26/01/2025
GRAND OPENING DAY
“আজকের এই শুভ দিনে আমরা গর্বিত ও আনন্দিত যে, ‘রয়েল পিলো’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পেরেছি। আমাদের মূল লক্ষ্য হলো আপনাদের আরামের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে সেরা মানের পণ্য সরবরাহ করা। রয়েল পিলো শুধু একটি ব্র্যান্ড নয়; এটি আরামের এক নতুন অধ্যায়, যা আপনাদের ঘরকে আরও স্বাচ্ছন্দ্যময় এবং অভিজাত করে তুলবে।
আমাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত হয়ে আমাদের সম্মানিত করেছেন।
জনাব তুহিনুর ইসলাম টিটু সভাপতি, সেন্ট্রাল প্লাজা ব্যাবসায়ি সমিতি, সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ মনির সাহেব, যুগ্ন সম্পাদক আবু সৈয়দ লিটন, আব্দুল গফুর পন্টি, দিদারুল আলাম দিদার সহ জাহেদ ভাই হামজা ভাই, হিরন ভাই, আজাদ ভাই জাহাংগির ভাই মার্কেটের অন্যান্য নের্ত্ববৃন্দ
এছাড়া ডিজিটাল প্লাটফর্ম থেকে বিশিষ্ট ইনফ্লুইন্সার ও ব্লগার জান্নাতুল ফেরদাউস মিতু, আফরোজা সুলতানা পুর্নিমা, মিসেস বিলকিস বেগম সহ প্রমুখ অতিথিদের পদচারনায় আমরা গর্বিত।
এই যাত্রা শুরু করার পেছনে যাঁরা আমাদের সমর্থন করেছেন, তাঁদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, আপনাদের ভালোবাসা এবং সমর্থন নিয়েই রয়েল পিলো একটি বিশ্বস্ত নাম হয়ে উঠবে।
আমরা সবাইকে আমাদের শোরুমে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমাদের পণ্য ঘুরে দেখুন এবং নিজেই অনুভব করুন রয়েল পিলোর বিশেষত্ব। আপনাদের পাশে থাকার আশায়, রয়েল পিলোর যাত্রা আজ থেকে শুরু।
ধন্যবাদ ও শুভেচ্ছা।”