Evori Bites

Evori Bites Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Evori Bites, Cumilla.

Evori Bites  সিগনেচার ফালুদা এবং কোরিয়ান হট এন্ড সাওয়ার মিটবক্স।  have you tried  yet? Come and  try some.. We are open ...
28/02/2026

Evori Bites সিগনেচার ফালুদা এবং কোরিয়ান হট এন্ড সাওয়ার মিটবক্স। have you tried yet? Come and try some.. We are open from 4pm- 11pm.
প্লানেট এস আর, জিলা স্কুল রোড।

আলহামদুলিল্লাহ আপানাদের ভালোবাসায় আমরা আজকের মতো স্টক আউট৷ আমরা নরমালি পর্যাপ্ত স্টক রাখি,  রমজান উপলক্ষেও রেঝেছিলাম কিন...
26/02/2026

আলহামদুলিল্লাহ আপানাদের ভালোবাসায় আমরা আজকের মতো স্টক আউট৷ আমরা নরমালি পর্যাপ্ত স্টক রাখি, রমজান উপলক্ষেও রেঝেছিলাম কিন্তু আপনাদের ভালোবাসার কোন জবাব নেই। কৃতজ্ঞতা। এভাবে ভালোবাসলে আমরা প্রতিদিন স্টক আউট হতে রাজি। আগামীকাল আবারো দেখা হবে ইনশাআল্লাহ ❤️❤️

আজকে ৮ রোজা। দেখতে দেখতে কিভাবে রমজানের পবিত্র দিনগুলা শেষ হয়ে যাচ্ছে। আর দুইদিন পর থেকেই শুরু হবে কুমিল্লার বাইরে থাকা ...
25/02/2026

আজকে ৮ রোজা। দেখতে দেখতে কিভাবে রমজানের পবিত্র দিনগুলা শেষ হয়ে যাচ্ছে। আর দুইদিন পর থেকেই শুরু হবে কুমিল্লার বাইরে থাকা স্টুডেন্টদের ধীরে ধীরে বাড়ি ফেরা। চেনা কুমিল্লা শহর তাদের পদচারণায় মুখর হয়ে উঠবে। একসময় কুমিল্লাবাসীর ইফতারে রসমালাই ছিলো এক আবেগের নাম। আম্মু ইফতারের সাথে যখন একটু রসমালাই দিতো মনে হতো অমৃত। নিজে যখন ঢাকায় পড়তেে গিয়েছি মিস করেছি ইফতারে রসমালাই। সেই এক টুকরো মেমোরী থেকে আমরা আমাদের ইফতার প্লেটারে ছোটবেলার আবেগ একটুখানি রাখার চেষ্টা করেছি। বাজেট ফ্রেন্ডলি এই প্লেটারে থাকবে চিজি পাস্তা, চার পিস চিকেন ফ্রাই, শরবত, একটু সালাদ, ফল (কলা/মাল্টা যেটা এভেইলেবল থাকে), আর সাথে থাকবে ভগবতীর রসমালাই। এই দোকানটাতে এখনো রসমালাই এর আগের স্বাদ টা পাওয়া যায়। ছোট্ট একটু আয়োজন আপনাদের সাথে ইফতার করার।
এটা ডেমোপ্লেট। সার্ভিং প্লেটে পাস্তার পরিমান এতো কম থাকবেনা। যারা আমাদের পাস্তা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আমার পরিমান সম্পর্কে।। প্রিবুক করতে চাইলে ইনবক্স করে রাখুন কাইন্ডলি।
প্রাইস: ২৫০/-
লোকেশান Evori Bites প্লানেট এস আর, জিলা স্কুল রোড।

এই রমজানে Evori Bites এ যুক্ত হয়েছে দিল ঠান্ডা ঢাকাইয়া লাচ্ছি, শাহী লাচ্ছি,  লেমন মিন্ট, অরেঞ্জ ক্রাশ,  শাহী ফালুদা,  স্...
24/02/2026

এই রমজানে Evori Bites এ যুক্ত হয়েছে দিল ঠান্ডা ঢাকাইয়া লাচ্ছি, শাহী লাচ্ছি, লেমন মিন্ট, অরেঞ্জ ক্রাশ, শাহী ফালুদা, স্ট্রবেরি শেইক, ম্যাংগো শেইক, কোল্ড কফি সহ দিল ঠান্ডা করা সব ড্রিংকস। আমাদের স্পট সেল এ রিভিউ রিভিউ আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। তাছাড়া শুধুমাত্র রমজান উপলক্ষে ইফতারের পর আমাদের আউটলেটে চা পাওয়া যাচ্ছে। আর মেন্যুুতে খাবার আইটেম গুলো তো থাকছেই।
আপনারা সাদরে আমন্ত্রিত ❤️

লোকেেশান,: প্লানেট এস আর, জিলা স্কুল রোড।

প্লানেট এস আর সেজেছে রমজানের আমেজে সাথে আছি আমরা।  আপনারা আসছেন কবে?
22/02/2026

প্লানেট এস আর সেজেছে রমজানের আমেজে সাথে আছি আমরা। আপনারা আসছেন কবে?

