Motive interior

Motive interior We built your dreams and whatever you want to draw in your mind...we are here to listen you.

05/02/2026
21/03/2024

একটা সিরিয়াস ইস্যু সবার সাথে শেয়ার করতে চাই।

কিছুদিন আগের ঘটনা : আমার খুব কাছের বন্ধুর মিসেস প্রেগন্যান্ট ছিলো।উনার পেটের বাচ্চার ওজন বাড়ছিলো না কোনভাবেই। রোগী মোটামুটি ভালো ভালো খাবার দাবার গ্রহন করছিল তারপরও পেটের বাচ্চার ওজন অনেক কম ছিল।
শেভরন এর জনৈক নামকরা আল্ট্রাসনোলজিস্ট মাসে মাসে উনাকে আল্ট্রা করে আসছিলেন।(আমি নাম প্রকাশ করছিনা)কিন্তু বাচ্চার ওজন কেন বাড়ছেনা সেটা তিনি কোন সদুত্তর দিতে পারেনি।যাই হোক ভাবীর নরমাল তারিখের ২ মাস আগেই হঠাৎ লেভার পেইন উঠে ,উনি সাথে সাথে বন্ধুকে ফোন করে।আমার বন্ধু চাকরির সুবাধে চট্রগ্রামের বাইরে ছিল ,তাদের পরিচিত এক নার্স প্রায় সময় উনাকে এসে দেখে যেত।সেদিন তিনি ভাবির অবস্থা দেখে ততক্ষনাত হাসপাতালে চলে যেতে বললেন,এবং তারাও তাদের ডাক্তার কে কল দিলেন ,ডাক্তার জরুরী ভিত্তিতে উনার সারজারি করার সিদ্ধান্ত নিলেন।সারজারি করতে গিয়ে ডাক্তার দেখলেন বাচ্চার শরীরের নীচেই বড় হচ্ছিল একটা বেশ বড় টিউমার ,যার ওজন ২০০ গ্রাম ! বাচ্চা বড় হচ্ছিলো না কিন্তু টিউমার টা পেটের ভেতরে বড় হচ্ছিল। অবিশ্বাস্য হলেও সত্য।
গাইনি ডাক্তার আমার বন্ধুকে জানিয়ে একসাথে টিউমার টাও অপারেশন করে ফেললেন।তবে বাচ্চাটার ওজন মাত্র পোনে ২ কেজি মানে ২ কেজির ও কম ছিল।
এত কম ওজন নিয়ে জন্মানো বাচ্চার কিছু না কিছু জটিলতা থাকবে।আলহামদুলিল্লাহ মেয়ে বেবিটা মোটামুটি সুস্থ ছিল।
সেদিন আমাদের সবার প্রশ্ন ছিল সেই নামকরা আল্ট্রাসনোলজিস্ট যার সিরিয়াল পেতেই ১৫ দিন লাগে তিনি কিভাবে এত বড়সড় একটা টিউমার এর অস্তিত্ব নিরুপন করতে পারলেন না? মোটামুটি যত আল্ট্রা তিনিই করে আসছিলেন।
আর এই টিউমার এর কারনেই বাচ্চার ওজন কোনভাবেই বাড়ছিলো না। তারচেয়েও গা শিউরে উঠা ব্যাপার হলো টিউমার টা যে সাইজে গিয়েছিল আর কিছুদিন থাকলে সেটা নাকি ব্লাস্ট হতো যা বাচ্চা আর মায়ের জীবনের জন্য হুমকি ছিল।
আল্লাহ যা করেন তাতেই কল্যান নিহিত ,কারন বাচ্চা ডেলিভারি হবার কথা আরও ২ মাস পর।আর ২ মাস আগেই প্রি ম্যাচিওরড বেবি দুনিয়াতে চলে আসে নিশ্চয়ই সেখানে মহান রবের ইশারা ছিল এবং মায়ের কল্যান নিহিত ছিল।
আমার ভাতিজি টা আজকে আবার ও ঠান্ডাজনিত কারনে অসুস্থ হয়ে হাসপাতালে এডমিট হয়েছে।সবাই বাচ্চার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে নেক হায়াত আর সুস্থতার জীবন দান করেন।

আমি এই পোস্টের মাধ্যমে আমার আত্নীয় বন্ধু,বান্ধব যারা ডাক্তার রয়েছেন তাদের কাছে উত্তর জানতে চাই এখানে সেই আল্ট্রাসনোলজিস্ট এর কি চরম গাফিলতি ছিলনা নাকি তার যথেস্ট জ্ঞানের অভাব ছিল?

