14/06/2024
বাড়ির ইলেন্ট্রিক কাজ কি ইন্টেরিয়োর প্লেন করানোর আগে করব, নাকি পরে করব?
👉🏻প্রথম ছবিতে হলুদ মার্ক করা স্থান গুলো ভালো করে লক্ষ্য করুন !
সম্মানিত গ্রাহক, যারা আমাদের কাছে দায়িত্ব ভার অর্পণ করেন তাদের অনেক শখের একটা আভাস স্থল ঠিক তাদের স্বপনের মতন করে সাজাতে দক্ষ প্রতিষ্ঠান গুলোর সাহায্য (বিনিময়ে) গ্রহণ করেন।
এখানে গ্রাহক তথা আপনাদের আরো সচেতন হওয়া উচিৎ।
প্রথম ছবিতে হলুদ মার্ক করা সব স্থান গুলোতে ইলেকট্রিক প্ল্যানিং সঠিক হয়নি, যার ফলাফল স্বরূপ আমাদের ইন্টারিয়র কাজের সৌন্দর্যের উপর প্রভাব ফেলেছে।
এমন বলা যাবে না, এখানে শুধু সমন্বয়ের অভাবে এমন হয়েছে। ইলেকট্রিক কাজ এবং ইন্টেরিয়র কাজ স্বস্থানে ঠিকই আছে।
🧤দ্বিতীয় ছবিতে সবুজ মার্ক করা স্থান গুলোতে ইলেন্ট্রিক সংযুগের অবস্থান প্লেনিং করে করালে ঘরের সোন্দর্য বর্ধন যথাযথ শৈলীকতায় পরিপূর্ণ হয়, ইন্টেরিয়োর কাজের সোন্দর্যে উপর প্রভাব পরেনা।
আমাদের কাছে অনেকেই আসেন তাদের আবাসস্থল ইন্টেরিয়োর করাতে। সাইট ভিজিটে গিয়ে দেখাযায় এই ইলেকট্রিক কাজ গুলো যেমন: সুইচ, ডিমার, সকেট এবং লাইট হোল্ডার গুলো আগেথেকে বসানো।
ডিজাইন প্ল্যান রেডি করলে দেখাযায় ডিজাইনার সাথে ইলেকট্রিক কাজের সমন্বয় হচ্ছে না!
দ্বিতীয়বার আমাদের দেয়াল কনছিল এবং রংয়ের কাজ করতে হয় এতে খরচ ও সময় দুটোই বেড়ে যায়।
তাই “বাড়ি/বাসা/অফিস এবং রেস্টোরেন্ড সহ প্রায় সব স্থানে ইন্টারিয়র করানোর প্লেন থাকলে আপনার আগে থেকেই ইলেকট্রনিক কাজ গুলো ডিজাইনারের সাথে পরামর্শ করে যথাযথ দূরত্বে মাপ নিয়ে স্থাপনের অনুরোধ থাকল । 🙏🏻