড়ি, নতুন লাগে ততোই...🙂
22/01/2026

জীবন মূলত কবিতার বই
যতোবারই পড়ি, নতুন লাগে ততোই...

🙂

ইউনিক ডিজাইনের কেটলি সেট, যে কারো চোখ কাড়বেই...😊
27/11/2025

ইউনিক ডিজাইনের কেটলি সেট, যে কারো চোখ কাড়বেই...

😊

গলায় কোনো লাজবরন গয়না না থাক, মাঝরাতের আঁখিইশারা দিয়ে হুইসিলের মতো—শত যাত্রীকে তো ডাকি !এখনো আছে হাতের লাল সুতোয় বাঁধা অ...
16/11/2025

গলায় কোনো লাজবরন গয়না না থাক, মাঝরাতের আঁখি

ইশারা দিয়ে হুইসিলের মতো—শত যাত্রীকে তো ডাকি !

এখনো আছে হাতের লাল সুতোয় বাঁধা অন্ধকারের তাবিজ

ঝলক দিলে এখনো রাতে ডাকতে পারি অনেকই বেতমিজ;

- আবুল হাসান।

আমি যেনো আবহমান থাকবো বসেঠুকরে খাবো সূর্যলতা গাছের শিকড়অন্ধকারের জলআমি যেনো অনাদিকাল থাকবো বসেবিশ্রুতিময় জীবনে কল্লোল।আম...
07/11/2025

আমি যেনো আবহমান থাকবো বসে

ঠুকরে খাবো সূর্যলতা গাছের শিকড়

অন্ধকারের জল

আমি যেনো অনাদিকাল থাকবো বসে

বিশ্রুতিময় জীবনে কল্লোল।

আমি যেনো আবহমান থাকবো বসে

আবহমান আমিই কল্লোল

সময় থেকে সভ্যতাকে রাখবো ঢেকে

যুদ্ধ মড়ক নগ্ন ফলাফল।

- আবুল হাসান।

রিকশা পেইন্টিং করা কাঠের ফুলদানি...😊
30/10/2025

রিকশা পেইন্টিং করা কাঠের ফুলদানি...

😊

26/10/2025

দেখুন তো আপনার পছন্দের রুমটাও কি দেখতে এরকম?

😊

চাবি'টা নিয়ে বের হওয়ার আগে একটু নিজেকেও দেখে বের হতে পারবেন। কী হ্যাঙিং এর সাথে আয়নাও আছে এটিতে...😊
24/10/2025

চাবি'টা নিয়ে বের হওয়ার আগে একটু নিজেকেও দেখে বের হতে পারবেন। কী হ্যাঙিং এর সাথে আয়নাও আছে এটিতে...

😊

শোপিস স্ট্যান্ড বা র‍্যাকে স্যুভেনির হিসেবে সাজাতে পারেন ছোটো বেতের দোলনা'টি...😊
23/10/2025

শোপিস স্ট্যান্ড বা র‍্যাকে স্যুভেনির হিসেবে সাজাতে পারেন ছোটো বেতের দোলনা'টি...

😊

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।প্রতীক্ষাতে প্রতীক্ষাতেসূর্য ডোবে রক্তপাতেসব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে।...
23/10/2025

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।

প্রতীক্ষাতে প্রতীক্ষাতে

সূর্য ডোবে রক্তপাতে

সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে।

একান্তে যার হাসির কথা হাসেনি।

যে টেলিফোন আসার কথা আসেনি।



অপেক্ষমান বুকের ভিতর কাঁসরঘন্টা শাখেঁর উলু

একশ বনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু

আজ বুঝি তার ইচ্ছে আছে

ডাকবে আলিঙ্গনের কাছে

দীঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে।

এখনো কি ডাকার সাজে সাজেনি?

যে টেলিফোন বাজার কথা বাজেনি।



তৃষ্ণা যেন জলের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল

তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল

খাঁ খাঁ মনের সবটা খালি

মরা নদীর চড়ার বালি

অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি

প্রতীক্ষা তাই প্রহরবিহীন

আজীবন ও সর্বজনীন

সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানশীন

স্বপ্নকে দেয় সর্বশরীর, সমক্ষে সে ভাসে না।

যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না।

- পূর্ণেন্দু পত্রী।

Address

পূর্বাঞ্চল (Purbanchol), 01670-468871, Https://maps. App. Goo. Gl/UtVZ8MndfaQhPVdX 6
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when পূর্বাঞ্চল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পূর্বাঞ্চল:

Share