Itz Monira

Itz Monira Assalamu Alaikum, this is our crafting раge.You are requested to visit the page, hope you like it.

💖💖💖
20/03/2026

💖💖💖

কুবির শিক্ষার্থীর প্রথম বই "চন্দ্রা"

08/03/2026

‎‎কাল আবার যাচ্ছি আমার প্রিয় জায়গা, অমর একুশে বইমেলাতে।
‎হয়তো এ বছরে, শেষবারের মতোই মেলায় যাওয়া হবে।
‎
‎এই মেলাটা আমার কাছে শুধু বই কেনা বা বিক্রির জায়গা না, এটা অনেক অনুভূতির জায়গা। এক সময় পাঠক হয়ে এখানে ঘুরে বেড়াতাম, আর এবার লেখক হয়ে নিজের বইকে স্টলে দেখতে পারছি, এটা সত্যিই এক অন্যরকম অনুভূতি।
‎
‎মেলার ভিড়, বইয়ের গন্ধ, আর পাঠকদের উচ্ছ্বাস, সব মিলিয়ে এই সময়গুলো খুব বিশেষ।
‎হয়তো কালকের দিনটা তাই একটু বেশি করে উপভোগ করতে চাই, মনে রাখতে চাই প্রতিটা মুহূর্ত।
‎
‎বইমেলা মানেই শুধু বই নয়, বইমেলা মানে স্মৃতি।📚✨

  (2)“চন্দ্রা”এটি এক শ্বাসরুদ্ধকর থ্রিলার, যা শুরু থেকেই পাঠককে অস্বস্তিকর এক অন্ধকার আবহে টেনে নেয়। উপন্যাসের প্রথম দৃশ...
03/03/2026

(2)

“চন্দ্রা”

এটি এক শ্বাসরুদ্ধকর থ্রিলার, যা শুরু থেকেই পাঠককে অস্বস্তিকর এক অন্ধকার আবহে টেনে নেয়। উপন্যাসের প্রথম দৃশ্যেই ঘটে যায় একটি রহস্যময় ঘটনা, যা দেখতে সাধারণ মনে হলেও ধীরে ধীরে তার ভেতরের জটিলতা উন্মোচিত হতে থাকে।
ঘটনার পর গল্প এগোতে থাকে সত্য আর মিথ্যার সূক্ষ্ম দ্বন্দ্বকে ঘিরে। প্রতিটি চরিত্রের আচরণ, নীরবতা, মানিয়ে নেওয়া কিংবা ভেতরের টানাপোড়েন, সবকিছু মিলিয়ে তৈরি হয় এক গভীর মনস্তাত্ত্বিক আবহ। লেখিকা খুব দক্ষতার সঙ্গে দেখিয়েছেন মানুষের ভেতরের অদৃশ্য ভয়, অপরাধবোধ আর লুকানো সত্যের ভার।
গল্পের প্রতিটি অধ্যায়ে রয়েছে টানটান সাসপেন্স, যা পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত ধরে রাখে। বিশেষ করে সমাপ্তির দিকে রয়েছে এমন এক অপ্রত্যাশিত মোড়, যা পুরো গল্পকে নতুনভাবে ভাবতে বাধ্য করে।
থ্রিলারপ্রেমীদের জন্য “চন্দ্রা” নিঃসন্দেহে একটি স্মরণীয় পাঠ যেখানে রহস্য, আবেগ এবং মনস্তাত্ত্বিক গভীরতা একসঙ্গে মিশে গেছে নিখুঁতভাবে।

01/03/2026

বইটি সংগ্রহ করতে আজই ইনবক্স করুন 📥🧡

28/02/2026

আজ বইমেলায় গিয়েছিলাম.....🌸

অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। আগে এই মেলাতেই আমি বই কিনতে যেতাম, কিন্তু এবার সেই একই বইমেলায় গেলাম একজন লেখক হিসেবে।
‎
‎নিজের বই লেখাচিত্র প্রকাশনীর স্টলে সাজানো দেখে, হৃদয়টা ভরে উঠেছে এক অদ্ভুত ভালো লাগায়। মনে হচ্ছিল, স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে।
বইমেলা শুধু একটা মেলা নয়, এটা অনুভূতির জায়গা। আর আজ সেই জায়গায় নিজের নাম যুক্ত হওয়া,আমার জন্য সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। লেখাচিত্র প্রকাশনী - Lekhachitro Prokasani কে অসংখ্য ধন্যবাদ আমার স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য।
‎
‎‎আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আর ভালোবাসা সবার জন্য। 🤍📚
২৭.০২.২০২৬ 🧡

28/02/2026

"চন্দ্রা" এখন পছন্দের তালিকায় 🧡

আগামীকাল আমি থাকছি বইমেলায়, আমার থ্রিলার উপন্যাস “চন্দ্রা” নিয়ে!‎‎🗓️ সময়: দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত‎📍 স্টল নম্বর: ৩২৯ (...
26/02/2026

আগামীকাল আমি থাকছি বইমেলায়, আমার থ্রিলার উপন্যাস “চন্দ্রা” নিয়ে!
‎
‎🗓️ সময়: দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত
‎📍 স্টল নম্বর: ৩২৯ (লেখাচিত্র প্রকাশনী)
‎
‎যারা রহস্য, টানটান উত্তেজনা আর অপ্রত্যাশিত টুইস্ট ভালোবাসো—তোমাদের জন্যই এই গল্প।
‎এসো, বইটা হাতে নাও, একটু গল্প করি… তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। 🤍
‎তোমাদের উপস্থিতি আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।
‎কাল দেখা হচ্ছে বইমেলায়! 🌸📖
‎
‎

Address

Salmanpur, Kutbari
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Itz Monira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share