রমজানের প্রথম তিনদিন শুধু পরিবারের জন্য বাকি ২৭ দিন আপনাদের জন্য।  মাহে রমজান মুবারাক।
21/02/2026

রমজানের প্রথম তিনদিন শুধু পরিবারের জন্য বাকি ২৭ দিন আপনাদের জন্য। মাহে রমজান মুবারাক।

deconstructed food ব্যাপারটা শেফপাড়ায় নতুন না তবে মডার্ন কালিনারির একটা অংশ৷ প্রচলিত কোন একটা খাবারের ইনগ্রিডিয়েন্স গুলা...
15/02/2026

deconstructed food ব্যাপারটা শেফপাড়ায় নতুন না তবে মডার্ন কালিনারির একটা অংশ৷ প্রচলিত কোন একটা খাবারের ইনগ্রিডিয়েন্স গুলাকেই রিফর্ম করে নতুন একটা টেস্ট দেয়া। দিন দিন স্ট্রিটফুডেও এই কালচার জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশে ডিকন্সট্রাকটিভ রেসিপি এখনো খুব একটা প্রচলিত না। আমাদের Evori Bites এ আমরা চেষ্টা করি রেসিপি, মশলা, টেকনিক, ইনোভেশান নিয়ে একটু খেলা করার যে কারনে সিগনেচার ডিশ নিয়ে আমাদের অবসেশান টা একটুখানি বেশি। আমাদের রয়েছে বেশ কিছু সিগনেচার আইটেম যেমন ফ্রাইবক্স যেটা বেসিকালি ডিকনস্ট্রাকটিভ মিটবক্স, আছে ব্যুফে বার্গার, কোরিয়ান ফ্রায়েড চিকেন চিজ বার্গার। আবার কিছু কিছু কমন আইটেমের আমরা প্রচলিত রেসিপি একেবারে ভেঙেচুরে বাঙালি টেস্টে নিয়ে আসি যেমন আমাদের হোয়াইট সস পাস্তা টা এবং নাচোজ। ভালো রিভিউ আসলে৷ সেই রেসিপি লক করে দিই। মন্দ রিভিউ আসকে আবার রেসিপি ভাঙচুর করি। এভাবেই চেষ্টা করে যাচ্ছি আপনাদের রিভিউ নিয়ে এগিয়ে যাওয়ার।কখনো সফল হই কখনো আপনারা আরো৷ ভালো করার সাজেশান দেন। এইতো। ছবিতে আমাদের ফ্রাইবক্স। এতে থাকে চিজি ফ্রেঞ্চ ফ্রাই, সসেজ, নাগেটস,চিকেন ফ্রাই, মিটবল সাথে থাকে একটা চিলিসস একটা আমাদের বানানো স্পেশাল সস এবং মেয়ো, সালাদ। দাম তিনশো পঞ্চাশ টাকা৷ তিন চারজন আরামসে শেয়ার করা যায়।

15/02/2026

Extra cheesy

13/02/2026

They said " বেডির ঘরে বেডি ঘরে থাক "
Rumin farhana with lakhs of us said " No"

বেডির ক্যাফে Evori Bites কালকে খোলা থাকবে বিকাল তিনটা থেকে। সব বেডিদের জন্য ফ্ল্যাট ১০% ডিসকাউন্ট। হোক উৎসব!! বেডিদের সাথে থাকা বেডা ভাইয়াদের জন্য ও সেম ডিসকাউন্ট থাকবে হোক ডবল উৎসব!!