04/03/2024

#জনসচেতনতা মুলক পোস্ট :

আজ মহানগর দায়রা জজ আঞ্জুমান আরার ৩য় আদালতে আমার একটি চেকের মামলার চার্জ গঠন এর তারিখ ছিল,আমি মামলার বাদি।যথারীতি ভেতরে প্রবেশ করলাম আমার লয়্যার বললো এ পি পি কে ২০০ টাকা দিতে হবে সাইন করার জন্য।আমি তাকে জিজ্ঞেস করলাম কিসের টাকা দেব?
লয়্যার জানাল এটা দিতে হয়,আমি বললাম পিপি এপিপি এদেরকে সরকার বসাইছে উল্টা টাকা দিয়ে ,তো তারা তো ছ্যাসড়ার মতো হাত পেতে ১০০ /২০০ টাকা নিতে পারেনা।
তখন লয়্যার জানাল আপনি এপিপি দের সাথে কথা বলেন।উল্লেখ্য জজের সামনেই এরা চার পাচজন বসে ২০০ টাকা করে প্রতি মামলায় ব্যবসার প্রসার সাজিয়ে বসেছে।আপনি সাক্ষির পাতায় সাইন কিরবেন আর ২০০ /৪০০ তাদেরকে দিতে হবে।যাই হোক আমি এপিপি কে তারপর ও ১০০ টাকা দিলাম উনি নোট একটা দেখে বিরক্ত! বললো এটা কি দিলেন? আমি বললাম আর নেই এটা রাখেন,তখন এপিপি উত্তর দিলো আপনার উকিল ২০০ টাকা দিতে বললো আপনি শুনেন নাই,আমি পাল্টা জিজ্ঞেস করলাম এটা কিসের টাকা নিচ্ছেন আপনারা?
আমাকে সরকারি রশিদ দিন ,২০০ টাকা কেন আমি ২০০০ টাকা দেব,এটা শুনে সেই তথাকথিত এপিপির মেজাজ খারাপ,আর খানিক্টা বিব্রত। সে ভাবছে বাকি দশজনের মতো আমাকেও ঝাড়ি মেরে টাকা ঘুস নেবে।আমাকে বললো আপনি এটা বললে তো আর হচ্ছেনা।তাও ১০০ টাকা দিয়ে দিলাম ,আর বললাম ঠিক আছে দেখা যাবে। এটা শুনে সে ভরা কোটে আমার উকিল কে ডেকে জিজ্ঞেস করলো আমি রাজনীতি করি কিনা!
এখানে রাজনীতির কি কানেকশান বুঝলাম নাহ।যাই হোক আমার উকিল তাকে জানালো হ্যা উনি আওয়ামিলীগ এর রাজনীতির সাথে জড়িত।তখন এপিপি উত্তর দিল এসবের ধার ধারিনা টাকা না দিলে আমার বিপক্ষে যেতে পারে আর উকিলের সাথে যা তা ব্যবহার করলো সেই ছ্যাসড়া এপিপি।
পরে আবার ও উকিল কে দিয়ে ২০০ টাকাই পাঠালাম।কারন সে চাইলে মামলা আমার জন্য ক্রিটিক্যাল করে দিতে পারে
আমার প্রশ্ন হলো সরকারি পিপি,এপিপি রা যদি ভরা কোটে জনসম্মুখে এভাবে চাদাবাজি করে তাহলে সেখানে মাননীয় বিচারকদের কি ভুমিকা!???
সাধারণ জনগন এদের কাছে জিম্মি।

বি:দ্র: আমার লিখাটি যথাসম্ভব শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪।

অভিনন্দন !!

