15/06/2026
আজ ১ লা আষাঢ়, সবাইকে এক গুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। আমি বড্ড সেকেলে, এখনো গাছ ভর্তি সোনালু ফুল, জারুল,কদম, কৃষ্নচূড়া দেখলে চোখ শান্ত হয়, মনে আনন্দ লাগে।
ছোটোবেলায় আমাদের বাড়িতে একটা সোনালু গাছ ছিলো, গাছের নিচে বসে সোনালু ফুলের ভিতরে একটা রিং এর মতো থাকে, ঐটা দিয়ে কতো কানের দুল ,চুড়ি, গলার চেইন বানিয়ে বেলা পার করেছি, তার হিসাব নাই। আমার কাছে এখনো সেই সোনালু ফুলের দিন গুলোই সোনালি দিন ছিলো বলে মনে হয়।
কিন্তু এখন বাজারে যেসব ফুল দেখি, বিভিন্ন কালারের গোলাপ, জারবেরা, টিউলিপ, জিপসি নাম না জানা আরও অনেক ফুল, এগুলো দেখলে আমার কেনো জানি মনে হয় এই ফুল গুলো ফেইক, আর্টিফিশিয়াল।
তারপরও উপহার হিসেবে আমার কাছে ফুল বেস্ট অপশন। সময় সুযোগ থাকলে কাছের প্রিয়জনকে ফুল দিতে পারেন, ফুল শুকিয়ে গেলেও স্মৃতি তাজা থাকবে সবসময়।
আপনার আশেপাশে দেখবেন অনেকে আছে আবার ফুল কিনলে বলবে, শুধু শুধু টাকা পয়সা নষ্ট। এরা ভীনগ্রহের, এদের নিয়ে আর একদিন।
তবে খাবার সব মানুষেরই পছন্দের। আমাদের পেইজে বিভিন্ন রকম খাবার আছে, যার যার রুচি অনুযায়ী অর্ডার কনফার্ম করতে পারেন।
আগামীকাল থেকে ২/৩ দিন সেল বন্ধ থাকবে। তবে,
প্রি অর্ডার নিচ্ছি। অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন 📩