প্লানেট এস আর ফ্রন্ট গেইট।

বাজারে মুরগীর দাম কতো কেজি প্রতি বলেন তো? ১৬০-১৭০-১৮০? জ্বি না। বাজারে মুরগীর দাম কেজি প্রতি ৩৫০ - ৩৬০ টাকা। আপনি মুরগী ...
09/02/2026

বাজারে মুরগীর দাম কতো কেজি প্রতি বলেন তো? ১৬০-১৭০-১৮০? জ্বি না। বাজারে মুরগীর দাম কেজি প্রতি ৩৫০ - ৩৬০ টাকা। আপনি মুরগী ঠিকই কেনার আগে ওজন করেছেন আপনার প্রয়োজন মতো ২ কেজি বা তার কাছাকাছি। তারপর যখন মুরগী প্রসেস করে আপনাকে দিবে তখন আরেকবার ওজন করালে মুরগী যতো বড় ওজন তো কমে। মানে হইলো গিয়া ২কেজি মুরগী কিনে প্রসেসিং এর পর আপনি মাংস পাবেন সর্বোচ্চ ১ কেজি চারশো। অর্থাৎ দুই কেজি মুরগির টাকায় এক কেজি মুরগী। দুনিয়ায় আর কোথাও এতোবড় বাটপারি দিন দুপুরে করে বলে্ মনে হয় না। সামনে রমজান আসতেসে মুরগীর দাম আরো বাড়বে। কেজি প্রতি চারশো টাকাও দিতে হইতে পারে। যতোই মুখে মুখে বলুক ৯০% মুসলমানের দেশ কিন্তু লুটপাটের ক্ষেত্রে আর আল্লাহর ভয় থাকে না মনে হয় এদের। মুরগীকে খাবার খাওয়াতে থাকে যতোক্ষন না সেল হয়। ৩০০- ৪০০ গ্রাম ওজন পেট থেকেই ফেলে দেয়া লাগে। রেস্তোঁরা ব্যবসা যারা করেন তারা তো বাধ্য একেক আইটেমের জন্য যে সাইজের মুরগী লাগে তাদের তাই কিনতে হয়। তবে বাসা বাড়ির জন্য যারা রমজানে মুরগী কিনে রাখবেন তারা কখনোই বড় সাইজের মুরগী কিনবেন না। সর্বোচ্চ ১কেজি ৫০০ বা ৭০০ এর মুরগি চাইবেন। এরা এর চাইতে বেশি ওজনেরই দিবে আপনাকে। কিন্তু চেষ্টা করবেন এই সাইজ ই নিতে। ১কেজি ৭০০ এর মুরগী থেকে ৩০০ গ্রাম প্রসেসিং এর পর কমলেও মোটামুটি এক কেজির কাছাকাছি ওজন পাবেন। বড় একটা মুরগী কেনার চাইতে ছোট বা মাঝারি দুইটা মুরগী কিনবেন, সাশ্রয় হবে এবং ঠকাটা একটু হলেও কম ঠকবেন। আর কাটানোর পর আবার মাপাবেন এবং ওজন যদি দেখেন অর্ধেক কমে গেসে আর কিছু করা সম্ভব না হলে ও দুইটা শক্ত ধমক দিয়ে আসবেন। আমরা কিছু বলিনা তাই আমাদের উপর এই জুলুম চলতেই থাকে। । যতো বড় মুরগী ততো বড় লস। কি করবেন আর। কপালগুণে জন্মাইসি বাংলাদেশে এখানে কিনতে হয় জীবিত মুরগী বাসায় আনতে হয় ওজনের অর্ধেক বা তারো কম। অথচ বিশ্বের প্রায় সব জায়গাতেই মাংস ওজন করে সেল হয়। এখানের সুপারশপগুলাতেও কিন্তু তাই। তো সুপারশপে আবার কেজি প্রতি দাম এমনিতেই ১০০-১৫০ টাকা বেশি থাকে কেজি প্রতি!! এই হলো অবস্থা। সারা পৃথিবীতে রমজান মাসে মানুষ ইবাদাত নিয়ে ব্যস্ত থাকে। সরকারি বা বেসরকারি কতো সুযোগ সুবিধা পায়। ইবাদাত ছাড়া তেমন কোন চিন্তা নাই। আর আমাদের দেশে হিসাবের খাতা নিয়ে বসতে হয় যে ইনকামের টাকায় রমজান মাসটা পরিবার নিয়ে সুন্দরমতো খেয়ে পরে পালন করা যাবে কিনা। আল্লাহ হেদায়াত দিন।

08/02/2026

আপনাদের পছন্দের মিটবল মাঞ্চুরিয়ান, হাকা চিকেন মাসালা নুডলস, দুইটা সফট ড্রিংকস এর প্লেটার। এরা অনেকদিন ধরে মেন্যুতে থাকলেও খুব কম ই শেয়ার করা হয়েছে

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evori Bites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evori Bites:

Share