চট্টগ্রাম -১ (মিরসরাই)
মাহবুবুর রহমান রুহেল।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) :
খদিজাতুল আনোয়ার সনি

চট্টগ্রাম -৩ (সন্দীপ)
মাহফুজুর রহমান মিতা

চট্টগ্রাম -৪ (সীতাকুণ্ড)
এস.এম আল মামুন

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) :
আনিছুল ইসলাম মাহমুদ

চট্টগ্রাম-৬ (রাউজান) :
ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) :
হাছান মাহমুদ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী+ চান্দগাঁও) :
আবদুস ছালাম

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া)
মহিবুল হাসান চৌধুরী নওফেল :

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) :
মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ;
এম এ লতিফ

চট্টগ্রাম-১২ (পটিয়া) :
মোতাহেরুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) :
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

চট্টগ্রাম -১৪ (দোহাজারী)
নজরুল ইসলাম।

চট্টগ্রাম-১৫
(সাতকানিয়া +লোহাগাড়া)
এম.এ মতলব সিআইপি

চট্টগ্রাম -১৬ (বাঁশখালী)
মুজিবুর রহমান সিআইপি।

31/12/2023

কি পেলাম কি হারালাম সেতো এক সংশয়!
সবাইকে নতুন ইংরেজি বছর ২০২৪ এর প্রানঢালা শুভেচ্ছা💚🌈💚

12/12/2023

ফেসবুকে অনেকই পোস্ট করছে আগামী ৭/৮ দিন পেয়াজ কম কিনতে বা না কিনতে।এভাবে হলে সিন্ডিকেট করে রাখা পেয়াজ ন্যায্যমূল্য
বাজারে আসবে।

কথাটা আপনার আমার বিশেস করে যারা সামর্থ্যবান আছেন সমাজে তাদের বিবেচনায় আনা দরকার অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুসের জন্য।আলহামদুলিল্লাহ ২০০ টাকায় পেয়াজ কিনে খাওয়ার সামর্থ্য আমার ও আপনার আছে,আগামী কিছুদিন আমরাও রেশনিং করে চলি। প্রয়োজন এর তুলনায় মোটামুটি কম পেয়াজ কিনি,ঘরের বৌ ,মা দের বলি রান্নায় কম পেয়াজ ব্যবহার করি।নিজেকে নিম্ন আয়ের মানুসের কাতারে সামিল করি।কিছুদিন পেয়াজ কম কিনে কম খেলে আমাদের শারীরিক কোন অসুবিধে হবেনা,হয়ত তরকারি কিছুটা কম স্বাদ হবে।কিন্তু তাতে মানবতার কাতারে সাম্যর কাতারে নিজেদের সামিল করতে পারবেন।
আমি নিজে কখনো কম পেয়াজ কিনি না,আমি শুরু করেছি কম কিনবো ,আমার মিসেস কেও বলেছি সামগ্রিক চিন্তা করে রান্নায় কম পেয়াজ ব্যবহার করতে।আসুন সবাই একটু সহনশীল হই,অসাধু ব্যবসায়ী সের সিন্ডিকেট সবাই মিলেমিশেই ভাংতে পারবো।

11/12/2023

পিয়াজ ছাড়া রান্না করে দেখাও তুমি কেমন রাঁধুনি ক্রেডিট তোমার নাকি পিয়াজের সেটা জাতি দেখতে চায়!

30/11/2023

বিদেশে পড়াশোনা করে দেশের মাটিতে এনজিও গড়ে তোলা ড: ইউনুস একটা বক্তব্য দিতে ফি নেন মাত্র ৫০ হাজার ডলার।
বাংলা টাকায় ৬০ লাখ টাকা!

Address

Alam's Icon 5th Floor. Asian Highway, Muradpur, Chittagong. Bangladesh
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Motive interior posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motive interior:

Share