14/10/2026
একের পর এক আমাদের রিসেলার ভাই-বোনদের অর্ডার আসা শুরু করেছে। বিষয়টি আমাদের ভীষণ আনন্দিত করছে। আলহামদুলিল্লাহ।
অথচ ক্লাসেই বলেছি, প্রথম ৬০–৯০ দিন পর্যন্ত সেল পাওয়ার আশা না করলেও যেন হতাশ না হন। সেখানে মাশাআল্লাহ, এরই মধ্যে অর্ডার আসা শুরু হয়েছে!
আশা করি, আমাদের ভাই-বোনদের এই প্রাথমিক অর্জন সবার জন্য বিশাল মোটিভেশন হয়ে উঠবে। ইনশাআল্লাহ, ধৈর্য, পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে লেগে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।
আল্লাহ তাআলা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় বারাকাহ দান করুন এবং একসঙ্গে বিজনেসে ভালো কিছু করার তাওফিক দিন। আমিন।
আল্লাহর অশেষ রহমতে, কোনো বুস্টিং বা বিজ্ঞাপন ছাড়াই প্রথম অর্ডারটি পেয়েছি আলহামদুলিল্লাহ।❤️
ব্যবসার জগতে আমি একেবারেই নতুন। তাই প্রথম অর্ডারটি আমার কাছে শুধু একটি অর্ডার নয়, বরং অনেক আনন্দের, ভালো লাগার এবং নতুন করে স্বপ্ন দেখার একটি মুহূর্ত। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে নতুন কিছু শুরু করার সুযোগ দিয়েছেন। দোয়া করবেন, যেন সততা ও বিশ্বস্ততার সঙ্গে এগিয়ে যেতে পারি।
আশা করি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, দোয়া ও বিশ্বাসকে সঙ্গে নিয়েই GhorBeat কে অনেক দূর এগিয়ে নিতে চাই, ইন শা আল্লাহ। ❤️