03/09/2026
প্রেমের সময় মানুষটার সঙ্গে কথা বলার জন্য কত অজুহাতই না খুঁজতাম!
একটু কথা বেশি হলে দিনটা ভালো, রিপ্লাই দিতে দেরি হলে মনটা খারাপ।
আর দেখা করার দিন? ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করেই আস্তে চলত!
তারপর একদিন সেই মানুষটাই হয়ে গেল—সংসারের মানুষ।
এখন আর “খেয়েছো?” প্রশ্নটার উত্তর খুব রোমান্টিক হয় না।
কখনো উত্তর আসে—
“হ্যাঁ, খেয়েছি। তুমি আসার সময় ডিম নিয়ে এসো।” 😄
আগে ফোন রেখে দিতে মন চাইত না,
এখন একই ঘরে বসে একজন ফোনে রিলস দেখে, আরেকজন বলে—
“শুনছো, কালকে কিন্তু এই কাজটা করতে হবে!”
প্রেমের সময় ভালোবাসি শব্দটা খুব শোনা যেত।
আর বিয়ের পর ভালোবাসাটা বেশি দেখা যায়।
শুনতে একটাও প্রেমের কথা মনে হয় না।
অথচ একটু খেয়াল করলে দেখা যায়-
প্রতিটা কথার ভেতরেই একটা করে “ভালোবাসি” লুকিয়ে আছে।
সংসার বোধহয় এমনই।
এটাই বোধহয় দাম্পত্যের সবচেয়ে সুন্দর দিক—
প্রজাপতি ওড়ানো প্রেমটা একসময় ধীরে ধীরে ঘর হয়ে যায়।
আর বিশ্বাস করতে হবে।
প্রজাপতি সুন্দর…
কিন্তু দিনের শেষে ফিরে আসার জন্য একটা আপন ঘর তার চেয়েও সুন্দর। ❤️ আলহামদুলিল্লাহ একটা আপন ঘর আছে আমার ছাদ সহ।