Shuvo medical hall

Shuvo medical hall I am a Village Doctor.

বিশ্ব মা দিবস 2024রোববার ১২ মে সারা বিশ্বব্যপী পালন করা হচ্ছে বিশ্ব মা দিবস। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতিবছ...
12/05/2024

বিশ্ব মা দিবস 2024
রোববার ১২ মে সারা বিশ্বব্যপী পালন করা হচ্ছে বিশ্ব মা দিবস। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় মা দিবস। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুলশিক্ষিকা আনা মারিয়া জার্ভিস তার প্রয়াত মা, অ্যান রিভস জার্ভিস কে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন।

বিখ্যাত উক্তি- মাতৃদিবসে মাকে আব্রাহ্যাম লিঙ্কনের বিখ্যাত সেই লাইনটি মনে করিয়ে দিতে পারেন,' বিশ্বে কোনও মানুষই গরিব নন, যাঁর দেবী রূপা মা আছেন।' ফুটবলের কিংবদন্তী দিয়েগো মারাদোনার বিখ্যাত উক্তি, ‘আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।’ মাইকেল জ্যাকসন বলেছেন, ‘আমার মা বিস্ময়কর. আমার কাছে তিনিই পরিপূর্ণতা’।

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, যা রবীন্দ্র জয়ন্তী নামেও পরিচিত, দিনটি প্রতি বছর কবিগুরুর জন্মদিনে অর্থাৎ বাংলার 25শে বৈশাখ...
08/05/2024

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, যা রবীন্দ্র জয়ন্তী নামেও পরিচিত, দিনটি প্রতি বছর কবিগুরুর জন্মদিনে অর্থাৎ বাংলার 25শে বৈশাখ পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, 7ই মে 1861 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। 2024 সালে তাঁর 163তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রবীন্দ্র জয়ন্তী একটি বার্ষিক উদযাপন যা কিংবদন্তি কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ এবং শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা জানায়। এই স্মারক দিবসটি মহান তাৎপর্য বহন করে কারণ এটি শুধুমাত্র ঠাকুরের বহুমুখী প্রতিভাকে সম্মান করে না বরং সাহিত্য, সঙ্গীত এবং সামাজিক সংস্কারে তার অমূল্য অবদানকেও উদযাপন করে।

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি...
01/05/2024

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এবারের মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’
#মেদিবস

সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন।আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদ্‌যাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র ...
14/04/2024

সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন।
আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদ্‌যাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত।

হাজার প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ… ***সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, 🕋ঈদ মোবারক।
10/04/2024

হাজার প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ… ***সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, 🕋ঈদ মোবারক।

কানাডার বেগম পাড়া! | Begum Para | Canada |
12/03/2024

কানাডার বেগম পাড়া! | Begum Para | Canada |

#ব্যারিস্টারসুমন ্যারিস্টার সুমন এবার কানাডার বেগম পাড়া! | Begum Para | Canada | Barrister Sumonস্বামী বাংলাদে...

08/03/2024

আমাদের চোখটা তারাই খুলে দেয়।
যাদের উপর আমরা অন্ধের মত বিশ্বাস করি।

মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ। শোষণমুক্তির মন্ত্রে উজ্জীবিত বাঙালির স্বাধীনতার ডাক এসেছিল ১৯৭১ সালের এই দিনে। বঙ্গবন্ধুর ডাক...
07/03/2024

মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ। শোষণমুক্তির মন্ত্রে উজ্জীবিত বাঙালির স্বাধীনতার ডাক এসেছিল ১৯৭১ সালের এই দিনে। বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলনে উত্তাল হয় ঢাকা। এদিনের কর্মসূচি ঘিরে শুরু থেকেই তৎকালীন পূর্বপাকিস্তানে গুঞ্জন ছড়িয়ে পড়ে- বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন। পাকিস্তানের পূর্বপাকিস্তান প্রদেশ তখন কার্যত বঙ্গবন্ধুর নির্দেশেই পরিচালিত হচ্ছিল। বঙ্গবন্ধুর ভাষণ শুনতে সকাল থেকেই লাখো জনতা সমবেত হতে থাকেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদযান)। ঢাকার আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা এসেছিলেন তার ভাষণ শুনতে। বিকাল সোয়া ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাস্থলে উপস্থিত হন। সাদা পায়জামা-পাঞ্জাবি ও কালো কোট (মুজিব কোট) পরিহিত শেখ মুজিব মঞ্চে এসে দাঁড়ালে জনতা করতালি ও ‘জয় বাংলা’ স্লোগানের মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানায়।

তৎকালীন রেসকোর্সের জনসমুদ্রে ২৩ বছরের বঞ্চনার ইতিহাস তুলে ধরে গর্জে ওঠে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ , ‘আমরা যখন মরতে শিখেছি; কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

কবি নির্মলেন্দু গুণের ভাষায় ‘তারপর থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’। বঙ্গবন্ধু আহ্বান জানালেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’ তিনি ঘোষণা করেন, ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আমরা এ দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, আমি যদি হুকুম দিতে নাও পারি- তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা কর। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’

জনতার কণ্ঠে তখন উচ্চারিত হচ্ছিল স্লোগান, ‘জাগো জাগো- বাঙালি জাগো’, ‘পাঞ্জাব না বাংলা- বাংলা বাংলা’, ‘তোমার আমার ঠিকানা- পদ্মা মেঘনা যমুনা’, ‘তোমার নেতা আমার নেতা- শেখ মুজিব, শেখ মুজিব’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো- বাংলাদেশ স্বাধীন করো’, ‘তোমার দেশ আমার দেশ- বাংলাদেশ’।

৭ মার্চ বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভাষণ সম্প্রচার করা হবে, এমন ঘোষণায় সারা বাংলায় শ্রোতারা অধীর আগ্রহে রেডিও নিয়ে অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সামরিক কর্তৃপক্ষের নির্দেশে বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এর আগে বেতারে দেশাত্মবোধক গান প্রচার চলছিল। ‘ঢাকা বেতারে’ বঙ্গবন্ধুর ভাষণ প্রচার না করার প্রতিবাদে বাঙালি কর্মচারীরা কাজ বর্জন করেন এবং ৭ মার্চ বিকাল থেকে ঢাকা বেতার কেন্দ্রের সব অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে যায়। গভীর রাতে সামরিক কর্তৃপক্ষ ঢাকা বেতারে বঙ্গবন্ধুর ভাষণের পূর্ণ বিবরণ প্রচারের অনুমতি দিলে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে ঢাকা বেতার কেন্দ্রের সম্প্রচার আবার চালু হয়। সেই রাতেই আওয়ামী লীগ ১০ দফার ভিত্তিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেয়। টিক্কা খান ঢাকায় আসেন। বিভিন্ন স্থানে বাঙালি-অবাঙালি সংঘর্ষ ও সামরিক বাহিনীর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাপ্রবাহ এগোতে থাকে চূড়ান্ত লগ্নের দিকে। তথ্যসূত্র : দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইট, রবীন্দ্রনাথ ত্রিবেদী ‘৭১ এর দশ মাস’।

04/03/2024

সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু
- হুমায়ূন আজাদ

Address

Chandina
Cumilla

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 10:45
Wednesday 08:00 - 11:00
Thursday 07:45 - 10:15
Friday 08:30 - 10:30
Saturday 07:15 - 10:15
Sunday 07:30 - 11:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo medical hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category