07/01/2026
আমাদের সমাজে রোল নাম্বার ১ থেকে ২ এর মধ্যে হওয়াটাকে আমরা অনেক সময় অসুখ বানিয়ে ফেলি।
অথচ এই অসুখটা বেশিরভাগ সময় বাচ্চার না—বাবা–মায়ের+আমাদের সমাজের মানুষের
আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলি—
আমার ছেলে মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছে।
আর আমার বাচ্চা যদি চেষ্টা করার পরেও ভালো রেজাল্ট না করে আমার তাতে কোন আপত্তি নাই,
জীবনে বেঁচে থাকার জন্য লেখা পড়ার দরকার আছে,
কিন্তু লেখাপড়ার জন্য বাঁচতে হবে আমি এমনটা ভাবি না,
মোট ৬০০নম্বরের মধ্যে পেয়েছে ৫৩১
তার ভিতরে তার লাইফে এটা তার প্রথম পরীক্ষা ফাইনাল এক্সাম এর আগে একটা পরীক্ষা আমি দিতে দেইনি কারণ সে ছোট।
যেমন ওকে প্রথম যখন মাদ্রাসায় দেই ওর টিচাররা বলা শুরু করে ও কিছুই পারে না ও একটা প্লের বাচ্চা,
ওকে আমি শুধু এক বছর লিখা শিক্ষা দিয়েছি,
যখন হুজুর আমাকে এমন কমপ্লেন করে আমি বললাম?
হুজুর প্লে মানে হচ্ছে খেলাধুলা করা , আমার বাচ্চাকে এত চাপাচাপি করতে হবে না, এবং এই বিষয় নিয়ে আমি আপনাকে কখনো কোনদিন কোন প্রশ্ন করব না ,
আস্তে আস্তে শিখবে, উনারা এমন এমন পড়া দেয় যেটা ক্লাস ওয়ানের পড়া,
হুজুর উত্তরে আমাকে বলল এখন সবকিছু আপডেট সব বাচ্চারা ট্যালেন্টেড, আপনার বাচ্চা তো অনেক পিছিয়ে যাবে আপনার বাচ্চার ভবিষ্যৎ আছে,
হুজুরের কথা শুনে বুঝলাম ,
যাক ভালই ওনার তো অনেক চিন্তা আছে, আমি মা আমিও আমার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ চাই,
আমার চিন্তা হচ্ছে কোথায় জানেন? কারণ আমার বাচ্চাটার বয়স তখন চার বছর ,
সে তো আর বুড়ো হয়ে যাচ্ছে না? 😊 একটা চার বছরের বাচ্চা সবকিছু লিখতে পারা ?আমি মনে করি এটাই অনেক কিছু
এই সময় ওদের খেলার বয়স, চার বছর বয়সে আমরা পড়ালেখা কি জিনিস জানতাম না,
যে বাচ্চারা অনেক আগায় যাচ্ছে তারা ভবিষ্যতে অনেক বড় কিছু হোক আমি দোয়া করি ,
আমার বাচ্চার তকদিরে আল্লাহ যেটা লিখেছে তাই হবে,
তবে তাই বলে তো আমি বসে থাকতে পারি না আমি চেষ্টা করব।
মানুষের মত মানুষ বানানোর আমার জীবনে এতটুকুই চাওয়া। আমার বাচ্চা বড় হয়ে অনেক টাকা ইনকাম করবে ভালো একটা চাকরি করবে এটা আমার চিন্তা না।
ধরেন আমার বাচ্চাকে আমি ছোটবেলা থেকে অনেক কিছু শিক্ষা দিয়ে সবকিছুতে ফার্স্ট করে অনেক বড় একজন মানুষ বানালাম টাকাওয়ালা,
কিন্তু যদি এমন হয় সেই টাকাওয়ালা ছেলে আপনাকে বুড়ো বয়সে দেখলো না বা আপনার সাথে দুইটা সুন্দর ব্যবহার করল না,
তখন ওই লেখাপড়ার আসলে আমার কাছে কোন দাম নাই মূল্যহীন।
তাই সবসময় চেষ্টা করবেন সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর যাতে বাবা-মা কি জিনিস
অন্তত এই জিনিসটা তাদের মাথায় থাকে।
বাচ্চার রেজাল্ট নিয়ে
অনেকে এমনভাবে কথা বলে,
যেন সে কিছুই পারে না। যেমন ক্লাসের কিছু গার্ডিয়ান তারা আমার বাচ্চাকে যখন বলে ভাবি এত দূরে চলে যাওয়ার কারণ কি? এবং কিছু কিছু গার্ডিয়ান মুখ কালো করে থাকে মানে তেমন পাত্তাই দেয় না কারণ আমার ছেলে কম পারে তাই ,
তাদের বাচ্চারা বেশি পারে তাই তাদের অহংকার একটু বেশি থাকে,
আচ্ছা আমাদের বড়দের মধ্যেই যদি এরকম থাকে তাহলে বাচ্চারা আমাদের কাছ থেকে কি শিখলো ?কি শিখবে?
