15/09/2026
শোকবার্তা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চান্দিনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক
ইনকিলাব পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক
মুন্সী কামাল আতাতুর্ক মিসেল আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ইং
রোজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার একটি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে
চান্দিনা থানা প্রেস ক্লাবের সাংবাদিক সমাজে নেমে এসেছে
শোকের ছায়া।
তাঁর আকস্মিক মৃত্যুতে চান্দিনার সাংবাদিক সমাজ একজন
নিবেদিতপ্রাণ, সাহসী ও সৎ সহকর্মীকে হারালো।
সাংবাদিকতার অঙ্গনে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, পেশাদারিত্ব,
সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সোচ্চার ভূমিকা এবং সহকর্মীদের
প্রতি আন্তরিকতা আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহর দরবারে আমাদের আকুল প্রার্থনা আল্লাহ
যেন মরহুম মুন্সি কামাল আতাতুর্ক মিসেল-এর সকল
গুনাহ-খাতা ক্ষমা করে দেন, কবরের জীবন শান্তিময় ও নূরে
পরিপূর্ণ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ
মাকাম দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই
অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করুন।
তাঁর মৃত্যুতে চান্দিনা প্রেস ক্লাব মরহুমের শোকসন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং তাঁর
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
শোকার্তে-
চান্দিনা থানা প্রেস ক্লাবের
আহবায়ক কমিটির সদস্যবৃন্দ,
চান্দিনা, কুমিল্লা।