একটা জিনিস খেয়াল করেছি যে বাচ্চাটা পড়ালেখা বেশি পারে তার মায়ের অহংকার থাকে
ওই বাচ্চাটার অহংকার থাকে
যদি একটা বাচ্চা কম পড়া পারে
তার কাছে কেউ বসতে চায় না , সে অন্যটাতে উঠে গিয়ে বসে,
এগুলো দেখে খুবই লজ্জা জনক লাগে, আমার তো মনে হয় না
এটা ভালো পারিবারিক শিক্ষা পেয়েছে?
আমি চাই আমার সন্তানদের ভিতরে সরিষা বিন্দু পর্যন্ত অহংকার না থাকুক।
আমার খুব অবাক লাগে ,
আমার এই রেজাল্ট নিয়ে কোন মাথা ব্যথা নাই।
অথচ কেউ খেয়াল করে না—
এই নম্বর মানে পরিশ্রম, চেষ্টা আর শেখার ইচ্ছা।
একই ক্লাসে অনেক বাচ্চা থাকলে
ফার্স্ট তো একজনই হবে।
তাহলে বাকি সবাই কি ব্যর্থ?
না—তারা সবাই নিজেদের জায়গা থেকে এগোচ্ছে।
বাচ্চারা চুপচাপ এসব দেখে।
কে কাকে ছোট করছে,
কে কাকে বড় ভাবছে—
সবই তারা শিখে ফেলে।
আজ যে ফার্স্ট,
কাল সে পিছিয়েও পড়তে পারে।
আর আজ যে ১৪,
কাল সে অনেক দূর এগিয়ে যেতে পারে।
জীবন কোনোদিন শুধু রোল নাম্বার দেখে চলে না।
আমি চাই আমার সন্তান অহংকারী না হোক,
মানুষ হোক।
ভালো করলে যেন বিনয়ী থাকে,
আর খারাপ করলে যেন ভেঙে না পড়ে।
একটা কথা মনে রাখি—
রোল নাম্বার সাময়িক,
কিন্তু আচরণ আজীবন।
বাবা–মায়ের কাছে ছোট্ট অনুরোধ—
বাচ্চাকে শুধু ফার্স্ট বানাতে নয়,
মানুষ বানাতে চেষ্টা করুন।
কারণ
রোল নাম্বার ১ হওয়া বড় কথা না,
জীবনে মানুষ হয়ে টিকে থাকাটাই আসল সাফল্য।
অনেক সময় একটু পিছনের দিকে তাকিয়ে চিন্তা করে দেখবেন এমনও হয়েছে আপনার ক্লাসে যার রোল নাম্বার ১ ছিল
সে এখন খুবই নিম্নমানের একটা কাজ করতেছে
আমি এটাকে ছোট মনে করছি না এক্সাম্পল দিচ্ছি।
আবার এমনও দেখবেন চিন্তা করে
যে কিছুই পারতো না লেখাপড়া, সবার নিচে পড়ে থাকত
অথচ সে এখন ভালো অবস্থায় আছে
বা ভালো মানুষ হয়েছে।
আমি চাই আমার সন্তানরা ভালো মানুষ হোক
আর অবশ্যই একটা উপদেশ দিব বাচ্চাকে শিখাবেন
না পারলে সাহস দিবেন। আপনার গার্ডিয়ান হিসেবে এতটুকু বুঝলে হবে..